এক্সপ্লোর

Aryann Bhowmik Exclusive: 'কোনও বিশেষ সুযোগ নিই না, আমি পরীক্ষা দিয়ে কাজ পেতে চাই সবসময়'

Actor Aryann Bhowmik Exclusive: যা যা কাজ পেয়েছি সবটাই খেটে, বার বার অডিশন দিয়ে। আমি নিজেকে প্রতিভাবান অভিনেতা মনে করি না, বরং বলতে পারেন পরিশ্রমী অভিনেতা'

কলকাতা: কেরিয়ারের শুরুর দিকেই একের পর এক প্রথম সারির প্রোজেক্টে কাজ, খুব সহজেই প্রচারের আলোয় এসেছিলেন অভিনেতা আরিয়ান ভৌমিক (Aryann Bhowmik)। এরপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি, কেবল টলিউজ নয়, বলিউডেও কাজ করে ফেলেছেন 'কাকাবাবুর সন্তু'। সদ্য একটি ওয়েব সিরিজ মুক্তি পেতে চলেছে তাঁর। নাম ৩৬ আওয়ার্স (36 Hours)। এছাড়াও করিশমা কপূরের (Karishma kapoor)-এর সঙ্গে 'ব্রাউন' ওয়েব সিরিজে (Brown) ছবিতে কাজ করছেন আরিয়ান। মুক্তির অপেক্ষায় অজয় দেবগণের সঙ্গে আরিয়ানের অভিনীত 'ময়দান'(Maidan) ছবিটিও। 

ছোট বড় সব কাজ মিলিয়ে কতটা ব্যস্ত অভিনেতা? এবিপি লাইভকে আরিয়ান বললেন, 'সদ্য 'বিজয়া দশমী' বলে একটি ছবির শ্যুটিং শেষ হল। ৩৬ আওয়ার্স-এর টিজারও ভালোই প্রতিক্রিয়া পেয়েছে দর্শকদের মধ্যে। 'মুখোশ' বলে একটি ছবিতেও কাজ করলাম। অধিকাংশই নতুন পরিচালকদের সঙ্গে। ভালো লাগছে এটা ভেবেই যে নতুন প্রজন্ম আমায় ভেবে চিত্রনাট্য লিখছেন। নতুন পরিচালকদের সঙ্গে কাজ করতে সবসময় ভালো লাগে কারণ সেখানে অনেকটা উত্তেজনা থাকে। ঠিক সেভাবেই আবার অভিজ্ঞ শিল্পীদের সঙ্গে কাজ করলে অনেক শেখার সুযোগ থাকে।'

আরও পড়ুন: Bony Sengupta Exclusive: 'শ্যুটিং ফ্লোরেই কৌশানীর সঙ্গে প্রেম, ব্যক্তিগত সময় পাচ্ছি কই!'

সদ্য করিশমা কপূরের সঙ্গে কাজ করলেন আরিয়ান। কেমন ছিল সেই অভিজ্ঞতা? অভিনেতা বলছেন, 'ছবিতে করিশমা ছাড়াও যীশুদা (Jissu Sengupta), সূর্য শর্মা, অভিনয় দেও ছিলেন। ছবির পরিচালক খুব ভালো মানুষ। আর করিশমা মুম্বইয়ের অভিনেত্রী হলেও মাটির কাছাকাছি থাকতে ভালোবাসেন। অহংকার নেই, সবার সঙ্গেই মিলেমিশে কাজ করেন। তবে একটাই আফশোস, শ্যুটিংয়ের এত তাড়া ছিল, করিশমা কপূরের সঙ্গে একটা ছবিও তোলা হল না। পরের শিডিউল আছে মুম্বইতে। তার জন্য অপেক্ষা করছি। যদি সুযোগ হয় ছবি তোলার।'

মুম্বইতে ছবি করার অফার এসেছিল কী করে? 'অডিশান দিয়ে..', স্পষ্ট উত্তর আরিয়ানের। তারপর বললেন, 'আমি কখনও বিশেষ কোনও সুবিধা পাইনি কোথাও। চাই ও নি। যা যা কাজ পেয়েছি সবটাই খেটে, বার বার অডিশন দিয়ে। আমি নিজেকে প্রতিভাবান অভিনেতা মনে করি না, বরং বলতে পারেন পরিশ্রমী অভিনেতা। আমি চাই বার বার আমার পরীক্ষা নেওয়া হোক। নিজের ক্ষমতা প্রমাণ করেই কাজ পেতে চাই প্রতিবার। সবসময় হয়ত বিচার সঠিক হবে না, তবুও আমি পরীক্ষা দেওয়াতেই বিশ্বাসী।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget