এক্সপ্লোর

Sunidhi Chauhan: মঞ্চে সুনিধি গান গাইছিলেন, হঠাৎ তাঁকে বোতল ছুঁড়ে মারলেন এক অনুরাগী! তারপর?

Sunidhi Chauhan News: এর আগে, ওরঙ্গাবাদে গানের অনুষ্ঠান করতে যান অরিজিৎ সিংহ। সেখানে তাঁর হাত ধরে টানেন এক অনুরাগী। সেই আবেগ দেখানো এতই অপ্রত্যাশিত ছিল যে আঘাত পান অরিজিৎ

কলকাতা: মঞ্চে অনুষ্ঠান করতে উঠে, সঙ্গীতশিল্পীদের অপমানিত হওয়ার ঘটনা নতুন নয়। শুধু অপমানিত বললেও কম বলা হয়, কিছু কিছু সময় রীতিমতো আহতও হতে হয় অনেককে। অরিজিৎ সিংহের (Arijit Singh)-এর পরে এবার সুনিধি চৌহান (Sunidhi Chauhan)। গানের অনুষ্ঠান চলাকালীন, বোতল ছোঁড়া হল সঙ্গীতশিল্পীর দিকে! তারপরে?

এর আগে, ওরঙ্গাবাদে গানের অনুষ্ঠান করতে যান অরিজিৎ সিংহ। সেখানে তাঁর হাত ধরে টানেন এক অনুরাগী। সেই আবেগ দেখানো এতই অপ্রত্যাশিত ছিল যে আঘাত পান অরিজিৎ। হাতে আঘাত লাগে তাঁর। সোশ্যাল মিডিয়ায় পরবর্তীতে সেই ছবিও পোস্ট করেন অরিজিৎ। হাত সোজা করতে পারছিলেন না তিনি। আর এবার, সুনিধি চৌহান। একটি অনুষ্ঠানে গান গাইছিলেন তিনি। ঝকঝকে ওভারসাইডজ জার্সি পরণে, কালো শর্টসে গান গাইছিলেন সুনিধি। খোলা চুল উড়ছে, অনুরাগীরাও মজে তাঁর গানের তালে। হঠাৎ তাল কাটে। 

মঞ্চে সুনিধির অনুষ্ঠান থাকাকালীনই, হঠাৎ দর্শকাসন থেকে কেউ একটি বোতল ছুঁড়ে মারেন গায়িকার দিকে। ঠিক তখনই সরে যান সুনিধি ফলে বোতলটি তাঁর গায়ে লাগেনি। এরপরে, এক মুহূর্ত থেমে, গানে গানেই উত্তর দেন সুনিধি। সুরে সুরে তিনি গানের মধ্যেই বলে ওঠেন, 'আপনারা যদি এভাবে বোতল ছোঁড়েন, তাহলে আর কি হবে! শো বন্ধ হয়ে যাবে। আপনারা কি সেটাই চান?'

প্রসঙ্গত, কেবল ভারতে নয়, এই ঘটনা ঘটেছে বিদেশেও। মার্কিন পপ গায়িকা কার্ডি বি মঞ্চে গান গাইছিলেন। এই ঘটনা কয়েক মাস আগের। তাঁর দিকে লক্ষ্য করে বিয়ারের বোতল ছোঁড়েন এক অনুরাগী। এই ঘটনায় মেজাজ হারান কার্ডি বি। তবে সুনিধি এই ঘটনায় মেজাজ হারাননি। শো থামিয়েও দেননি। খুব সাবলীলভাবেই তিনি সবটা সামাল দেন। তবু সুনিধির এই সুরে সুরে উত্তর দেওয়ার পরে আর এমন কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 𝐑𝐢𝐬𝐡𝐚𝐛𝐡 𝐁𝐡𝐚𝐧𝐝𝐚𝐫𝐢 | Dehradun (@rishabhuncutnews)

আরও পড়ুন: Payel-Dwaipayan's Story: ইঞ্জিনিয়ার স্বামীকে নিয়ে নেচে গোটা বিশ্বে সাড়া ফেলেছেন পায়েল, 'ভাইরাল' যুগলের প্রেম-সংসারের গল্প

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget