এক্সপ্লোর

Ashneer Grover: 'বিগ বস' থেকে ফিরে বড় সাফাই অশনীর গ্রোভারের, সলমনকে নিয়ে আবার কী বললেন ?

Big Boss: 'বিগ বস' থেকে ফিরে লিঙ্কড ইনে একটি দীর্ঘ পোস্টে অশনীর লেখেন, 'বিগ বিসের উইকেন্ড কা বার পর্বটি আশা করি সকলের খুব ভাল লেগেছে। আমিও খুব মজা পেয়েছি। আমি নিশ্চিত এই পর্বটি প্রভূত টিআরপি পেয়েছে।

Big Boss 18:  সলমন খানের শো 'বিগ বস'-এ কোটিপতি ব্যবসায়ী অশনীর গ্রোভারের উপস্থিতিকে ঘিরে তুমুল শোরগোল চলছে নেটমাধ্যমে। অশনীরের (Ashneer Grover) বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ উঠেছিল এবং প্রকাশ্য মঞ্চেই সলমন তাঁকে সমঝে দেন। সেই ভিডিয়োও ভাইরাল হয়ে গিয়েছে নেটমাধ্যমে। এর আগে অশনীর গ্রোভার কয়েকটি পডকাস্টে এবং মঞ্চে সলমন খানকে (Salman Khan) দিয়ে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করানো নিয়ে কিছু আপত্তিকর কথা বলেছিলেন আর এবার বিগ বসের মঞ্চে সেই মিথ্যাচার নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন সলমন। এবার বিগ বস (Big Boss 18) থেকে ফিরে লিঙ্কড ইনে বড় সাফাই দেন তিনি।

২০২১ সালে শার্ক ট্যাঙ্ক সিরিজে বিচারকের আসনে ছিলেন অশনীর গ্রোভার এবং সেখান থেকেই তাঁর মুখে খুব জনপ্রিয় শব্দ হয়ে ওঠে 'দোগলাপন' যার অর্থ দ্বিচারিতা। বিগ বসের মঞ্চে সলমন অশনীরকে সরাসরি প্রশ্ন করেন যে তিনি অশনীরকে বলতে শুনেছেন যে সলমনকে দিয়ে এত কোটি টাকায় চুক্তি করিয়েছিলেন এবং সেই টাকার অঙ্কও ছিল মিথ্যে। এই দ্বিচারিতা কেন করেন অশনীর ? এই প্রশ্নে স্বভাবতই হকচকিয়ে যান তিনি।

'বিগ বস' থেকে ফিরে লিঙ্কড ইনে একটি দীর্ঘ পোস্টে অশনীর লেখেন, 'বিগ বিসের উইকেন্ড কা বার পর্বটি আশা করি সকলের খুব ভাল লেগেছে। আমিও খুব মজা পেয়েছি। আমি নিশ্চিত এই নির্দিষ্ট পর্বটি প্রভূত টিআরপি পেয়েছে। কিন্তু তারপরেও এই কথাগুলি চরম সত্য... সলমন একজন অত্যন্ত দক্ষ এবং অসাধারণ মাপের সঞ্চালক, বিগ বসে কী চলে তা ভাল জানেন তিনি। নিজের ইমেজ ও ব্যবসা নিয়েও সলমনের ভাল জ্ঞান রয়েছে, তাঁকে ছোট করে কখনও কোনো কিছু আমি বলিনি জ্ঞানত। আমার যে টাকায় চুক্তি হয়েছিল, সেই অঙ্কটি সম্পূর্ণ সত্য (অডিটর এবং ব্যাঙ্ক এতে সম্মতি জানিয়েছে)।'

এছাড়াও তিনি বলেন, '২০১৯ সালে আমি জুহুর জে ডব্লিউ ম্যারিয়টে সলমন খানের সঙ্গে ৩ ঘণ্টার একটি সাক্ষাৎ করেছিলাম ব্র্যান্ড কোল্যাব নিয়ে, সেই বিজ্ঞাপনের পরিচালকও আমার সঙ্গে ছিলেন, সলমন রোজ এত মানুষের সঙ্গে দেখা করেন তিনি হয়ত ভুলে গিয়েছেন আমার সঙ্গে সাক্ষাতের কথা। আমি তখন অত বড় কেউ ছিলাম না।' শেষে সলমনকে ধন্যবাদও জ্ঞাপন করেন অশনীর।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Aishwarya-Abhishek Marriage: অমিতাভের জন্মদিনেও ব্রাত্য ঐশ্বর্যা? বাদ গেলেন জামাতাও, বচ্চন পরিবারের সমীকরণ নিয়ে বাড়ল জল্পনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget