এক্সপ্লোর

Irrfan Khan Birth Anniversary: 'এমন এক মানুষের উদযাপন...', ইরফানের জন্মবার্ষিকীতে পুরনো ছবি পোস্ট ছেলে বাবিলের

Babil Remembers Irrfan Khan: বাবিল খান এই ছবি পোস্ট করতেই কমেন্টের বন্যা অনুরাগীদের। এক অনুরাগী লেখেন, 'শুভ জন্মদিন ইরফান স্যর!' অপর এক অনুরাগী লেখেন, 'কিন্তু আমরা কখনও ওঁর জন্মদিন ভুলি না'।

মুম্বই: আজ, রবিবার, প্রয়াত অভিনেতা ইরফান খানের জন্মবার্ষিকী (Irrfan Khan Birth Anniversary)। এই বিশেষ দিনে বাবাকে স্মরণ করলেন পুত্র, অভিনেতা বাবিল খান (Babil Khan)। শেয়ার করলেন তাঁর বাবার সঙ্গে পরিচালক অনুপ সিংহের (Anup Singh) একটি পুরনো ছবি। 

জন্মদিনে বাবাকে স্মরণ বাবিল খানের

৭ জানুয়ারি জন্মবার্ষিকী সিনেপ্রেমীদের প্রিয় অভিনেতা ইরফান খানের। সোশ্যাল মিডিয়ায় বাবাকে নিয়ে প্রায়ই নস্ট্যালজিক বা আবেগঘন হয়ে পড়েন অভিনেতা বাবিল খান। এদিন বাবার জন্মদিনে তিনি পোস্ট করেন একটি 'থ্রোব্যাক' ছবি। এদিন চিত্র পরিচালক অনুপ ঘোষের সঙ্গে ইরফান খানের একটি ছবি পোস্ট করেন বাবিল 'দ্য সং অফ স্কর্পিয়নস' ছবির সেট থেকে। ছবিতে দেখা যাচ্ছে অনুপকে কেক খাওয়াচ্ছেন ইরফান। ক্যাপশনে লেখেন, 'এমন একজন মানুষের উদযাপন যিনি সবসময় নিজের জন্মদিন ভুলে যেতেন'। 

বাবিল খান এই ছবি পোস্ট করতেই কমেন্টের বন্যা অনুরাগীদের। এক অনুরাগী লেখেন, 'শুভ জন্মদিন ইরফান স্যর!' অপর এক অনুরাগী লেখেন, 'কিন্তু আমরা কখনও ওঁর জন্মদিন ভুলি না'। কমেন্ট করেন তিলোত্তমা সোম, প্রতীক বব্বর প্রমুখও। ওই একই ছবি শেয়ার করেছেন অনুপ সিংহও। তিনি লেখেন, '২০১৭ সালে ইরফানের জন্মদিনের উদযাপন 'দ্য সং অফ স্কর্পিয়নস'-এর শ্যুটিং শেষের দিকে। ওই চাহনি, ওই হাসি এবং কাঁধে হাত, কেকের স্বাদ, ডেজার্টের গন্ধ ও টিমের উচ্ছ্বাস রয়ে গেছে। স্মৃতির জোর কাউকে কষ্টের সঙ্গে গ্রহণ করতে ও একাত্ম হতে সাহায্য করে।' 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Babil (@babil.i.k)

আরও পড়ুন: Abhishek-Aishwarya: বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই পাশাপাশি ঐশ্বর্যা-অভিষেক, গলা ফাটালেন 'প্রিয়' দলের হয়ে

ভারতীয় চলচ্চিত্র দুনিয়ার প্রথম সারির অভিনেতাদের অন্যতম ইরফান খান। ২০২০ সালে মুম্বইয়ের মাত্র ৫৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বহুমুখী প্রতিভা সম্পন্ন অভিনেতা। শেষ সময়ে অসুস্থ হয়ে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ২০১৯  সালে ইরফান জানিয়েছিলেন যে, তিনি নিউরোএনডোকট্রিন টিউমারের সমস্যায় ভুগছেন। ইরফানের মৃত্যুতে শোকের ছায়া নামে চলচ্চিত্র জগতে। দীর্ঘদিন ধরেই ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ইরফান খান। শেষপর্যন্ত জীবনের লড়াইয়ে হার মানেন তিনি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget