এক্সপ্লোর

Mukhosh Release Date: মুক্তির দিন পিছিয়ে ১৯ তারিখ প্রেক্ষাগৃহে আসছে 'মুখোশ'

১৩ নয়, ১৯ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বিরসা দাশগুপ্ত পরিচালিত 'মুখোশ'।

কলকাতা: ১৩ নয়, ১৯ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বিরসা দাশগুপ্ত পরিচালিত 'মুখোশ'। লকডাউনের এই দফায় সিনেমাহল খোলার পরে এসভিএফের প্রযোজনায় প্রথম মুক্তি পাচ্ছে এই ছবিই। মুখ্য ভূমিকায় রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, অনির্বাণ চক্রবর্তী, চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন ও পায়েল দে। প্রথমে ছবি মুক্তির দিন ১৩ তারিখ ঘোষণা করা হলেও, আজ প্রযোজনা সংস্থার তরফ থেকে মুক্তির দিন পিছিয়ে দেওয়ার কথা জানানো হয়।

সদ্যই মুক্তি পেয়েছে 'মুখোশ' এর ট্রেলার। প্রায় ২ মিনিটের ট্রেলারের দৃশ্যপট শুরু হচ্ছে এক পাহাড়ি অঞ্চলে। বাঁক খেয়ে দূরে মিলিয়ে গিয়েছে রাস্তা। সেই সঙ্গে অনির্বাণ ভট্টাচার্য্যের গলায় ট্রেলারের প্রথম সংলাপ, 'ট্রুলি আই টেল ইউ, টু ডে ইউ উইল বি উইথ মি ইন প্যারাডাইজ'। অর্থাৎ, 'সত্যি বলছি, আজ তুমি আমার সঙ্গে স্বর্গে যাবে' গোটা ট্রেলার জুড়ে রহস্যের জাল বুনেছে একটা মুখোশ! নাকি মুখোশের আড়ালে থাকা আরও অন্ধকার কোনও রহস্য?

বিরসার নতুন এই ছবির নাম আগে ছিল 'সাইকো'। তবে পরে এই ছবির নাম বদলে রাখা হয় 'মুখোশ'। ট্রেলার জুড়ে কেবল রহস্য নয়, রয়েছে বিভিন্ন মনত্বাত্তিক সমীকরণের আভাসও। ছবির শ্যুটিং শেষ হয়েছিল আগেই। লকডাউনের জন্য আটকে গিয়েছিল ছবির মুক্তি। ছবিটির নাম বদলে মুক্তি পাচ্ছে চলতি বছরেই।

কেবল অনির্বাণ-বিরসার 'মুখোশ' নয়, এসভিএফের ব্যানারে এই বছর মুক্তি পাচ্ছে একাধিক বিগ বাজেট ছবিও। ১০ অক্টোবর মুক্তি পাচ্ছে 'গোলন্দাজ'। এই ছবির মুখ্য ভূমিকায় দেখা যাবে দেবকে। 'গোলন্দাজ' ছবির জন্য এই প্রথম বড়পর্দায় জুটি বাঁধছেন দেব ও ইশা সাহা। ৩ নভেম্বর মুক্তি পাওয়ার কথা মৈনাক ভৌমিকের নতুন ছবি 'একান্নবর্তী'। এই ছবির মুখ্য ভূমিকায় দেখা যাবে অপরাজিতা আঢ্য, সৌরসেনী মৈত্র ও অলকানন্দা রায়কে। বছরের শেষে, ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা সৃজিত মুখোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের শেষ ছবি 'কাকাবাবুর প্রত্যাবর্তন'। এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কাকাবাবুর গত ছবিগুলিও মুক্তি পেয়েছিল শীতের ছুটিতেই।

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

Shantipur Bamakali immersion : শান্তিপুরে নিরঞ্জন পর্ব, প্রচুর মানুষের ঢল | #abpananda
Suvendu Adhikari |
Debjit Sarkar:
Suvendu Adhikari: লেক কালীবাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, করলেন মায়ের আরতি, দিলেন পুজো
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget