এক্সপ্লোর

Aryan Khan: অনুরাগীর কাছ থেকে গোলাপ পেয়ে এ কী করলেন শাহরুখ পুত্র!

এদিন মুম্বই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হলেন তারকা পুত্র। অনুরাগীর কাছ থেকে গোলাপ ফুল পেয়ে পাল্টা প্রতিক্রিয়াও দিলেন তিনি।

মুম্বই: অভিনয় জগতে এখনও আত্মপ্রকাশ হয়নি শাহরুখ পুত্র আরিয়ান খানের (Aryan Khan)। কিন্তু তার আগেই তিনি নিজের একটা বেশ বড় সংখ্যক অনুরাগী মহল তৈরি করে ফেলেছেন। তাঁর অনুরাগীর সংখ্যাও কম নয়। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বহু মানুষ তাঁকে ফলো করেন। এদিন মুম্বই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হলেন তারকা পুত্র। অনুরাগীর কাছ থেকে গোলাপ ফুল পেয়ে পাল্টা প্রতিক্রিয়াও দিলেন তিনি।

অনুরাগীর উদ্দেশে প্রতিক্রিয়া আরিয়ান খানের-

এদিন নেট দুনিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে পাপারাৎজিদের পক্ষ থেকে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, মুম্বই বিমানবন্দরে হেঁটে আসছেন আরিয়ান খান। সেই সময়ই তাঁর অনুরাগী তাঁকে গোলাপ ফুল উপহার দেন। অনুরাগীর কাছ থেকে উপহার পেয়ে তাঁকে পাল্টা প্রতিক্রিয়াও দেন তিনি। তাঁকে সালাম করেন। শাহরুখ পুত্রের এমন আচরণে আপ্লুত তাঁর অনুরাগীরা। নেট দুনিয়ায় তাঁরা প্রশংসায়ও করেছেন আরিয়ানকে।

আরও পড়ুন - Thank God Song: প্রকাশ্যে ইওয়ানির গাওয়া হিন্দিতে 'মানিকে মাগে হিথে', সঙ্গে সিদ্ধার্থ-নোরার জমজমাট রোম্যান্স

প্রসঙ্গত, সম্প্রতি এক বিখ্যাত ব্র্যান্ডের হয়ে ফটোশ্যুট করেন বাদশাহ্ পুত্র আরিয়ান খান। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেরকম তিনটি ছবি। তার মধ্যে থেকেই একটি ছবি এদিন ট্যুইটারে শেয়ার করেন গৌরী খান (Gauri Khan)। ক্যাপশনে লেখেন, 'সামনের দিকে ও ওপরের দিকে... আমার ছেলে।' ছবিতে বেশ নজরকাড়া লুকে দেখা যাচ্ছে আরিয়ানকে। একটা টেবিলের ওপর দিয়ে লাফাতে দেখা যাচ্ছে তাঁকে। গৌরী খানের সেই ট্যুইট রিট্যুইট করে শাহরুখ খান নিজের সিনেমা 'ম্যায় হুঁ না'র একটি স্থিরচিত্র পোস্ট করেন। সেখানে তাঁকে একই পোজে পাঁচিল টপকাতে দেখা যাচ্ছে। সঙ্গে ক্যাপশনে লেখেন, 'আমার মতোই হয়েছে... আমার ছেলে!' এর আগে ইনস্টাগ্রামে এই অ্যাড শ্যুটের ছবি পোস্ট করেন আরিয়ান। সেখানেও খুনসুটি করতে ভোলেননি বাবা। কিং খান কমেন্টে লেখেন, 'খুবই সুন্দর দেখাচ্ছে!!... এবং যেমন বলে, যে বাবার মধ্যে যা সুপ্ত থাকে... ছেলের মধ্যে তাইই কথা বলে। যাই হোক, ওই ধূসর টি-শার্টটা কি আমার!!!' আরিয়ানের পোস্টে কমেন্ট করেছেন সুহানা খান, কর্ণ জোহর প্রমুখ। প্রসঙ্গত, ইনস্টাগ্রামে খুব বেশি পোস্ট করেন না আরিয়ান খান। তবে দিন কয়েক আগেই ভাই ও বোনের সঙ্গে ছবি পোস্ট করেন তিনি। 

সেরা শিরোনাম

Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Kareena Kapoor Khan: নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
Rwitobroto Mukherjee: চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
Ranojoy Bishnu: ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?
ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget