এক্সপ্লোর

Ayan Mukerji With Raha: 'বন্ধ করো প্লিজ!' খুদে রাহাকে কোলে নিয়ে অয়ন, 'বিরক্ত' পাপারাৎজিদের কাণ্ডে

Bollywood: ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের কোলে একরত্তি রাহা। রবিবার 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' পরিচালকের কোলে চড়ে এক রেস্তোরাঁর সামনে দেখা মিলল তার।

নয়াদিল্লি: শনিবার নিউ ইয়র্কে 'মেট গালা ২০২৪'র (Met Gala 2024) অনুষ্ঠানে যোগ দিতে উড়ে গেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt), খবর এমনই। এখন তাই রাহার সর্বক্ষণের দায়িত্ব নিয়েছেন অভিনেতা রণবীর কপূর (Ranbir Kapoor)। সম্প্রতি পাপারাৎজিদের ক্যামেরায় যে মুহূর্ত বন্দি হয়েছে তাতে মনে হচ্ছে রাহার বাবাকে এই কাজে সাহায্য করতে হাজির তাঁর প্রিয় বন্ধু ও পরিচালক অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukerji)। রবিবার দেখা গেল রাহা কপূরের সঙ্গে সময় কাটাচ্ছেন 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra) পরিচালক। কিন্তু সেই সময় আবার চিত্রগ্রাহকদের ব্যবহারে খানিক 'বিরক্ত'ও হতে দেখা গেল অয়নকে। কী বললেন তিনি?

কোলে রাহা, পাপারাৎজিদের কীর্তিতে 'বিরক্ত' অয়ন

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের কোলে একরত্তি রাহা। প্রথম দিন পাপারাৎজিদের সামনে এসেই রীতিমতো ভাইরাল হয়ে যায় পুচকে। তার মিষ্টি হাসি, অবাক চাহনি সাড়া ফেলে দেয়। তারপর থেকে যতবারই ক্যামেরাবন্দি হয়েছেন তিনি, নেটদুনিয়ার মন জয় করেছেন। রবিবারও দেখা গেল তাকে। 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' পরিচালকের কোলে চড়ে এক রেস্তোরাঁর সামনে দেখা মিলল তার। সঙ্গে সঙ্গে ছবিশিকারীদের ভিড়। তবে এদিন ছবি বা ভিডিও তোলার বিশেষ মুডে ছিলেন না অয়ন। বেশ বিরক্তই হন তিনি চিত্রগ্রাহকদের কাণ্ডে। খানিক হতাশা নিয়েই বলেন, 'তোমরা ওর ভিডিও করা বন্ধ করবে প্লিজ?'

স্বভাবতই সেই মুহূর্তও ক্যামেরাবন্দি হয়েছে এবং তা ভাইরালও হয়ে যায়। নেটিজেনদের একাংশ রাহার মিষ্টত্বে মন ডুবিয়েছেন। অন্যদিকে অপর একাংশ অয়নের সঙ্গে সহমত। একজন নেটিজেন লেখেন, 'হাস্যকর! অয়ন পরিষ্কার বিরক্ত হচ্ছিলেন এবং ক্যামেরাম্যান সেই বিরক্তিও ক্যামেরাবন্দি করতে ছাড়েননি।' অপর একজন লেখেন, 'ওর (রাহা) অভিব্যক্তি এমন যে এই লোকজন কেন সারাদিন আমার পিছনে পড়ে থাকে? ওঁদের কি আর কোনও কাজ নেই?' একজন লেখেন, 'ওঁদের একটু নিজেদের জায়গা দিন, আলিয়ার মেয়েকে দেখে এত আনন্দের কী আছে?'

এদিন রাহাকে দেখা যায় ফ্লোরাল প্রিন্টের কো-অর্ড সেটে। হাতে একটা স্ন্যাক্সের প্যাকেট। চোখেমুখে সেই অবাক চাহনি যা একবার দেখলেই মন গলে অনুরাগীদের। 'মামা' অয়নের পরনে দেখা গেল নীল টিশার্ট ও শর্টস।  

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bolly Tadka24 (@bollytadka24)

প্রসঙ্গত, অভিনেত্রীর তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা না করা হলেও, মনে করা হচ্ছে আলিয়া পৌঁছেছেন নিউ ইয়র্কে, সবচেয়ে বড় ফ্যাশন শো 'মেট গালা'য় অংশ নিতে। ৬ মে, এই বিশাল চ্যারিটি ইভেন্ট হওয়ার কথা। 

২০২৩ সালে 'মেট গালা'য় প্রথম পা রাখেন 'রকি অউর রানি কি প্রেম কাহানি' অভিনেত্রী। প্রবাল গুরুঙের ডিজাইন করা পোশাকে মোহময়ী লাগছিল তাঁকে। তবে এবারের অনুষ্ঠানে কী পরবেন তিনি, বা আদৌ উপস্থিত থাকবেন কি না সেই বিষয়ে কোনও ঘোষণা হয়নি। 

আরও পড়ুন: Cyber Scam: ফোনে কথা বলার সময় উধাও প্রায় ৫ লাখ টাকা ! OTP না বলেও প্রতারণার শিকার অভিনেতার স্ত্রী

অয়ন মুখোপাধ্যায় আপাতত ব্যস্ত 'ব্রহ্মাস্ত্র: পার্ট ১ শিবা'র দ্বিতীয় সংস্করণ। এছাড়া হৃত্বিক রোশনের অ্যাকশনার 'ওয়ার ২' নিয়েও কাজ চলছে তাঁর। এই ছবিতে জুনিয়র এটিআরকে ভিলেনের চরিত্রে দেখা যাবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Dev-Jeet: স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
Jeet New Film: জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
Rajesh Sharma Health Update: সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
Rajesh Sharma: শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!
শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!

ভিডিও

Conch Shell GI Tag: GI ট্যাগ পেল বাঁকুড়ার শঙ্খ শিল্প, এবার কি বাঁচবে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য?
Maharashtra Floods: জল ঢুকল LPG প্ল্যান্টে, স্রোতে ভেসে গেল তিন হাজার রান্নার গ্যাসের সিলিন্ডার |ABP
Weather News: শনিতে দুই ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি
BJP News: শমীকের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর-সুস্মিতা-প্রকাশ
Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget