এক্সপ্লোর

'Bidehi' First Look: কালিম্পঙে জমজমাট শ্যুটিং পর্ব, প্রকাশ্যে 'বিদেহী'র ফার্স্ট লুক

'Bidehi' First Look Revealed: 'বিদেহী' ছবিটি বলবে মাতৃত্বের গল্প। দু'জন মায়ের মাতৃত্ব নিয়ে গল্পের প্রেক্ষাপট তৈরি করেছেন পরিচালক। এক দম্পতি সম্পর্কের টানাপোড়ন থেকে জীবনকে অন্য দিশা দিতে ঘুরতে আসে।

কলকাতা: কালিম্পঙে (Kalimpong) জমজমাট শ্যুটিং পর্ব। 'বিদেহী'র (Bidehi) শ্যুটিংয়ে ব্যস্ত সায়ন ঘোষ (Sayon Ghosh) ও শ্রেয়া ভট্টাচার্য (Shreya Bhattacharyya)। শ্যুটিং সেট থেকে প্রকাশ্যে এল বেশ কিছু ছবি। চরিত্রদের ফার্স্ট লুকও এল প্রকাশ্যে।

কালিম্পঙে শ্যুটিং জমজমাট

কালিম্পঙে পৌঁছে গেছে টিম 'বিদেহী'। কালিম্পঙের বিভিন্ন জায়গায় শ্যুটিং শেষ হল 'রুদ্র ফিল্ম' প্রযোজিত সাহিন আখতার পরিচালিত 'বিদেহী' নামক পূর্ণ দৈর্ঘ্যের ছবির। এই ছবির চিত্রনাট্য লিখেছেন সুচন্দন বৈদ্য ও সাহিন আখতার। প্রযোজনা করেছেন অবন্তিকা ঘোষ।

ছবির চরিত্রদের প্রথম লুক এল প্রকাশ্যে। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সায়ন ঘোষ, শ্রেয়া ভট্টাচার্য, শুভাশিস সিকদার, গোপাল সরকার। অন্যান্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সোমনাথ মণ্ডল, উমা বন্দ্যোপাধ্যায়, পাপিয়া পাল, জিৎ সুন্দর, মধ্যমা হালদার ও তৃষাণ ঘোষ।


Bidehi' First Look: কালিম্পঙে জমজমাট শ্যুটিং পর্ব, প্রকাশ্যে 'বিদেহী'র ফার্স্ট লুক


Bidehi' First Look: কালিম্পঙে জমজমাট শ্যুটিং পর্ব, প্রকাশ্যে 'বিদেহী'র ফার্স্ট লুক


Bidehi' First Look: কালিম্পঙে জমজমাট শ্যুটিং পর্ব, প্রকাশ্যে 'বিদেহী'র ফার্স্ট লুক

'বিদেহী' ছবিটি বলবে মাতৃত্বের গল্প। দু'জন মায়ের মাতৃত্ব নিয়ে গল্পের প্রেক্ষাপট তৈরি করেছেন পরিচালক। কালিম্পঙের এক দম্পতি সপ্তর্ষি ও মেঘলা। তাঁরা নিজেদের সম্পর্কের টানাপোড়ন থেকে জীবনকে অন্য এক দিশা দিতে ঘুরতে আসে। মেঘলা অনেকদিন থেকে চেষ্টা করেও মা হতে পারে না। আর সেটাই তাঁদের জীবনে সবথেকে বড় সমস্যা হিসেবে দাঁড়ায়।

আরও পড়ুন: 'Soch' Movie Update: চলচ্চিত্র উৎসবে হাজির জয়া শীল ঘোষ ও সাহেব চট্টোপাধ্যায়ের 'সোচ'

ছবিতে দেখা যায়, করোনা পরবর্তী সময়ের কারণে তাঁদের হোটেল পেতে সমস্যা হয়। তাঁরা খোঁজ পায় একটা হোম-স্টের। সেটাও মেরামতের জন্য এখন বন্ধ। শুধু দেখাশোনার জন্য এক দম্পতি কানহাইয়া ও মাধুরী থাকে। এই মাধুরী সন্তানসম্ভবা। সপ্তর্ষি ও মেঘলা সেই হোম-স্টেতে এসে থাকতে শুরু করে। তারপর সেখানে যে মাতৃত্ব ও রহস্যের জাল বুনেছেন পরিচালক তা নিয়েই গল্পের আসল বিষয় আবর্তিত হয়। 

পরিচালক সাহিন আখতার তাঁর প্রথম পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা নিয়ে খুবই আশাবাদী। পরিচালকের কথায়, কিছু গল্প না বলে, শুধু দেখে অনুভব করতে হয়। আশা করি দর্শকদের  এই ছবি খুব ভাল লাগবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Aparajita Auddy: অরূপ বিশ্বাসকে ভাইফোঁটা দিয়ে চূড়ান্ত ট্রোলিংয়ের মুখে অপরাজিতা আঢ্য! কী জবাব দিলেন?
অরূপ বিশ্বাসকে ভাইফোঁটা দিয়ে চূড়ান্ত ট্রোলিংয়ের মুখে অপরাজিতা আঢ্য! কী জবাব দিলেন?
Bollywood Actress: ক্যানসারে আক্রান্ত, পর্দা থেকে দূরে... মাসের পর মাস ধরে চলছে কষ্টকর চিকিৎসা! কেমন আছেন অভিনেত্রী?
ক্যানসারে আক্রান্ত, পর্দা থেকে দূরে... মাসের পর মাস ধরে চলছে কষ্টকর চিকিৎসা! কেমন আছেন অভিনেত্রী?
Actor Death: চিকিৎসা করেও হল না শেষরক্ষা, মাত্র ৫৬ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় অভিনেতা!
চিকিৎসা করেও হল না শেষরক্ষা, মাত্র ৫৬ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় অভিনেতা!
Swarup Biswas: গ্রেফতার স্বরূপ, জেরা করার পরেই, ফেডারেশনের আরও ৪ সদস্য়কে তলব করল পুলিশ!
গ্রেফতার স্বরূপ, জেরা করার পরেই, ফেডারেশনের আরও ৪ সদস্য়কে তলব করল পুলিশ!

ভিডিও

Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ
Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget