এক্সপ্লোর

Belashuru: সাজতে ভালোবাসতেন সৌমিত্র, শৌখিন ছিলেন নিজের চশমা নিয়ে

Belashuru: সোশ্যাল মিডিয়ায় প্রযোজনা সংস্থার তরফ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে ছোট্ট একটি ভিডিও। সেখানে শ্যুটিংয়ের গল্প শোনাচ্ছেন পোশাক বিন্যাস শিল্পী রুমা সেনগুপ্ত

কলকাতা: দুই কিংবদন্তিকে নিয়ে লম্বা শ্যুটিং, শান্তিনিকেতন, একগুচ্ছ তারকা.. সেই শ্যুটিংয়ের পরতে পরতে যে গল্প লেগে থাকবে না, তাও কী হয়! 'বেলাশুরু'-র শ্যুটিংয়ে রয়েছে এমনই চেনা অচেনা সমস্ত গল্প। 'উইন্ডোজ'-এর তরফে প্রকাশ করা হল 'বেলাশুরু' (Belashuru)-র ছোট ছোট সেইসব টুকরো গল্প। 

সৌমিত্রর শখ

সোশ্যাল মিডিয়ায় প্রযোজনা সংস্থার তরফ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে ছোট্ট একটি ভিডিও। সেখানে শ্যুটিংয়ের গল্প শোনাচ্ছেন পোশাক বিন্যাস শিল্পী রুমা সেনগুপ্ত। তিনি জানাচ্ছেন, সাজগোজ করতে ভালোবাসতেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আর সবচেয়ে শৌখিন ছিলেন চশমার বিষয়ে। সুন্দর চশমার প্রতি ওঁর একটা আকর্ষণ ছিল। সৌমিত্র চট্টোপাধ্যায়ের ব্যবহার করা একটা চশমা এখনও পোশাক বিন্যাস শিল্পী রুমা সেনগুপ্ত (Ruma Sengupta) রেখে দিয়েছেন নিজের কাছে। সেইসঙ্গে রুমা বললেন, আড্ডা আর গল্প করতে ভীষণ ভালোবাসতেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: 'লালকুঠি' আর রাহুলের অতীতে রয়েছে কোন রহস্য, উত্তর খুঁজবেন রুকমা

আগামী ২০ তারিখ মুক্তি পাচ্ছে 'বেলাশুরু'। ছবির মুখ্যভূমিকায় শেষবারের মতো পর্দায় জুটি হিসেবে দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) আর স্বাতীলেখা সেনগুপ্তকে (Swatilekha Sengupta)। তাঁরা ছাড়াও এই ছবিতে রয়েছেন,  ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), মনামী ঘোষ (Monami Ghosh), অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) ও ইন্দ্রাণী দত্ত (Indrani Dutta), খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee), সুজয় প্রসাদ (Sujoy Proshad), অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee) ও কুশল (Kushol)। পরিচালকের দায়িত্ব রয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় (Shiboproshad Mukherjee and Nandita Roy)। প্রযোজনা করছে উইন্ডোজ (Windows)। গানের দায়িত্বে রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee), প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় (Probuddha Banerjee) ও কবীর সুমন (Kabir Suman)।

সদ্যই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেওয়া হয়েছে সেটের একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, সোনাঝুরিতে বসে ক্রিকেটের আড্ডায় মজেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shibproshad Mukherjee), আর সৌমিত্র চট্টোপাধ্যায়। শ্যুটিংয়ের ফাঁকেই চলছে আড্ডা। সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) ক্রিকেট ভালোবাসতেন। আর অভিনয়ের ফাঁকে হামেশাই ক্রিকেট নিয়ে গল্প করতেন তিনি। ঋষভ পন্থ আর পূজারা খেলার প্রশংসা শোনা গেল সৌমিত্র-শিবপ্রসাদের মুখে। ১ মিনিট ৩ সেকেন্ডের এই ক্লিপিংসে ধরা পড়ল শ্যুটিংয়ের ফাঁকে অমলিন আড্ডার ছবি। শেষে পর্দায় ফুটে উঠল, বাকি গল্প ২০ মে, বড়পর্দায়। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Windows Production (@windowsproduction)

">

সেরা শিরোনাম

Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
Nabanita on Jeetu Kamal: সৌরভকে আঘাত দেওয়ায় ফের বিতর্কে জিতু কমল! প্রাক্তন স্ত্রী নবনীতা বললেন..
সৌরভকে আঘাত দেওয়ায় ফের বিতর্কে জিতু কমল! প্রাক্তন স্ত্রী নবনীতা বললেন..
Ditipriya on Jeetu Kamal: 'যদি সরি বলি, তাহলে..', বিগ বসের ঘরে ফের বিতর্কে জিতু কমল, ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিতিপ্রিয়ার
'যদি সরি বলি, তাহলে..', বিগ বসের ঘরে ফের বিতর্কে জিতু কমল, ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিতিপ্রিয়ার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget