এক্সপ্লোর

Sameer Khakhar: 'ভারী সুন্দর আন্তরিক দিলদার মানুষ', পরিচালক অতনু ঘোষের স্মৃতিচারণায় সমীর খাখড়

Atanu Ghosh: বৃহস্পতি প্রয়াত অভিনেতা সমীর খাখড়ের বৃদ্ধ এবং অল্প বয়সের দুটি ছবি পোস্ট করে শোকজ্ঞাপন করেন পরিচালক অতনু ঘোষ।

কলকাতা: বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান অভিনেতা সমীর খাখড় (Sameer Khakhar)। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বয়স হয়েছিল ৭১। আজ বৃহস্পতিবার তাঁকে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করলেন বাঙালি পরিচালক অতনু ঘোষ (Atanu Ghosh)। দীর্ঘ পোস্টে অভিনেতার সঙ্গে তাঁর পরিচয়ের কথাও জানালেন তিনি। 

অতনুর স্মরণে সমীর খাখড়

বৃহস্পতি প্রয়াত অভিনেতা সমীর খাখড়ের বৃদ্ধ এবং অল্প বয়সের দুটি ছবি পোস্ট করে শোকজ্ঞাপন করেন পরিচালক অতনু ঘোষ। তিনি লেখেন, 'খুব সম্ভবত কুন্দন শাহ পরিচালিত 'ইয়ে জো হ্যায় জিন্দগী’তে আত্মপ্রকাশ। তারপর সৈয়দ মির্জার 'মনোরঞ্জন’। একই পরিচালকের সঙ্গে পরের বছর ‘নুক্কড়’-এ ছন্নছাড়া মাতাল ‘খোপড়ি’র চরিত্রে সমীর খাখড় চিরতরে মনে গেঁথে গেলেন। পাড়ার চায়ের দোকান থেকে অভিজাত পার্টি - সর্বত্র ‘খোপড়ি’র চলাফেরা, হাবভাব, সংলাপ তখন লোকের মুখে মুখে ফিরত।' তিনি আরও লেখেন, 'অনেক বিখ্যাত ছবিতে (যেমন কমল হাসান ও অমলা অভিনীত 'পুষ্পক') ও পরে বেশ কিছু সিরিয়াল, ওয়েব সিরিজে কাজ করেছেন।' পরিচালকের সঙ্গে আলাপ ছিল অভিনেতার। কেমন মানুষ ছিলেন সমীর খাখড়? পরিচালকের কথায়, 'বহুদিনের আলাপ। ভারী সুন্দর আন্তরিক দিলদার মানুষ। বরিভেলির বাড়িতেও গিয়েছি বেশ কয়েকবার। মুগ্ধস্বরে বলতাম, ভারতীয় টেলিভিশনের প্রথম তারকা আপনারা, কত কৃতি পরিচালক ও অভিনেতার সঙ্গে কাজ করেছেন! আর কী অসাধারণ সব চিত্রানাট্য!' এই কথার উত্তরে অবশ্য খানিক ম্লানই শোনাতো তাঁকে। অতনু ঘোষ লিখছেন, 'ম্লান হেসে শুধু বলতেন - হ্যাঁ, বড় তাড়াতাড়ি বদলে গেল সবকিছু।'

পরিচালক অতনু ঘোষের সঙ্গে তাঁর শেষ দেখা হয় মুম্বইয়ে, 'ময়ূরাক্ষী' ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে। পরিচালকের স্মৃতিতে তাঁর 'সেই প্রাণখোলা হাসি আর দুহাতে সপাটে জড়িয়ে ধরা' এখনও উজ্জ্বল। গতকাল সমীর খাখড়ের মৃত্যুর খবর পেয়ে পরিচালকের 'প্রথম মনে হল, অভিনয়কে যথার্থ অর্থে মনেপ্রাণে ভালবাসার আরও একজন মানুষকে হারালাম। ছোট ছোট পার্টে অনায়াসে প্রাণ প্রতিষ্ঠা করতে পারতেন। আর অভিনয় করার প্রক্রিয়াকে কত গভীরে উপভোগ করতেন। ওটাই ছিল বেঁচে থাকার মূল রসদ।' তাঁর কথায়, 'কত নির্মল আনন্দ যে বিলিয়ে গেলেন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে! একটাই ইমেজ চোখের সামনে চিরকাল ভাসবে -‘খোপড়ি’র সেই হাত তুলে এক গাল হেসে বলা - ঠিক হ্যায় হাম, খুশ হ্যায় হাম!'

 

প্রসঙ্গত, সমীরের ছোট ভাই গণেশ খাখড় জানিয়েছেন, মাল্টি অর্গ্যান ফেলিওরের কারণে মৃত্যু হয়েছে প্রবীণ অভিনেতার। বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। গণেশ জানিয়েছেন, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। গণেশ বলেন, 'গতকাল থেকে দাদার প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। তারপর জ্ঞান হারান। আমরা বাড়িতেই চিকিৎসক ডেকে আনি। চিকিৎসক পরীক্ষা করে জানান যে, দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে দাদাকে।'

আরও পড়ুন: Yo Yo Honey Singh: এবার তথ্যচিত্রে হানি সিংহের গল্প, প্রযোজনায় গুণীত মোঙ্গার 'শিক্ষা এন্টারটেনমেন্ট'

গণেশ আরও বলেছেন, 'এম এম হাসপাতালে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছিল দাদাকে। ধীরে ধীরে অবস্থার অবনতি হতে থাকে। দাদার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যেতে থাকে। অচেতন অবস্থায় ছিল দাদা। তারপরই মৃত্যুর কোলে ঢলে পড়ে।' বুধবার ভোর সাড়ে চারটের সময় অভিনেতার মৃত্যু হয়।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget