এক্সপ্লোর

Ashish Vidyarthi: 'আমি নতুন কাজের জন্য তৈরি', আশিস বিদ্যার্থীর নতুন পোস্টে কীসের বার্তা?

Ashish Vidyarthi Post: সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েছেন বলিপাড়ার বর্ষীয়ান অভিনেতা আশিস বিদ্যার্থী। বয়স প্রায় ষাটের কোঠায়। এই বয়সে ফের বিয়ে করার জন্য কড়া সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে।

নয়াদিল্লি: ১৯৯১ সালে অভিনয় জগতে পদার্পণ। 'কাল সন্ধ্যা' (Kaal Sandhya) ছবির হাত ধরে অভিনয়ে পা রাখেন বলিপাড়ার বর্ষীয়ান অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। সেই থেকে একের পর এক দুর্দান্ত চরিত্রে অভিনয়, কখনও মুখ্য চরিত্র, কখনও সহ অভিনেতা হিসেবে আবার অনেক সময়েই খল নায়কের (negative roles) চরিত্রে। এবার, প্রবীণ বয়সে এসে সোশ্যাল মিডিয়ায় সর্বসমক্ষে কাজ চাইলেন অভিনেতা। আসলে সকলের জন্য বার্তা দিলেন নিজের পোস্টের মাধ্যমে। বুধবার দীর্ঘ পোস্টে কী বললেন অভিনেতা?

'আমি কাজের জন্য রাজি', পোস্টে কী বার্তা আশিস বিদ্যার্থীর?

সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েছেন বলিপাড়ার বর্ষীয়ান অভিনেতা আশিস বিদ্যার্থী। বয়স প্রায় ষাটের কোঠায়। এই বয়সে ফের বিয়ে করার জন্য কড়া সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। তবে সব সমালোচনার খুব সুচারু পদ্ধতিতে উত্তরও দিয়েছেন তিনি। এবার ফের তাঁর পোস্টে শোরগোল। কী এমন লিখলেন অভিনেতা?

বুধবার একটি দীর্ঘ পোস্ট করেন আশিস বিদ্যার্থী। সেখানে তিনি লেখেন, 'আমি নতুন কাজের জন্য তৈরি... এবং চিরকালই থাকব! আমাদের কাজ আমাদের হয়ে কথা বলবে, আমাদের পরিচয়ের অংশ হয়ে, আমাদের পুরো পরিচয় নয় কিন্তু যার জন্য আমরা গর্বিত হব। আমরা আমাদের সমস্ত গৌরবময় বছর, আমাদের যৌবন, নিজেদের জন্য এবং আমাদের উপর নির্ভরশীলদের জন্য একটি ভাল ভবিষ্যৎ তৈরি করার জন্য কাজ করি। কিন্তু এই গুরুত্বপূর্ণ বছরগুলি নিয়ে কথা বলতে কেন আমরা লজ্জা পাব, বা কেন এই নিয়ে কথা বলতে গিয়ে নিজেদের ছোট মনে করব?' কিন্তু হঠাৎ এই নিয়ে কেন কথা বললেন তিনি? 

এদিনের পোস্টে আশিস লেখেন, নিজের অভিনীত চরিত্র নিয়ে তিনি একাধিক সমালোচনার মুখে পড়েছেন। এমনকী নিজের নেতিবাচক চরিত্রগুলি নিয়ে কথা বলতেও কুণ্ঠা বোধ করেছেন। তবে এখন, কর্মজীবনের এতগুলো বছর কাটিয়ে তিনি যে একেবারেই আর নিজের কাজ নিয়ে কথা বলতে লজ্জা বোধ করেন না সে কথাও জানান। এদিনের লম্বা নোটের সঙ্গে ভাগ করে নেন তাঁর কিছু বিখ্যাত কাজের ছবিও। 

অভিনেতা শুরু করেন তাঁর কর্মজীবনের প্রথম দিকের গল্প বলে। 'আমার কাছে খুব পরিষ্কার ছিল যে আমি, আমার বৃদ্ধ বাবা-মায়ের একমাত্র সন্তান ও সহযোগী, তাঁদের এমন একটা জীবন দিতে চাই যা তাঁরা আগে কখনও পাননি। তার জন্য কঠোর পরিশ্রমের প্রয়োজন। তাই আমি এমন চরিত্রেও অভিনয় করতে থাকি যেমন হয়তো আমি কখনও চাইনি। তেমন কাজের সঙ্গেই আসে ঘৃণা, নেতিবাচক সমালোচনা, মন্তব্য এবং অস্বস্তিকর মন্তব্য যা কেউই নিজের সম্পর্কে শুনতে চাইবে না।' তখন নিজের কাজ নিয়ে প্রকাশ্যে কথা বলতে কুণ্ঠা বোধ করতেন অভিনেতা। কারণ তাঁর মতে, অনেকেই খল চরিত্রে অভিনয় করে গর্বিত হন না। কিন্তু জীবন গুছিয়ে নিতে কাজ তাঁকে করে যেতেই হবে, সেই উপলব্ধি ছিল তাঁর। একইসঙ্গে অভিনেতার কথা, 'জীবন বড় শিক্ষক, এবং আমাদের অভিজ্ঞতা আমাদের চতুর হতে শেখায়। যতই আমি কাজের মাধ্যমে প্রশংসিত হই না কেন, নেতিবাচক মন্তব্য আসতেই থাকে। কিন্তু আজ আমি নিজের কাজ নিয়ে গর্বের সঙ্গে কথা বলি, তা অভিনয় জগতের হোক বা তার বাইরের।' নিজের কাজ নিয়ে কথা বলতে গর্ব বোধ করেন তিনি, তা সে কাজ ছোট হোক বা বড়। যে কাজই হোক, তাতে নিজের সবটা উজাড় করে দিয়েছেন তিনি, গর্ব তো হওয়ারই কথা! কেউই সেই কাজকে ছোট করার ক্ষমতা রাখে না, কারণ আশিস বিদ্যার্থীর কথায়, 'একমাত্র আপনিই ঠিক করতে পারেন আপনার কাজের দাম।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ashish Vidyarthi Avid Miner (@ashishvidyarthi1)

আরও পড়ুন: Business Trip: কর্মসূত্রে প্রচুর বাইরে যেতে হয়? নজরে থাকুক এই বিষয়গুলি

তাঁর বার্তা সকল অভিনেতার জন্য, সর্বোপরি তাঁর এই বার্তা সকল মানুষের জন্য। আমরা যে যাই করি না কেন, অন্য কারও সাধ্য নেই তাকে ছোট করে! সবশেষে অভিনেতা লেখেন, 'তাই নেতৃত্ব দিন এবং নির্ভয়ে বাঁচুন, বিশ্বের সঙ্গে আপনার আশ্চর্যজনক কাজ ভাগ করুন! যা করছেন তা নিয়ে গর্ববোধ করুন, অন্য যে যা খুশি বলুক।'

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget