এক্সপ্লোর

Usha Uthup On Bappi Lahiri : ' ঈশ্বর একটু দয়া করুন, আমি বিধ্বস্ত ' ডুকরে কেঁদে উঠলেন ঊষা উত্থুপ

Bappi Lahiri Dies : বাপি লাহিড়ির গান ছাড়া উষা উত্থুপের স্টেজ শো ভাবাই যেত না। বাপি লাহিড়ি ও উষা উত্থুপের যুগলবন্দি মানেই হিট।

কলকাতা : জুটিতে একের পর এক হিট দিয়েছে। বাপি লাহিড়ির গান ছাড়া উষা উত্থুপের স্টেজ শো ভাবাই যেত না। বাপি লাহিড়ি ও উষা উত্থুপের যুগলবন্দি মানেই হিট। দুজনের হিট নিবেদন কোই ইঁহা আহা নাচে নাচে ( 'Koi Yahan Aha Nache Nache') , রম্ভা হো হো হো ( 'Rambha Ho Ho Ho') , তু মুঝে জান সে ভি পেয়ারা ( 'Tu Mujhe Jaan Se Bhi Pyaara' ) । বুধবার সকালে বন্ধু বাপি লাহিড়ির মৃত্যু সংবাদে কার্যত ভেঙে পড়লেন তিনি। শোক প্রকাশের ভাষা খুঁজে পেলেন না। কেঁদেই চললেন। বললেন, কীভাবে ঘটে গেল, ভাবতে পারছি না। শুধু ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে গেলেন। বললেন, ' ঈশ্বর একটু দয়া করুন। আমি বিধ্বস্ত, শোকাহত। বাপি দা সবসময় বলতেন আমাদের জুটি অটুট। বলেছিলেন আরও কিছু ভাল গান তৈরি করছেন, শুধু তিনিই গাইতে পারবেন। '
এমনই ছিল তাঁদের সম্পর্ক, এমনই ছিল তাঁদের বন্ধন।

গতকাল রাত পৌনে ১২টা নাগাদ জুহুর ক্রিটি কেয়ার হাসপাতালে জীবনাবসান। গত বছর এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাপি লাহিড়ি। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। গত একমাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন বাপি ছিলেন। সোমবার ছেড়ে দেওয়া হয়। গতকাল অবস্থার অবনতি হওয়ায় ফের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় মৃত্যু, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন : 

প্রয়াত সঙ্গীত শিল্পী বাপি লাহিড়ি, দেহ নিয়ে যাওয়া হল বাড়িতে

 ১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্ম বাপি লাহিড়ির। আসল নাম অলকেশ লাহিড়ি। কিন্তু পরিচিত হন বাপি লাহিড়ি নামে। বাবা অপরেশ লাহিড়ি ও মা বাঁশরী লাহিড়ি দু’ জনেই ছিলেন গানের জগতের মানুষ। কিশোর কুমার সম্পর্কে বাপির মামা। ফলে ছোট থেকে সাঙ্গীতিক পরিবেশে বড় হয়েছেন বাপি লাহিড়ি। 

শুরুটা ৩ বছর বয়সে তবলা বাজানো দিয়ে। ১৯৭৫ সালে হিন্দি ছবি জখমি দিয়ে কেরিয়ার শুরু। এরপর ১৯৭০ থেকে ৮০-এর দশকে হিন্দি ছায়াছবির জগতে জনপ্রিয় হয়ে ওঠেন বাপি লাহিড়ি। একের পর এক সুপারহিট গান উপহার দিয়েছেন ভারতীয় সঙ্গীতের ডিস্কো কিং। ‘ডিস্কো ডান্সার’, ‘ডান্স ডান্স’, ‘হিম্মতওয়ালা’, ‘চলতে চলতে’, ‘শরাবি’, ‘সত্যমেব জয়তে’, ‘কম্যান্ডো’, ‘শোলা অউর শবনম’-এর মতো ছবিতে সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে তাঁর শেষ গান ‘বাগি থ্রি’-র জন্য। বাংলায় ‘অমর সঙ্গী’, ‘আশা ও ভালবাসা’, ‘আমার তুমি’, ‘অমর প্রেম’-সহ একাধিক ছবিতে সুর দিয়েছেন। গায়কীর নিজস্বতা তাঁকে অন্যদের থেকে আলাদা করেছিল।

সেরা শিরোনাম

Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
Imran Khan in CJP Protest: CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget