এক্সপ্লোর

সেন্সর বোর্ডের প্রধান হিসেবে প্রসূন জোশীকে স্বাগত জানাচ্ছেন বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষরা

কলকাতা: পহলাজ নিহালনির বদলে প্রসূন জোশী সেন্সর বোর্ডের প্রধান হওয়ায় খুশি বাংলার চলচ্চিত্র পরিচালকরা। প্রসূনকে স্বাগত জানিয়েছেন বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষ, সুমন মুখোপাধ্যায়ের মতো প্রখ্যাত পরিচালকরা। তাঁদের মতে, এর ফলে সেন্সর বোর্ডের কাজকর্মে প্রত্যাশিত বদল আসবে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক বুদ্ধদেব বলেছেন, ‘পহলাজ নিহালনি সেন্সর বোর্ডকে তাঁর নিজের দফতর বানিয়ে ফেলেছিলেন। তিনি ভুলে গিয়েছিলেন, ছবির প্রতিটি ফ্রেম এডিট করা সেন্সর বোর্ডের প্রাথমিক কাজ নয়। বরং ছবির শিল্পকর্মের প্রতি দায়িত্ববোধ দেখানোই সেন্সর বোর্ডের কাজ। নিহালনি প্রথম দিন থেকেই সমস্যা শুরু করেছিলেন। তিনি চিত্র পরিচালক সহ ছবির সঙ্গে যুক্ত সবাইকে তাঁর রাজনৈতিক মতামত মেনে নিতে বাধ্য করছিলেন। তাঁকে সরিয়ে দেওয়া ভাল সিদ্ধান্ত। জোশী নিশ্চিতভাবেই তাঁর প্রগতিশীল মানসিকতার মাধ্যমে সেন্সর বোর্ডে ইতিবাচক বদল আনবেন। সাম্প্রতিক সময়ে সেন্সর বোর্ড যেভাবে একের পর এক বিতর্কে জড়িয়েছে, সেটা আর হবে না।’ বাংলার আরও এক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচলাক গৌতম বলেছেন, ‘চিত্র পরিচালক হিসেবে আমি প্রথমেই চাই শ্যাম বেনেগাল কমিটির রিপোর্ট কার্যকর হোক। আমিও সেই কমিটির একজন সদস্য ছিলাম। সুপারিশগুলি লেখার জন্য বেশ কিছুদিন ধরে পরিশ্রম করতে হয়েছে। বর্তমান আইনে বদল আনার জন্য নির্দিষ্ট কিছু সুপারিশ করেছিলাম আমরা। কিন্তু সেগুলি কার্যকর হয়নি।’ অমর্ত্য সেনকে নিয়ে তথ্যচিত্র ‘দ্য আরগুমেন্টেটিভ ইন্ডিয়ান’ তৈরি করেছিলেন সুমন। কিন্তু ‘গরু,’ ‘গুজরাত’, ‘হিন্দু’, ‘হিন্দুত্ব’ এই চারটি শব্দ নিয়ে আপত্তি জানান নিহালনি। পরিচালক আপসে রাজি না হওয়ায় তথ্যচিত্রটি সেন্সর বোর্ডের শংসাপত্র পায়নি। স্বভাবতই নিহালনির অপসারণে খুশি সুমন। তাঁর আশা, জোশী সেন্সর বোর্ডের প্রধান হওয়ায় চলচ্চিত্র পরিচালকদের সমস্যায় পড়তে হবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prosenjit Chatterjee: প্রসেনজিতের সঙ্গে হঠাৎ সাক্ষাৎ অগ্নিমিত্রা-রাহুলের, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট! উদ্দেশ্য কী?
প্রসেনজিতের সঙ্গে হঠাৎ সাক্ষাৎ অগ্নিমিত্রা-রাহুলের, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট! উদ্দেশ্য কী?
Aamir Khan : তিনটি বিয়েই ভিনধর্মে, 'আমিরের লাভ জিহাদ'? ধর্ম বদলেছেন স্ত্রী-রা? উত্তর দিলেন অভিনেতা নিজেই
তিনটি বিয়েই ভিনধর্মে, 'আমিরের লাভ জিহাদ'? ধর্ম বদলেছেন স্ত্রী-রা? উত্তর দিলেন অভিনেতা নিজেই
Sonam Wangchuk: আরও খারাপ হচ্ছে শরীর, গুরুতর অবস্থা সোনম ওয়াংচুকের! দেখা করতে যন্তর-মন্তরে ছুটে গেলেন স্বরা ভাস্কর
আরও খারাপ হচ্ছে শরীর, গুরুতর অবস্থা সোনম ওয়াংচুকের! দেখা করতে যন্তর-মন্তরে ছুটে গেলেন স্বরা ভাস্কর
Satluj Controversy: কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?

ভিডিও

Mamata Banerjee | 'বেইমানদের জন্য মানুষের কাছে ক্ষমা চাইছি', মন্তব্য মমতার
CM Suvendu Adhikari: তৃণমূল জামানায় সরকারি বইমেলাতেও কয়েক কোটির দুর্নীতির অভিযোগ | ABP Ananda Live
Abhishek Banerjee | হাইকোর্টের নির্দেশে কণ্ঠ-নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | ABP Ananda LIVE
Madan Mitra|'হিটলারি কায়দায় ট্রেন থেকে নেমে ৪ তারিখ দেখে নেব,এসব করে হবে না', অভিষেককে নিশানা মদনের
Flood News: আচমকা পাহাড়ি নদীতে হড়পা বান, ভয়াবহ পরিস্থিতি আলিপুরদুয়ারে | Alipurduar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
TMC News: ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Madan Mitra on Abhishek Banerjee: 'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
Embed widget