এক্সপ্লোর

Bachpan Ka Pyar Video : সহদেবের 'বচপন কা পেয়ারে' সামিল বাদশাও, নতুন ভাইরালে সরগরম সোশ্যাল

একাধিক চলচ্চিত্র অভিনেতা থেকে ছত্তিশগঢ়়ের মুখ্যমন্ত্রী সবাই মজেছিলেন 'বচপন কা পেয়ারে'

চণ্ডীগড় : সোশ্যালে সুপারহিট 'বচপন কা পেয়ার'এর নতুন মিউজিক ভিডিও প্রকাশ্যে এল। এই গানে আর ইন্টারনেটের নতুন সেনসেশন সহদেব দির্দো একা নয়, ডুয়েটে তাঁকে সঙ্গ দিয়েছেন খোদ প্রখ্যাত সঙ্গীতশিল্পী বাদশা। নিজের সোশ্যাল মিডিয়ায় বচপন কা পেয়ার গেয়ে ট্রেন্ডে গা ভাসানোর সময়ই বাদশা জানিয়েছিলেন সহদেবের সঙ্গে এই গানের ডুয়েট গাইতে চান। সেই কথাই রেখেছেন তিনি। সহদেব দির্দো, বাদশা ছাড়াও আস্থা গিল ও রিকোর সঙ্গে রীতিমতো মিউজিক ভিডিও আকারে কার্যত নতুন মোড়কে পেশ করা হয়েছে ইন্টারনেট জুড়ে ছড়িয়ে থাকা গানটিকে।

দু'বছর আগে ২০১৯ সালে একদিন স্কুলের এক স্যার সহদেবকে বলেন রাজস্থানের লোকসঙ্গীত বচপন কা পেয়ার গানটা গাইতে। সহদেব স্কুল ইউনিফর্ম পরেই গানটা গায়। আর সেই শিক্ষক মহাশয় সহদেবের গানটি রেকর্ডিং করেন। পরে তিনি সোশ্যাল মিডিয়ায় সেটা শেয়ারও করেন। কিন্তু গত দু'বছর এই ভিডিওটা ভাইরাল হয়নি। কিন্তু বাদশা এই গানটি মিক্স করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই চারদিকে খোঁজ পড়ে যায় গানের গলা যার, সেই শিশু শিল্পী কে? যার পর খোঁজ মেলে ছত্তিশগড়ের সুকমা জেলার ছিন্দগড় ব্লকের বাসিন্দা সহদেবের।

আর সহদেবের গলায় বচপন কা পেয়ার এখন ভাইরাল বলে ভাইরাল! একাধিক চলচি্চত্র অভিনেতা থেকে সাধারণ মানুষ, সকলেই ব্যাকগ্রাউন্ডে যে গান লাগিয়ে ট্রেন্ডে গা ভাসান। এমনকি, ছত্তিশগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও ট্যুইট করেন 'বচপন কা পেয়ার!' যার পরে তিনি দেখাও করেন সহদেবের সঙ্গে। মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে সহদেব তার ভাইরাল গানটি আরও একবার গায়ও। সম্প্রতি একটি গাড়ি প্রস্তুতকারী সংস্থা খুদে সহদেবকে একটি গাড়ি ও আর্থিক পুরস্কারও দিয়েছে। তবে তার পরেই এসেছে নতুন আরও একটি মোড়ক। এবার বাদশার সঙ্গে 'বচপন কা পেয়ার' এর ডুয়েট গাইলেন সহদেব। আর বলাই বাহুল্য, নেটিজেনরা নতুন করে ফের মজেছেন যে গানে।

আর যার জেরে ভবিষ্যতে গায়ক হওয়ার স্বপ্ন দেখা সহদেবও বেজায় খুশি।

 

সেরা শিরোনাম

Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
Nushrratt Bharuccha: অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?

ভিডিও

Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE
Shiv Mandir | ভিন্ন সংস্কৃতি প্রয়োগে সেরার পুজো শিরোপা জিতে নিল শিবমন্দির | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget