এক্সপ্লোর

Bengali Serial: ছেলেকে সময় দিতে হবে সেটা মাথায় রেখেই ধারাবাহিক বেছেছি: স্নেহা

Sneha Chatterjee : এই ধারাবাহিক বলবে পাঁচ বান্ধবীর গল্প। ইতিমধ্যেই বড়পর্দা ও ওয়েব সিরিজে কাজ করে ফেলেছেন স্নেহা, নজরও কেড়েছেন আলাদা করে। ফের কিসের টানে ছোটপর্দায় ফিরছেন স্নেহা?

কলকাতা: বিয়ে, সন্তান এবং তারপরে কাজে ফেরা..। মা হওয়ার পরে প্রথমবার কাজে ফিরেছিলেন 'লালকুঠি' (LaalKuthi)-র হাত ধরে। তারপরেও একটু বিরতি নিয়েছিলেন তিনি ছোটপর্দা থেকে। শেষমেষ, 'কার কাছে কই মনের কথা' (Kar Kache Koi Moner Kotha)-র হাত ধরে ফের ছোটপর্দায় অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায় (Sneha Chatterjee)। 

এই ধারাবাহিক বলবে পাঁচ বান্ধবীর গল্প। ইতিমধ্যেই বড়পর্দা ও ওয়েব সিরিজে কাজ করে ফেলেছেন স্নেহা, নজরও কেড়েছেন আলাদা করে। ফের কিসের টানে ছোটপর্দায় ফিরছেন স্নেহা? অভিনেত্রী বলছেন, 'জি বাংলার হাত ধরেই মা হওয়ার পরে ধারাবাহিকে ফিরেছিলাম। তারপরে অন্যান্য কাজ হলেও ছোটপর্দার কাজ আর হয়নি। অপেক্ষা করছিলাম এমন একটা চরিত্রের জন্য, যেটা শুনেই করতে ইচ্ছে করে। 'কার কাছে কই মনের কথা' যে বিষয়টা তুলে ধরতে চাইছে, সেই বিষয় নিয়ে কাজ খুব কম হয়। সবসময় আমরা মেয়েরা মেয়েদের শত্রু হয়ে ওঠে। কিন্তু এই ধারাবাহিক বলবে ৫ বন্ধুর গল্প যারা বিয়ের পরে বন্ধু হয়। আমার চরিত্রের নাম বিপাশা। এই চরিত্রটা ভীষণ মিশুকে। গল্প করতে ভালবাসে আর স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে ভালবাসে।'

শুধু ধারাবাহিকের বিষয় নয়, আরও একটি বিষয় কাজ করেছিল স্নেহার মাথায়। অভিনেত্রী বলছেন, 'ছেলে ছোট। ওকে সময় দিয়ে ধারাবাহিকের চাপ নেওয়া সম্ভব হয় না সবসময়। এই ধারাবাহিকে ৫টা চরিত্র রয়েছে। পাঁচ জনের গল্প তাই চাপটা একটু কম। আর এই ধারাবাহিকটার বিষয়বস্তু শুনে মনে হয়েছিল, মনের কথা বলার জন্য আমাদের সত্যিই তো বন্ধু দরকার। এই মনের কথা বলতে না পেরেই তো অবসাদে ভুগি আমরা অনেকসময়। খুব সাধারণ কিন্তু খুব সবসাময়িক একটি বিষয়কে তুলে ধরবে এই ধারাবাহিক। 

এই ধারাবাহিক শুরুর আগে, লেক কালীবাড়িতে পুজো দিতে গিয়েছিলেন এই ধারাবাহিকের পাঁচ মুখ্যচরিত্র। স্নেহা, মানালি দে (Manali Dey), বাসবদত্তা চট্টোপাধ্যায় (Bashabdutta Chatterjee), কুয়াশা বিশ্বাস (Kuasha Biswas) ও সৃজনী মিত্র (Srijani Mitra)-রা। ধারাবাহিকের শ্যুটিং চলছে জোরকদমে। আর তার মধ্যেই পুজো দিয়ে ভগবানের আশীর্বাদ নিলেন এই ৫ অভিনেত্রী। এছাড়াও এই ধারাবাহিকে রয়েছেন রীতা দত্ত চক্রবর্তী (Rita Dutta Chakraborty)- ছাড়াও একাধিক পরিচিত মুখেরা। 

আরও পড়ুন: Anurag Basu: কলকাতায় শ্যুটিং, থাকছেন শাশ্বত, দর্শনা, কবে মুক্তি পাচ্ছে অনুরাগের 'মেট্রো...ইন দিনো'?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget