এক্সপ্লোর

Belashuru New Song: মেঠো গানের সুরে মিলেমিশে রিল-রিয়েল, ঋতুপর্ণা, মনামী, অপরাজিতা, ইন্দ্রাণী সঙ্গে স্ক্রিনে পরিচালক শিবপ্রসাদও!

গানের সুরে, কথায় মাখামাখি মেঠো সুর। তবে সেই জমাটি গানের সুরে পা মেলাচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, মনামী ঘোষ, অপরাজিতা আঢ্য ও ইন্দ্রাণী দত্ত , খরাজ মুখোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায় থেকে শুরু করে খোদ পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়

কলকাতা: গানের সুরে, কথায় মাখামাখি মেঠো সুর। তবে সেই জমাটি গানের সুরে পা মেলাচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), মনামী ঘোষ (Monami Ghosh), অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) ও ইন্দ্রাণী দত্ত (Indrani Dutta), খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee), অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee) থেকে শুরু করে খোদ পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)। আজ মুক্তি পেল 'বেলাশুরু'-র নতুন গান 'ইনি বিনি টাপা টিনি'।

এই গানের চরিত্রায়নেও মিশে রইল মজা। ভিডিওতে নাচের তালে ক্যামেরার সামনে যেমন ধরা দিলেন পরিচালক, তেমনই ধরা পড়ল গান রেকর্ডিংয়ের সময় সঙ্গীতশিল্পীদের স্টুডিওর মজার মুহূর্ত। গানের কথা ও সুরের দায়িত্বে রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। কন্ঠের দায়িত্ব ইমন চক্রবর্তী (Iman Chakraborty), উপালি চট্টোপাধ্যায় (Upali Chatterjee), অন্যান্যা ভট্টাচার্যের কাঁধে। সঙ্গীতায়োজনে প্রবুদ্ধ চট্টোপাধ্যায় ও উপালি চট্টোপাধ্যায়। গোটা ভিডিওর কোনটা শ্যুটিংয়ের অংশ আর কোনটা ক্যামেরার বাইরের, অভিনেতা, অভিনেত্রীদের উচ্ছ্বাস দেখে আলাদা করা কঠিন।

নববর্ষের আগে উইন্ডোজের তরফ থেকে দর্শক ও শ্রোতাদের জন্য উপহার রইল এই সুরেলা গান যা শুনে ঝুমুর নাচের তালে দুলে উঠতে বাধ্য় হবেন সবাই। 

আরও পড়ুন: বাবা মায়ের সঙ্গে বাড়িতে অন্নপূর্ণা পুজো, অনুরাগীদের শুভেচ্ছা জানালেন কোয়েল

এর আগে অনুপম রায়ের জন্মদিনে মুক্তি পেয়েছিল ছবির প্রথম গান 'সোহাগে আদরে'। উইন্ডোজ প্রযোজিত, শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) পরিচালিত 'বেলাশুরু'-র (Belashuru) প্রথম গান 'সোহাগে আদরে' (Sohage Adore) মুক্তির পরেই ট্রেন্ডিং হয়েছে ইউটিউবে। নতুন গান নিয়েও উৎসাহী দর্শকেরা। গানের ছন্দ ইতিমধ্যেই মনে ধরেছে অনেকের। 

'বেলাশুরু' ছবির দু'জন প্রধান চরিত্রই হারিয়ে গিয়েছেন তারার দেশে। গান মুক্তির পরে এবিপি লাইভকে অনুপম বলেছিলেন, 'এই ছবির কাজ যখন শুরু হয়েছিল, তখন এটা ছিল 'বেলাশেষে'-র একটা সিক্যুয়াল মাত্র। কিন্তু বর্তমানে এই ছবির গুরুত্ব যেন আরও বেড়ে গিয়েছে। বড়পর্দায় শেষবার সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্তের জুটিকে দেখবেন দর্শক। আমার এখনও বিশ্বাস হয় না ওঁদের ছাড়া মুক্তি পেতে যাচ্ছে 'বেলাশুরু'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার
Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget