এক্সপ্লোর

Bappi Lahiri Demise: আপনার সুরে গান গাইতে পেরেছি, এটা আমার সৌভাগ্য: শ্রেয়া ঘোষাল

মাত্র ৬৯ বছর বয়সে ইহলোকের মায়া ত্যাগ করে চলে গেলেন কিংবদন্তি বাপি লাহিড়ি। তাঁর সদাহাস্য মুখ, তাঁর মেজাজ আর অবশ্যই তাঁর সৃষ্টি করে যাওয়া কালজয়ী সমস্ত গান আজও মাতিয়ে রাখে ছোট থেকে বড় সকলকে।

মুম্বই: সদ্য প্রয়াত হয়েছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী বাপি লাহিড়ি (Bappi Lahiri)। তাঁর প্রয়াণে ভারাক্রান্ত মন অগণিত অনুরাগীদের। সাধারণ মানুষ থেকে তারকারা এদিন বাপি লাহিড়ির প্রয়াণে (Bappi Lahiri Passes Away) শোকপ্রকাশ করেছেন নেট মাধ্যমে। সঙ্গীতশিল্পীর প্রয়াণে তাঁকে ভয়ঙ্করভাবে মিস করছেন গায়িকা শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে ফুটে উঠল বেদনা।

এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে বাপি লাহিড়ির প্রয়াণে শোকপ্রকাশ করে তাঁর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন শ্রেয়া ঘোষাল। সঙ্গে লেখেন, 'বাপি দা আপনাকে সবসময় মনে রাখব এদেশের একজন সত্যিকারের রকস্টার হিসেবে। আপনার সুর আপনার গান আপনার ব্যক্তিত্ব সবকিছুই যেন খুব আইকনিক। সবসময় ভালোবাসার মতো উদ্দীপ্ত, ফুরফুরে মেজাজের সদাহাস্য মানুষ আপনি। আমার সৌভাগ্য যে আমার কেরিয়ারে আপনার আশীর্বাদ পেয়েছি। সুযোগ পেয়েছি আপনার সুরে গান গাওয়ার। বড় তাড়াতাড়ি চলে গেলেন বাপি দা। ভয়ঙ্করভাবে আপনাকে মিস করব। আপনার আত্মার শান্তি কামনা করি। ওম শান্তি।'

সত্যিই বহু অনুরাগীর মনের কথাই যেন বললেন শ্রেয়া ঘোষাল। তাঁর গান বহু মানুষকে নাচের প্রেরণা দিয়েছে। আম আদমি থেকে তারকাদের তাঁর গানে ডান্সের জন্য ভিতর থেকেই নাচের প্রেরণা এসেছে। এমনই সমস্ত গান সৃষ্টি করেছেন তিনি। কিন্তু মাত্র ৬৯ বছর বয়সে ইহলোকের মায়া ত্যাগ করে চলে গেলেন কিংবদন্তি বাপি লাহিড়ি। তাঁর সদাহাস্য মুখ, তাঁর মেজাজ আর অবশ্যই তাঁর সৃষ্টি করে যাওয়া কালজয়ী সমস্ত গান আজও মাতিয়ে রাখে ছোট থেকে বড় সকলকে।

আরও পড়ুন - Bappi Lahiri Demise: 'ইয়াদ আ রহা হ্যায়, তেরা পেয়ার': শান

গতকাল বাংলা তথা দেশের মানুষ যখন কিংবদন্তি সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকাচ্ছন্ন, তখন মুম্বইয়ের এক হাসপাতালে প্রায় গভীর রাতে প্রয়াত হন বাপি লাহিড়ি। দশকের পর দশক ধরে মানুষ তাঁর গানে বিনোদন পেয়েছেন। আজ তাঁর প্রয়াণে সেই সমস্ত গানের সুর, কথা বেজে উঠছে অনুরাগী ও সঙ্গীতপ্রেমীদের মনে।

প্রসঙ্গত, গত একমাস ধরে অসুস্থ ছিলেন বাপি লাহিড়ি। ভর্তি ছিলেন মুম্বইয়েরই এক হাসপাতালে। সোমবার তাঁকে হাসপাতাল থেকে ছুটিও দেওয়া হয়। কিন্তু মঙ্গলবার আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসককে খবর দেন পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তিও করা হয়। কিন্তু শেষ রক্ষা হল না। চিকিৎসকরা জানাচ্ছেন, অবস্ট্রাকটিভ স্লিপ অপনিয়ায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন সকলের প্রিয় বাপি দা। তাঁর প্রয়াণে শোকাচ্ছন্ন গোটা দেশের মানুষ। তিনি যে এত তাড়াতাড়া চলে যাবেন, তা স্বপ্নেও ভাবতে পারেননি কেউ।

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget