এক্সপ্লোর

Stay Fit: জিমে না গিয়েও কীভাবে খেয়াল রাখবেন শরীর-স্বাস্থ্যের? ফিট থাকতে প্রতিদিন করতে পারেন এই কাজগুলি

Healthy Lifestyle: নিয়মিত ভাবে কিছু খেলাধুলো করুন। নিদেনপক্ষে বাড়ির কাছে মাঠ থাকলে বা ছাদে গিয়ে একটু ছুটে নিতে পারেন।

Stay Fit: আজকাল অনেকেই শরীরচর্চা (Workout) করবেন ভেবে আগেভাগেই জিমে (Gym) ভর্তি হয়ে যান। খরচের পাশাপাশি আজকাল জিমে গেলে শারীরিক ক্ষয়ক্ষতিও হওয়ার সম্ভাবনা থাকছে। সম্প্রতি বেশ কয়েকটি এমন ঘটনা প্রকাশ্যে এসেছে যেখানে দেখা গিয়েছে জিম করতে করতেই হৃদরোগে আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে। এদিকে শরীরচর্চাও করা দরকার। এক্ষেত্রে কিন্তু আপনি জিম থেকে দূরে থাকলেও আপনার শরীর-স্বাস্থ্য ভাল থাকবে এবং নিয়মিত ভাবে শরীরচর্চাও হবে। প্রতিদিন জিমে না গিয়েও কীভাবে ফিট থাকবেন? দেখে নেওয়া যাক সহজ কিছু টিপস।

  • প্রতিদিন হাঁটার অভ্যাস রাখুন। সকাল বা বিকেলে হাঁটতে পারেন। খুব রোদের মধ্যে হাঁটবেন না। এরফলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবন থাকবে। নিয়মিত হাঁটাচলা করলে শরীরের অতিরিক্ত মেদ ঝরে যায়। এর পাশাপাশি হাড়ের গঠন সুদৃঢ় হয়। পেশী মজবুত হয়। আপনার হৃদযন্ত্র এবং ফুসফুস ভাল রাখার জন্যেও হাঁটা দরকার। কেউই নিজের স্বাভাবিক গতির থেকে অতিরিক্ত গতিতে হাঁটাচলা করবেন না। এর জেরে সমস্যা বাড়তে পারে।
  • ওজন কমানোর ক্ষেত্রে নাচ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। যাঁরা নাচতে পারেন, শিখেছেন, রোজ অভ্যাস করলেই হবে। তবে চোট, আঘাত থেকে সাবধানে থাকতে হবে। বর্তমান জুম্বা খুবই জনপ্রিয়। গানের তালে নেচে ওজন ঝরানোর এই প্রক্রিয়া অনেকেরই পছন্দ। 
  • যেহেতু জিমে গিয়ে ভারী একসারসাইজ করছেন না, তাই মেদ কমাতে এবং ঘাম ঝরাতে একটু সিঁড়ি ভাঙতে পারেন। সবসময় লিফট ব্যবহার না করে মাঝে মাঝে সিঁড়ি ভেঙে ওঠাও শরীরচর্চারই সম্মান। কিন্তু শ্বাসকষ্টজনিত সমস্যা থাকলে কিংবা হাঁটুতে পায়ে ব্যথা থাকলে সিঁড়ি ভাঙার চেষ্টা না করাই ভাল। 
  • নিয়মিত ভাবে কিছু খেলাধুলো করুন। নিদেনপক্ষে বাড়ির কাছে মাঠ থাকলে বা ছাদে গিয়ে একটু ছুটে নিতে পারেন। এছাড়াও ঘাম ঝরবে এমন খেলা যেমন ব্যাডমিন্টন, টেনিস, স্কোয়াশ- এসব খেলতে পারেন। খেলাধুলো করলে শরীরে রক্ত সঞ্চালনও ভালভাবে হয়। এর পাশাপাশি সাঁতার কাটতে পারলে সবচেয়ে ভাল হয়। সাঁতারের অভ্যাস আপনাকে দ্রুত ওজন কমাতে অর্থাৎ শরীরে জমে থাকা অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করবে। 
  • ক্যারাটে বা মার্শাল আর্ট শিখতে পারেন। নিজের নিরাপত্তার খেয়াল নিজেই রাখতে পারবেন। এছাড়াও সুদৃঢ় হবে হাড়ের গঠন। পেশী সুঠাম থাকবে। শরীরে রক্ত সঞ্চালন ভালভাবে হবে। আর ওজনও কমবে। এছাড়াও বাড়িতে অভ্যাস করতে পারেন যোগাসন। 

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন- স্প্লিট এন্ডস কী? চুলের এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে? রইল সহজ কিছু টিপস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget