এক্সপ্লোর

Cyber Scam: ফোনে কথা বলার সময় উধাও প্রায় ৫ লাখ টাকা ! OTP না বলেও প্রতারণার শিকার অভিনেতার স্ত্রী

Rakesh Bedi Aradhana Bedi : কোনও ওটিপি বলেননি, কোনও ব্যাঙ্কের তথ্য কাউকে শেয়ারও করেননি তিনি। তারপরেও সাইবার জালিয়াতির শিকার হলেন অভিনেতা রাকেশ বেদীর স্ত্রী আরাধনা বেদী। খোয়ালেন ৪.৯৮ লক্ষ টাকা।

মুম্বই: 'তারক মেহতা কা উলটা চশমা' খ্যাত অভিনেতা রাকেশ বেদীর স্ত্রী আরাধনা বেদী (Aradhana Bedi) এবার সাইবার প্রতারণার শিকার। ফোনে কথা বলতে বলতেই খোয়ালেন প্রায় ৫ লক্ষ টাকা। অথচ কোনও ওটিপি বলেননি, কোনও ব্যাঙ্কের তথ্য কাউকে শেয়ারও করেননি তিনি। তারপরেও সাইবার জালিয়াতির শিকার হলেন অভিনেতার স্ত্রী। এই বছরের শুরুর দিকেই রাকেশ বেদীও প্রতারণার শিকার (Cyber Scam) হয়েছিলেন। ফ্ল্যাট বিক্রির অছিলায় এক ব্যক্তি নিজেকে সেনাকর্মী বলে দাবি করে রাকেশ বেদীর (Rakesh Bedi) থেকে ৮৫ লক্ষ টাকা নিয়ে চম্পট দেন।

টেলিঅভিনেতা রাকেশ বেদীর স্ত্রীর অ্যাকাউন্ট থেকে এবার উধাও হল ৪.৯৮ লক্ষ টাকা। একটি ফোনে এক অচেনা ব্যক্তি আরধনাকে জানিয়েছিলেন যে ৪.৯৮ লাখ টাকা তাঁর অ্যাকাউন্ট থেকে সেই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে আরাধনার অ্যাকাউন্টে ভুলবশত ট্রান্সফার হয়ে গিয়েছে। সেই জন্য টাকাটা ফেরত পাবার জন্য তিনি আরধনার কাছ থেকে ওটিপিও চেয়ে বসেন। কিন্তু ওটিপি দেননি আরাধনা বেদী (Aradhana Bedi)। তবু তাঁর কিছুক্ষণ পরে ফোন রেখে তিনি বুঝতে পারেন ফোনে কথা বলতে বলতেই সত্যি সত্যি টাকা উধাও হয়ে যায় আরাধনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে।

এই ঘটনা সঙ্গে সঙ্গে আরাধনা জানিয়েছেন মুম্বইয়ের ওশিওয়াড়া থানায়। থানার অফিসার মোহন পাতিল এই ঘটনায় তদন্ত করছেন। ওটিপি না বলেই টাকা কেটে নেওয়া হয়েছে, ফলে এটা কোনও নতুন সাইবার জালিয়াতির (Cyber Scam) কৌশল, এমনটাই মনে করছেন পুলিশরা। ওটিপি নেই, রিমোট অ্যাক্সেস নেই, কোনও লিঙ্কে ক্লিক (Cyber Scam) না করেও কীভাবে টাকা কেটে নেওয়া হল অ্যাকাউন্ট থেকে তা নিয়েই ধন্দে সকলে। কোনও রকম প্রত্যক্ষ তথ্য ছাড়াই এই টাকা ট্রান্সফার করিয়ে নেওয়া নয়া পদ্ধতি ঘুম উড়িয়েছে প্রশাসনের। ওশিওয়াড়া থানার সাইবার বিভাগ এখন পরীক্ষা করে দেখছে টাকাটা আরাধনা অ্যাকাউন্ট থেকে কেটে কোন অ্যাকাউন্টে জমা পড়েছে। এমনকী ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে ব্যাঙ্ককে বলা হয়েছে যে অ্যাকাউন্টে টাকাটা জমা পড়েছে সেই অ্যাকাউন্ট ব্লক করে দেবার জন্য। খুব শীঘ্রই সাইবার নিরাপত্তা আরও জোরদার করার কথা ভাবছে প্রশাসন ও পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এমন কোনও অপরিচিতকে নিজের ব্যাঙ্ক সংক্রান্ত কোনও তথ্য শেয়ার করা যাবে না। অপরিচিত নম্বর থেকে ফোন এলে তা ধরতেও নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। এরকম কোনও জালিয়াতির ঘটনা ঘটলে তা যেন অবশ্যই পুলিশকে জানান হয়, সে ব্যাপারে আর্তি জানিয়েছেন তাঁরা সাধারণ মানুষদের কাছে যাতে এই ঘটনাগুলি দেখে আপামর মানুষ আরও কিছুটা সতর্ক হতে পারেন এবং সাইবার নিরাপত্তার বিষয়ে শিক্ষিত হয়ে উঠতে পারেন।

আরও পড়ুন: Sharmin Segal: 'অভিব্যক্তিহীন' আলমজেব! কটাক্ষের জেরে কমেন্ট সেকশন বন্ধ করলেন 'হীরামাণ্ডি' অভিনেত্রী শরমিন সেহগল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget