এক্সপ্লোর

Belashuru: রেখায় সৌমিত্র-স্বাতীলেখা, প্রকাশ্যে 'বেলাশুরু'-র অভিনব মোশন পোস্টার

ধূসর চিত্রপটে পেনসিলের রেখায় ফুটে উঠছে একটার পর একটা চরিত্র। মাঝখানে টেবিল আর তার দুইদিকে বসে দুজন। একজন নারী, একজন পুরুষ। দুজনেই প্রবীণ, মাঝে জ্বলছে একটা লম্ফ।

কলকাতা: ধূসর চিত্রপটে পেনসিলের রেখায় ফুটে উঠছে একটার পর একটা চরিত্র। মাঝখানে টেবিল আর তার দুইদিকে বসে দুজন। একজন নারী, একজন পুরুষ। দুজনেই প্রবীণ, মাঝে জ্বলছে একটা লম্ফ। চারিদিকে জোনাকি ওড়া জঙ্গলের প্রেক্ষাপটে সেই হলুদ আলো যেন রুপকথার মতোই সুন্দর। ভালোবাসার দিনে মুক্তি পেল নতুন ছবি 'বেলাশুরু'-র (Belashuru) মোশন পোস্টার। 

আগামী ৪ মে মুক্তি পাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ছবি 'বেলাশুরু'। ছবির মুখ্যভূমিকায় শেষবারের মতো পর্দায় জুটি হিসেবে দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) আর স্বাতীলেখা সেনগুপ্তকে (Swatilekha Sengupta)। আজ, 'ভ্যালেন্টাইন্স ডে'(Happy Valentine's Day) -র দিনে মুক্তি পেল 'বেলাশুরু'-র মোশন পোস্টার। সেখানে হাতের রেখায় ফুটে উঠলেন সৌমিত্র-স্বাতীলেখা। সঙ্গে আলতো মিউজিকে কেমন যেন মনখারাপ। 

আরও পড়ুন: Swarnendu Shruti: শ্যুটিংয়ে ব্যস্ত স্বর্ণেন্দু, দূর থেকেই ভালোবাসার বার্তা শ্রুতির

এর আগেই 'উইন্ডোজ'-এর তরফ থেকে প্রকাশ করা হয়েছিল 'বেলাশুরু'-র প্রথম ঝলক। সেই পরিচিত দৃশ্য। বসে রয়েছেন স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta)। আর তাঁর চুলে চিরুনি চালিয়ে সযত্নে আঁচড়ে দিচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। 'বেলাশেষে' ধারাবাহিকের এই দৃশ্য গেঁথে রয়েছে সবার মনে। বয়সকালের সেই অমলিন সম্পর্কের রসায়নে মজেছিলেন আট থেকে আশি।

সদ্য মুক্তি পাওয়া সেই ৫৭ সেকেন্ডের ছোট্ট ভিডিও জুড়ে গমগম করছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সেই কিংবদন্তি কন্ঠস্বর। সংলাপে তিনি বলছেন, 'বিয়ে সম্পর্কে তোমার ধারনাটা কী? ওটা একটা দমবন্ধ করা ফাঁস? একটা বন্ধন যা থেকে তুমি বেরোতে পারছো না? আর তখনই রবীন্দ্রনাথের গানের সেই কথাগুলো তোমার কানে মঙ্গলমন্ত্র হয়ে বাজবে..কত দুঃখ আছে.. কত অশ্রুজল..'

নস্ট্যালজিয়া উস্কে ফের একবার নেটদুনিয়া মজেছে কিংবদন্তির সেই ম্যাজিক কন্ঠে। ২০ মে মুক্তি পাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত এই ছবি। মৃত্যুর পর এই ছবির হাত ধরেই সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্তকে নতুন করে পর্দায় ফিরে পাবেন দর্শক।

https://www.facebook.com/watch/?v=292601879450908&extid=CL-UNK-UNK-UNK-AN_GK0T-GK1C&ref=sharing">

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget