এক্সপ্লোর

Belashuru: 'বেলাশুরু'র শ্যুটিং শেষে ফেরার পথে ট্রেনে সৌমিত্রর কবিতা, নস্টালজিক শিবপ্রসাদ

Soumitra Chatterjee: ভিডিওটি 'বেলাশুরু'র শ্যুটিংয়ের শেষ দিন ট্রেনে ফেরার সময়ের। সেই ভিডিওতে কবিতা বলতে দেখা যাচ্ছে কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে। 

কলকাতা: সদ্যই মুক্তি পেয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের (Nandita Roy) ছবি 'বেলাশুরু' (Belashuru)। ইতিমধ্যেই প্রায় দেড় কোটিরও বেশি আয় করে ফেলেছে এই ছবি। এদিন সোশ্যাল মিডিয়ায় 'বেলাশুরু' ছবির স্মৃতিচারণা করে একটি ভিডিও পোস্ট করেছেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)। ভিডিওটি 'বেলাশুরু'র শ্যুটিংয়ের শেষ দিন ট্রেনে ফেরার সময়ের। সেই ভিডিওতে কবিতা বলতে দেখা যাচ্ছে কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে (Soumitra Chatterjee)। 

শিবপ্রসাদের স্মৃতিচারণা-

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)। ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, 'বেলাশুরু শ্যুটিংয়ের শেষ দিন। ট্রেনে ফেরা। স্মৃতির অ্যালবাম'। ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রেনে ছবির অন্যান্য কলাকুশলীদের কবিতা শোনাচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আর মুগ্ধ হয়ে শুনছেন সকলে।

আরও পড়ুন - Top Entertainment News Today: একনজরে আজকের সেরা বিনোদনের খবর

প্রসঙ্গত, বাংলার পরে এবার গোটা দেশে মুক্তি পেল 'বেলাশুরু'। আর সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee), স্বাতীলেখা সেনগুপ্তের স্মৃতি বিজড়িত এই ছবিতে শুভেচ্ছা জানাল বলিউড। ভাগ্যশ্রী (Bhagyashree) ও আরবাজ খান (Aarbaaz Khan) সোশ্যাল মিডিয়ায় 'বেলাশুরু' (Belashuru)-র মুক্তির দিন শেয়ার করে শুভেচ্ছা জানালেন ছবিটিকে। আজ সারা ভারতে মুক্তি পেল 'বেলাশুরু'। 'বেলাশুরু'র বিখ্যাত পোস্টার সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chattopadhyay) বসে স্বাতীলেখা সেনগুপ্তের (Swatilekha Sengupta) চুল আঁচড়ে দিচ্ছেন। প্রয়াত দুই কিংবদন্তি তারকাকে সম্মান জানিয়ে তাঁদের সেই পোস্টারকেই রিক্রিয়েট করা হয়েছে আমূলের তরফে। তাতে 'আমূল ফ্লেভার' যোগ করতে স্বাতীলেখা সেনগুপ্তের সামনে আয়না ধরেছে 'আমূল গার্ল'। পোস্টের ওপরে লেখা, 'এই "বেলা" কখনও শেষ হবে না... আমূল, স্বাদ এর থেকে "শুরু"...'। ছবির ক্যাপশনে লেখা, 'বেলাশুরু, সিনেমাটি শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায় এবং শ্রীমতি স্বাতীলেখা সেনগুপ্তের কামব্যাক তুলে ধরেছে- ভারতীয় চলচ্চিত্রে এই প্রথমবার কোনও সিনেমার উভয় প্রধান অভিনেতা ও অভিনেত্রী প্রয়াত হয়েছেন।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget