এক্সপ্লোর

Brahmastra: কবে থেকে শুরু হচ্ছে 'ব্রহ্মাস্ত্র'-র সিক্য়ুয়েলের শুটিং? খোলসা করলেন পরিচালক

Brahmastra: ২০২২ সালের বড় হিটগুলির মধ্যে অন্য়তম অয়ন মুখোপাধ্য়ায়ের 'ব্রহ্মাস্ত্র'।

কলকাতা: পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের (Ayan Mukerji) ছবি 'ব্রহ্মাস্ত্র'তে (Brahmastra) মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আলিয়া ভট্ট, (Alia Bhatt) রণবীর কপূর (Ranbir Kapoor)। ছবিটি বিশ্বজুড়ে ৪২৫ কোটি টাকার ব্যবসা করেছে। আর এবার পরিচালক প্রকাশ্য়ে আনলেন নতুন তথ্য়। সম্প্রতি তিনি জানান, 'ব্রহ্মাস্ত্র'-র (Brahmastra) সিক্য়ুয়েলের দুটি ছবি অর্থাৎ 'ব্রহ্মাস্ত্র পার্ট টু' ও 'ব্রহ্মাস্ত্র পার্ট থ্রি' শ্য়ুট হবে একইসঙ্গে। পাশাপাশি তিনি (Ayan Mukerji) এও জানিয়েছেন যে, 'ব্রহ্মাস্ত্র পার্ট টু' প্রেক্ষাগৃহে মুক্তি পেতে আরও ৩ বছর সময় লাগবে। এই ছবির গল্প প্রেক্ষাপট তৈরি হচ্ছে শিবের বাবার জীবন নির্ভর।

প্রসঙ্গত,  ৯ সেপ্টেম্বর ২০২২শে মুক্তি পেয়েছিল 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra)।  মুক্তির পর থেকেই বক্স অফিসে রাজত্ব করেছে অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukerji) পরিচালিত, আলিয়া ভট্ট (Alia Bhatt) ও রণবীর কপূর (Ranbir Kapoor) অভিনীত ছবি 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra)। পরিচালক অয়ন মুখোপাধ্যায় তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করে ঘোষণা করেছিলেন যে আয়ের বিচারে 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra) বছরের বিশ্বসেরা হিন্দি ছবির মধ্যে প্রথম নম্বরে স্থান করে নিয়েছে। ছবি মুক্তির ২৫ দিন পর্যন্ত ৪২৫ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি (Brahmastra)।

আরও পড়ুন...

Mrunal Thakur auditioned for Jai Gangaajal: প্রিয়ঙ্কার কাছে হেরে গিয়েছিলেন ম্রুণাল, শেয়ার করলেন অতীতের স্মৃতি

একাধিক ছুটির দিন, একের পর এক উৎসব আর কমে যাওয়া টিকিটের দাম, সব মিলিয়ে সেইসময়, 'ব্রহ্মাস্ত্র'ই (Brahmastra) বেশিরভাগ দর্শকের জন্য হলে দেখার প্রথম পছন্দ হয়ে ওঠে। পূর্ব পরিকল্পিত তিন পর্বের 'অস্ত্রভার্স' সিরিজের প্রথম ছবি এটি, 'পার্ট ওয়ান: শিবা'। বিদেশের 'মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স'-এর মতো এক ব্রহ্মাণ্ডের গল্প বলেছিল এই 'অস্ত্রভার্স' যেখানে মূল বিষয়বস্তু 'অস্ত্র'।

'ব্রহ্মাস্ত্র' (Brahmastra)-এর প্রথম ছবিতেই প্রায় ৮ থেকে ৯টি অস্ত্রের সূচনা করা হয়েছিল। প্রথম ছবির শেষে বাকি গুরুত্বপূর্ণ অস্ত্রের বিস্তারিত বিশ্লেষণ ও নেপথ্য গল্পের অপেক্ষায় এখন দর্শক।

স্টার স্টুডিওজ ও ধর্মা প্রোডাকশনের প্রযোজনায় এই ম্যাগনাম ওপাস ছবি ২ডি ও ৩ডি-তে প্রেক্ষাগৃহে মোট ৫ ভাষায় মুক্তি পেয়েছিল। হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড়। 

প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর  ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পেয়েছিল 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা' (Brahmastra)। 

তবে এই ছবির সিক্য়ুয়েলের শুটিং কবে থেকে শুরু হবে তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

অভিনেত্রী ত্বিশার মৃত্যুতদন্তে বিরাট মোড় ! ঘটে গেল বড় ঘটনা, সব ফাঁস হবে 'টানেল ভিউ' ম্যাপিং-এ?
অভিনেত্রী ত্বিশার মৃত্যুতদন্তে বিরাট মোড় ! ঘটে গেল বড় ঘটনা, সব ফাঁস হবে 'টানেল ভিউ' ম্যাপিং-এ?
Honey Singh: মাদকাসক্ত হয়ে পড়েছিলেন, কাজ করতে পারছিলেন না... কঠিন সময়ে হানি সিংহ কাকে পাশে পেয়েছিলেন?
মাদকাসক্ত হয়ে পড়েছিলেন, কাজ করতে পারছিলেন না... কঠিন সময়ে হানি সিংহ কাকে পাশে পেয়েছিলেন?
Swarup Biswas-Jui: আলাদা থাকছিলেন দীর্ঘদিন, এবার স্বরূপ বিশ্বাসের সঙ্গে আইনি বিচ্ছেদের পথে স্ত্রী জুঁই! রাজ্যের পালাবদলই কারণ?
আলাদা থাকছিলেন দীর্ঘদিন, এবার স্বরূপ বিশ্বাসের সঙ্গে আইনি বিচ্ছেদের পথে স্ত্রী জুঁই! রাজ্যের পালাবদলই কারণ?
Karan Johar: শাহরুখ, আলিয়ার মতো তারকাদের 'আনফলো' করে দিলেন কর্ণ জোহর! 'ফলো' করছেন এই অভিনেত্রীকে
শাহরুখ, আলিয়ার মতো তারকাদের 'আনফলো' করে দিলেন কর্ণ জোহর! 'ফলো' করছেন এই অভিনেত্রীকে

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget