এক্সপ্লোর

Badhaai Do release: বদলে গেল দিন, ভালোবাসার সপ্তাহে রাজকুমার-ভূমি বলবেন, 'বধাই দো'

ছবির পোস্টারেই কিছুটা স্পষ্ট হয়েছিল বিষয়বস্তু। মজার মোড়কে নতুন গল্প শোনাতে আসছে ভূমি পেডনেকর (Bhumi Pednekar) ও রাজকুমার রাওয়ের (RajKummar Rao) নতুন ছবি 'বধাই দো' ((Badhaai Do)।

মুম্বই: ছবির পোস্টারেই কিছুটা স্পষ্ট হয়েছিল বিষয়বস্তু। মজার মোড়কে নতুন গল্প শোনাতে আসছে ভূমি পেডনেকর (Bhumi Pednekar) ও রাজকুমার রাওয়ের (RajKummar Rao) নতুন ছবি 'বধাই দো' ((Badhaai Do)  ইতিমধ্যেই নেটদুনিয়ার দর্শক মজেছেন নতুন ছবির ট্রেলারে।

আগে এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল ৪ ফেব্রুয়ারী। কিন্তু ৪ নয়, ভালোবাসার সপ্তাহে মুক্তি পাবে এই ছবি। চলতি বছরের ১১ ফেব্রুয়ারী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে  হর্ষবর্ধন কুলকর্নি পরিচালিত 'বধাই দো'। এই ছবিটি একটি সিকুয়্যাল। আয়ুষ্মান খুরানা-সানিয়া মলহোত্র অভিনীত 'বধাই হো' ছবির দ্বিতীয় ভাগ এই 'বধাই দো' ছবিটি। আগের ছবিতে নীনা গুপ্ত ও গজরাজ রাও ছিলেন অন্যতম মুখ্য চরিত্রে। 

আরও পড়ুন: আচমকা কেন 'জি লে জারা' ছবি থেকে সরে গেলেন প্রিয়ঙ্কা?

সদ্য মুক্তি পাওয়া মিনিট ৩-এর ঝলকেই স্পষ্ট গোটা ছবি ভালই মনোরঞ্জন করতে চলেছে দর্শকের। তবে কমেডি, ড্রামা, মাজা, রোম্যান্সের সঙ্গে যে একটা গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা থাকবে তা বলাই বাহুল্য।

সোমবারই ঘোষণা হয়েছিল যে আজ অর্থাৎ মঙ্গলবার মুক্তি পাবে ছবির ট্রেলার। এদিন ট্রেলার মুক্তি পেতে বেশ আকর্ষণীয় এক গল্পের সন্ধান পেলেন দর্শকেরা। ছবিটির কেন্দ্রে এক মধ্য-বয়সী দম্পতি। অভিনয়ে রাজকুমার ও ভূমি। যাঁরা উভয়েই সমকামী কিন্তু সমাজে সেই কথা প্রকাশ যাতে না পায় তাই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে সম্মত হয়েছেন। 

ছবিতে রাজকুমার রাও একজন পুলিশ অফিসার ও ভূমি পেডনেকর একজন পিটি শিক্ষিকার ভূমিকায় অভিনয় করেছেন। এরপর শার্দুল ঠাকুর (রাজকুমার) এবং সুমন সিংহের (ভূমি) মধ্যে যা ঘটে, তা হল গোপনীয়তা, ড্রামা এবং কমেডির ট্যুইস্ট।

ইনস্টাগ্রামে ট্রেলার শেয়ার করে রাজকুমার লেখেন, 'এটি সেই ধরনের একটি ছবি যা আমাদের কাছে আসে, মন ছুঁয়ে যায় এবং কীভাবে তার কোনও ব্যাখ্যা নেই। কিছু সফর সর্বদা মনে রাখার জন্যই হয়। এবার আপনারা ট্রেলার দেখুন আর আমাদের শুভেচ্ছা দিন।'

ভূমি পেডনেকর ((Bhumi Pednekar) ও রাজকুমার রাও ছাড়াও এই ছবিতে শিবা চড্ডা, লভলীন মিশ্র সহ একাধিক তারকাকে দেখতে পাওয়া যাবে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Embed widget