এক্সপ্লোর

Belashuru: 'আপনার কাঁদিবার জন্য একটি বাটি', 'বেলাশুরু'র ডাবিং শেষে বলেন সৌমিত্র চট্টোপাধ্যায়

Belashuru Dubbing: এদিন ফেসবুকে ৪৮ সেকেন্ডের একটি ছোট্ট ভিডিও পোস্ট করেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সেখানে 'বেলাশুরু'র ডাবিং শেষে কী বলেন কিংবদন্তি অভিনেতা, তা ফ্রেমবন্দি হয়েছে। 

কলকাতা: হাতে গুনে আর দুই দিন বাকি। আগামী শুক্রবার, ২০ মে মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় Nandita Roy) পরিচালিত 'বেলাশুরু' (Belashuru)। ছবির মুখ্য চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chattopadhyay) ও স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta)। তাঁরা আজ নেই। কিন্তু তাঁদের মধ্যমণি করেই মুক্তির পথে নির্মাতারা। এবার ডাবিং শেষে সৌমিত্রের একটি ছোট্ট ভিডিও পোস্ট করলেন শিবপ্রসাদ।

'বেলাশুরু'র ডাবিং শেষে সৌমিত্র চট্টোপাধ্যায়...

এদিন ফেসবুকে ৪৮ সেকেন্ডের একটি ছোট্ট ভিডিও পোস্ট করেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সেখানে 'বেলাশুরু'র ডাবিং শেষে কী বলেন কিংবদন্তি অভিনেতা, তা ফ্রেমবন্দি হয়েছে। 

ভিডিওয় সৌমিত্রর উদ্দেশে প্রশ্ন করতে শোনা যায় শিবপ্রসাদকে, 'যতটা দেখলেন কীরকম লাগল?' উত্তরে হাসতে হাসতে অভিনেতার জবাব, 'খুবই ভাল লাগছে। সে লোকেদের তো জানিনা... কত কাঁদবে... বাটি দিতে হবে।'

 

সৌমিত্র চট্টোপাধ্যায়ের হালকা মজায় হেসে ওঠেন পরিচালকদ্বয়। নন্দিতা রায় বলে ওঠেন, 'এবার আমরা বাটি দেব প্রিমিয়ারে সবার হাতে।' ঠাট্টার রেশ টেনে সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, 'টিকিটের সঙ্গে একটা করে বাটি। আপনার কাঁদিবার জন্য একটি বাটি'। 

এরপর শিবপ্রসাদকে বলতে দেখা যায়, 'শেষটা ব্রিলিয়ান্ট... মানে দুজনকে যা লাগছে না! অসম্ভব সুন্দর।'

আরও পড়ুন: 'Bidehi' First Look: কালিম্পঙে জমজমাট শ্যুটিং পর্ব, প্রকাশ্যে 'বিদেহী'র ফার্স্ট লুক

'বেলাশুরু' ছবি নিয়ে আগ্রহে দিন কাটছে দর্শকদের। ২০ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে একগুচ্ছ তারকা সম্বলিত 'বেলাশুরু'।

শূন্য চেয়ার

'বেলাশুরু'র ট্রেলার লঞ্চে অনুষ্ঠান জুড়ে সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্তের সেই অমলিন রসায়ন মুক্তি পেল, মন ছুঁয়ে গেল দর্শকদের। ট্রেলার মুক্তি নিয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) বললেন, 'প্রায় আড়াই বছর অপেক্ষার পরে আমি আর নন্দিতাদ বেলাশেষে-র আরেক প্রেমের সিক্যুয়াল বেলাশুরু নিয়ে আসছি। স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta) আর সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) আমাদের মধ্যে নেই। তবে এই ছবির মধ্যে দিয়েই আমরা তাঁদের স্মরণ করব। ওঁদের না থাকার মধ্যেই আমরা ওঁদের থাকাকে অনুভব করব।'

সেরা শিরোনাম

Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget