এক্সপ্লোর

Anik Dutta Remembers Soumitra Chatterjee: বাঙালি আবার এক শ্লাঘা করার মতো মানুষকে হারাল, সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মৃতিচারণায় অনীক দত্ত

" আজ অনেক কথাই মনে আসছে। যা হয়ত একান্তই আমাদের ব‍্যক্তিগত বা প্রকাশের জন্য নয়। একটাই কথা বলব, বাঙালি আবার শ্লাঘা করার মতো এক মানুষকে হারাল।" সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মৃতিচারণায় পরিচালক অনীক দত্ত।

কলকাতা: "শুটিং হচ্ছিল মধ্য কলকাতার লোয়ার সার্কুলার রোড সিমেট্রিতে। স্ক্রিপ্টে ছিল বরুণবাবু, তাঁর নাতিকে মধুসূদন দত্তের সমাধি দেখাতে এসে এপিটাফে লেখা লাইনগুলি পড়ে শোনাচ্ছেন। একটু দূরে দাঁড়িয়ে ছিলেন বলে সেখান থেকে পড়া যাচ্ছিল না। একজন সহকারী গুগল থেকে লাইনগুলি বার করে ওঁকে দিলেন। সৌমিত্রদা বললেন, দরকার পড়বে না। তারপরই অনায়াসে লাইনগুলি বলতে থাকলেন। এই ছিল তখনকার বাঙালি। সৌমিত্রদা তো শুধুমাত্র অভিনেতা বা নায়ক ছিলেন না, এর সঙ্গে সঙ্গে একজন কবি, লেখক, একটি সাংষ্কৃতিক পত্রিকার 'এক্ষণ'-এর সম্পাদক, রাজনৈতিক বোধ এবং বিভিন্ন বিষয়ে ওয়াকিবহাল এক মানুষ। ওঁর মতো প্রাজ্ঞ, জ্ঞানী মানুষ বাংলা চলচ্চিত্র জগতে বিরলতম।" 'বরুণবাবুর বন্ধু'র শ‍্যুটিয়ের কথা বলছিলেন পরিচালক অনীক দত্ত। ২০১৯ এর অন‍্যতম প্রশংসিত ছবি। সৌমিত্রবাবুর লড়াইটা শুধু মৃত্যুর আগে রোগের সঙ্গে নয়, নানা প্রতিকূলতা এতবছর তার জীবন জুড়ে ছিল। কতজন খোঁজ রেখেছেন তখন? " খানিকটা অভিমানই ঝরে পড়ল অনীক দত্তের কথায়। পরিচালক বললেন, "আজ আমাদেরই লজ্জা পাওয়া উচিত ওঁর মতো শিল্পী জীবনযুদ্ধে টিকে থাকার জন্য শেষ বয়সে এসেও অপছন্দ হওয়া অনেক কাজ করে গিয়েছেন। ওঁ‌র বাছবিচার ছাড়া কাজ করা নিয়ে যাঁরা কথা বলেন, তাঁদের বলছি, আগে মানুষটার দায়িত্ববোধ, প্রতিবন্ধকতাটা জানুন।" "ওঁর মতো বিরাট অভিনেতা, যাঁর কাছে আমি কিছুই নই, শট হলেই আগে এসে জিগ্যেস করতেন, ঠিক আছে তো? কোনও শট নিজেই বলতেন, এভাবে করলে হত না? " বলতে বলতে গলা ভারী অনীক দত্তের। "বরুণবাবুর বন্ধু'র প্রথম পাবলিক স্ক্রিনিংয়ের পর এসে বলেছিলেন, 'খুব খারাপ করিনি বলো?' এতটাই মার্জিত মানুষ সৌমিত্র চট্টোপাধ্যায়। পরিচালকের কথায়, ছবি পরিচালনা করতে গিয়ে তিনি 'কাট' বলতে ভুলে যেতেন। স্মৃতি ঘাঁটতে ঘাঁটতে অনীক বললেন, " আজ অনেক কথাই মনে আসছে। যা হয়ত একান্তই আমাদের ব‍্যক্তিগত বা প্রকাশের জন্য নয়। একটাই কথা বলব, বাঙালি আবার শ্লাঘা করার মতো এক মানুষকে হারাল।"

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget