এক্সপ্লোর

Dostojee: তাইওয়ানে মুক্তি পেতে চলেছে বাংলা ছবি 'দোস্তজী'! আপ্লুত পরিচালক প্রসূন চট্টোপাধ্য়ায়

Dostojee: আবারও 'দোস্তজী'-র মুকুটে যুক্ত হল নতুন পালক।

কলকাতা:  দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও ইতিমধ্য়েই সমাদৃত হয়েছে পরিচালক প্রসূন চট্টোপাধ্য়ায় ছবি 'দোস্তজী'। আর এবার এই ছবির মুকুটে যুক্ত হল নতুন পালক। তাইওয়ানে মুক্তি পেতে চলেছে এই ছবি। পরিচালক ফেসবুকে তাইওয়ান ভাষার ছবির একটি পোস্টার শেয়ার করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন এটিই সম্ভবত প্রথম বাংলা ছবি যেটি তাইওয়ানে মুক্তি পাবে।

">

প্রসঙ্গত, আমেরিকার একাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল বাঙালি পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়ের (Prasun Chatterjee) ছবি 'দোস্তজী'।

আরও পড়ুন...

জিমে না গিয়েও কীভাবে খেয়াল রাখবেন শরীর-স্বাস্থ্যের? ফিট থাকতে প্রতিদিন করতে পারেন এই কাজগুলি

গত ১৭ মার্চ বিশ্বের একাধিক দেশে মুক্তি পেয়েছিল মুর্শিদাবাদের দুই বন্ধুর গল্প। মার্কিন যুক্তরাষ্ট্রের ২৬টি রাজ্যের ৭৫টি শহরে মুক্তি পেয়েছে এই ছবি। নিউ ইয়র্কের ম্যানহ্যাটনে জাঁকজমকপূর্ণ প্রিমিয়ারের আয়োজনও করা হয়। এছাড়া ১৭ মার্চেই কানাডার ১৭টি শহরে, অস্ট্রেলিয়ার ১০টি শহরে, সেই সঙ্গে নিউজিল্যান্ড, দুবাই, আবু ধাবি, শারজা, আজমানেও মুক্তি পেয়েছে এই ছবি। আক্ষরিক অর্থে কোনও ছবির একসঙ্গে এত প্রেক্ষাগৃহে মুক্তি 'গ্র্যান্ড'ই বটে। পরিচালকের কথায়, 'ভাল তো লাগছে বটেই কিন্তু প্রচণ্ড কাজের চাপও বেড়েছে। এত চাপ যে আনন্দ বা উদ্দীপনা কোনওটাই অনুভব করার অবকাশ নেই।' প্রসূনের কথায়, 'আমার মনে হয় এই দরজাটা যদি খোলে, গোটা ইন্ডাস্ট্রির জন্য খুব ভাল সেটা। আমাদের ছবিটি ভারতে মুক্তির আগে ২৬টা দেশে ঘুরেছে, একাধিক আন্তর্জাতিক সম্মান পেয়েছে, ফলে অত্যন্ত বিনয়ের সঙ্গেই যদি বলি, আগেই ছবির আন্তর্জাতিক একটা মান তৈরি হয়ে গিয়েছিল। দেশেও বক্স অফিসে ভালই সাফল্য লাভ করে।' 

প্রসঙ্গত, এ যাবৎ আমেরিকায় কোনও বাংলা ছবির অস্কারের যোগ্যতা অর্জনের জন্য এত বড় 'থিয়েট্রিকাল রিলিজ' হয়নি। আমেরিকান প্রেসের জন্যও বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন, অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সদস্য ডিস্ট্রিবিউটরদের জন্য আলাদা ক্যাম্পেনের ব্যবস্থা করা হয়েছে ছবির। নভেম্বরে 'আমেরিকান ফিল্ম মার্কেট' হয়, যেখান থেকে অস্কারের ক্যাম্পেন শুরু হয়, সেখানেও ছবিটি পাঠানো হচ্ছে। 'দোস্তজী' প্রথম বাংলা ছবি যার ট্রেলার-টিজার দেখানো হয় নিউ ইয়র্কের 'টাইমস স্কোয়্যার'-এর বিলবোর্ডে। সেই ছবি শেয়ার করেও উচ্ছ্বাস প্রকাশ করেন পরিচালক। 

বলাই বাহুল্য 'দোস্তজী' ইতিমধ্যে বিশ্বজুড়ে একাধিক মন জয় করে ফেলেছে। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের সঙ্গে সঙ্গে ঝুলিতে ভরেছে একাধিক আন্তর্জাতিক পুরস্কারও। 'লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল', 'ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল', 'অলিম্পিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ফর চিলড্রেন অ্যান্ড ইয়ং পিপল', 'বুসান ইন্টারন্যাশনাল কিডস অ্যান্ড ইউথ ফিল্ম ফেস্টিভ্যাল', 'ডারবান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল', 'মালয়শিয়া গোল্ডেন গ্লোবাল অ্যাওয়ার্ডস ২০২২', 'ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ কেরল' ইত্যাদি প্রায় ২০টিরও বেশি চলচ্চিত্র উৎসবে পৌঁছে গেছে 'দোস্তজী'।

সেরা শিরোনাম

Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
Nushrratt Bharuccha: অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget