এক্সপ্লোর

Loan Repayment Case: ঋণ পরিশোধ মামলায় শিল্পা শেট্টির মায়ের বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি

Loan Repayment Case: মঙ্গলবার, সুনন্দা শেট্টি আদালতে হাজিরা দিতে ব্যর্থ হন এবং ম্যাজিস্ট্রেট তাঁকে উপস্থিতি থেকে অব্যাহতি দিতে অস্বীকার করেন। আদালত তখন তাঁর বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করে।

নয়াদিল্লি: মঙ্গলবার মুম্বইয়ের একটি আদালত (Mumbai Court) বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty) মা সুনন্দা শেট্টির (Sunanda Shetty) বিরুদ্ধে ২১ লক্ষ টাকার ঋণ পরিশোধ না করার অভিযোগে একটি মামলায় জামিনযোগ্য পরোয়ানা (bailable warrant) জারি হয়েছে। খবর পিটিআই সূত্রে। মামলা দায়ের করেন একজন ব্যবসায়ী। নাম পারহাদ আমরা (Parhad Amra)। তিনি অভিযোগ করেছেন যে সুরেন্দ্র শেট্টি অর্থাৎ শিল্পার বাবা তাঁর কাছ থেকে ২০১৫ সালে টাকা ধার নিয়েছিলেন এবং তা ২০১৭ সালের জানুয়ারির মধ্যে পরিশোধ করার কথা ছিল। কিন্তু তা এখনও পরিশোধ করা হয়নি।

এই সপ্তাহের শুরুতে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরআর খান মামলার সঙ্গে জড়িত থাকার জন্য শিল্পা শেট্টি, তাঁর মা সুনন্দা এবং বোন শমিতার নামে সমন জারি করেছিলেন। দায়রা আদালতে সমন চ্যালেঞ্জ করে পরিবার।

সোমবার, দায়রা আদালতের বিচারক এ জেড খান, শিল্পা ও শমিতার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের আদেশ স্থগিত করেন, কিন্তু তাঁদের মাকে কোনও স্বস্তি দেননি। পিটিআই  এমনটাই জানিয়েছে।

আদালত  এদিন বলে, 'প্রয়াত সুরেন্দ্র শেট্টি (শিল্পার বাবা) এবং সুনন্দাকে তাঁর (ব্যবসায়ী) ফার্মের অংশীদার বলে মনে হয়েছিল। তিন্তু তাঁদের মেয়েরাও অংশীদার ছিল কি না এবং ঋণ নেওয়ার সঙ্গে তাঁদের কোনও যোগ আছে কিনা সেই সম্পর্কে কোনও নথি প্রদর্শন করা হয়নি'।  

আরও পড়ুন: Ayushmann-Tahira Update: ২১তম 'ডেটিং অ্যানিভার্সারি', সোশ্যাল মিডিয়ায় আদুরে পোস্ট আয়ুষ্মান-তাহিরার

মঙ্গলবার, সুনন্দা শেট্টি আদালতে হাজিরা দিতে ব্যর্থ হন এবং ম্যাজিস্ট্রেট তাঁকে উপস্থিতি থেকে অব্যাহতি দিতে অস্বীকার করেন। আদালত তখন সুনন্দা শেট্টির বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করে, বলছেন অভিযোগকারী পারহাদ আমরার প্রতিনিধিত্বকারী ওয়াই অ্যান্ড এ লিগ্যালের অ্যাডভোকেট জেইন শ্রফ।

ওই ব্যবসায়ী অভিযোগ করেছেন যে সুরেন্দ্র শেট্টির ২০১৭ সালের জানুয়ারিতে সুদ সহ অর্থ ফেরত দেওয়ার কথা ছিল। অভিযোগকারীর দাবি শিল্পা, শমিতা এবং সুনন্দা ২০১৫ সালে তাঁদের বাবার ধার করা টাকা শোধ করতে ব্যর্থ হন। শিল্পার বাবা বার্ষিক ১৮ শতাংশ সুদে ঋণ নিয়েছিলেন, দাবি ওই ব্যবসায়ীর। 

ব্যবসায়ী আরও অভিযোগ করেছেন যে শিল্পা, শমিতা এবং তাঁদের মা শুধু ঋণ শোধ করতেই অস্বীকার করেননি, বরং এই সবের দায়ও অস্বীকার করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ED Raids at Shekhar Suman Aide: অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
Amit Saha: থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা

ভিডিও

Anubrata Mondal: আজই কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট? জল্পনা বাড়াল ঋতব্রত-তৃণমূল
CM Suvendu Adhikari: 'নারী নির্যাতনের সব কেস আবার খুলবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
TMC News: কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে:ফিরদৌস
Prakash Chik Baraik: 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে', দাবি প্রকাশ চিক বরাইকের
Sushmita Dev: 'তৃণমূলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয় না আর এগোতে পারবে', আক্রমণে সুস্মিতা দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget