এক্সপ্লোর

Ayushmann Khurana Birthday: কীভাবে আয়ুষ্মানের প্রেমে পড়েছিলেন? জন্মদিনে স্বামীর উদ্দেশ্যে আবেগঘন বার্তা স্ত্রী তাহিরার

আজ ৩৭ বছরে পা দিলেন আয়ুষ্মান। জন্মদিনের সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় অনুরাগী থেকে বলিউডের অন্যান্য তারকারা তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন।

মুম্বই: আজ জন্মদিন বলিউডের জনপ্রিয় এবং প্রতিভাবান অভিনেতা আয়ুষ্মান খুরানার (Ayushmann Khurana)। সো কলড নায়কোচিত চরিত্রের বাইরে গিয়েও বিভিন্ন ধারার চরিত্রে আমরা তাঁকে অভিনয় করতে দেখেছি। নিজের সাবলীল অভিনয়ের মাধ্যমে একেবারে পাশের বাড়ির ছেলে হয়ে ওঠেন তিনি। আজ ৩৭ বছরে পা দিলেন আয়ুষ্মান। জন্মদিনের সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় অনুরাগী থেকে বলিউডের অন্যান্য তারকারা তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন। তবে স্বামীর জন্মদিনে তাঁকে বিশেষ শুভেচ্ছাবার্তা দিলেন স্ত্রী তাহিরা কাশ্যপ (Tahira Kashyap)। কীভাবে অভিনেতার প্রেমে পড়েছিলেন, তা জানিয়ে ভালোবাসার বার্তা পৌঁছে দিলেন। যা ইতিমধ্যেই অভিনেতার অনুরাগীর মন ভরিয়ে দিয়েছে।

আরও পড়ুন - KBC 13: 'কৌন বনেগা ক্রোড়পতি'তে কবে বিগ বি-র সামনে হট সিটে বসতে আসছেন নীরজ চোপড়া?

আয়ুষ্মান খুরানার জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় তাহিরা কাশ্যপ লেখেন, 'তখন আমরা উনিশ। তোমার চশমার ফ্রেম, বাইক, ম্যাচিং সোয়েটার আর মাফলারে তোমাকে দেখে কুল বলে মনে হয়েছিল। কিন্তু তখনই তোমাকে আমার মন দিইনি। যখন গিটারে আমার জন্য গান ধরেছিলে, তখন তোমাকে মন দিয়ে ফেলি। তোমার কাজের প্রতি নিষ্ঠা আমাকে বরাবরই আকর্ষণ করেছে। আর এতগুলো বছর পরেও তোমার কাজের প্রতি নিষ্ঠা একইরকম রয়েছে দেখে আমার আরও ভালো লাগে। পাশাপাশি জীবনকেও তুমি সময় দাও। তুমিই আমর সবথেকে বড় মনের জোর। তুমিই আমার চিয়ারলিডার। বলতেই পারো আমি অতটাও রোম্যান্টিক নই। তবে, আজ বলতে চাই, তোমার সঙ্গে জীবনের এতগুলো বছর পেরিয়ে এসে দারুণ লাগছে। তোমার সঙ্গে জীবনটাকে আমি দারুণ উপভোগ করি। আর তোমার থেকে রোজ অনেক কিছু শিখি। শুভ জন্মদিন।'

আরও পড়ুন - Pankaj Tripathi on Acting: অভিনয় আমার কাছে শুধুমাত্র খ্যাতি বা অর্থ উপার্জনের মাধ্যম নয়: পঙ্কজ ত্রিপাঠী

তাহিরা কাশ্যপের এই ভালোবাসায় ভরা বার্তা মন ছুঁয়ে নিয়েছে নেট নাগরিকদের। ছোটবেলায় থেকেই একে অপরকে মন দিয়েছেন তাঁরা। আর আজও তাঁরা একইসঙ্গে ভালোবাসায় ভরা পথে হেঁটে চলেছেন। আয়ুষ্মান খুরানা আর তাহিরা কাশ্যপের জুটি বলিউডে বেশ চর্চিত। স্বামীর জন্মদিনে স্ত্রীর এই ভালোবাসায় ভরা পোস্ট দেখে নেট নাগরিকরাও আপ্লুত।

প্রসঙ্গত, ২০১২ সালে 'ভিকি ডোনর' ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয় আয়ুষ্মান খুরানার। যদিও প্রথম জীবনে তাঁকে স্পোর্টস সঞ্চালকের ভূমিকাতেই দেখেছেন দর্শকরা। এরপর একে একে 'অন্ধাধুন', 'বাধাই হো', 'ড্রিম গার্ল', 'বালা' এবং আরও অনেক ছবিতে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করে এসেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget