এক্সপ্লোর

পাইলটের হার্ট অ্যাটাক! সাঁইসাঁই করে প্লেন ওড়াল জীবনে প্রথমবার বিমানযাত্রী তিতলি! সিরিয়ালের প্রোমো দেখে নিন্দার ঝড়

এখানেই চমকের শেষ নয়। কানে না শুনতে পাওয়া তিতলি তার স্বামীকে বলল কন্ট্রোল রুমের নির্দেশ তাকে জানাতে।

কলকাতা: একেই বোধ হয় বলে, গল্পের গরু গাছে চড়া! স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল 'তিতলি'। সে বধির। তাই তার পাইলট হওয়ার স্বপ্ন কোনওদিনও পূর্ণ হবে না। জীবনে কোনওদিন বিমানেও ওঠেনি সে। এমত তিতলির জীবনেই ঘটতে চলেছে এক অত্যাশ্চর্য ঘটনা। সিরিয়ালের প্রোমোতে তেমনই ইঙ্গিত। দেখা যাচ্ছে, তিতলি স্বামী এবং পরিবারের সঙ্গে বিমানে চড়ে কোথাও যাচ্ছে৷ পাইলট হওয়ার স্বপ্ন আর কোনওদিন সত্যি হবে না, একথা ভেবে যখন সে মনমরা, তখনই ঘটে যায় এক ঘটনা।  পাইলটের হার্ট অ্যাটাক! কোনও সহকারী পাইলটও বিমান চালাতে পারছেন না। সেই সময় ওড়না জড়িয়ে, কোমর বাঁধল তিতলি। কোনওদিন বিমানেই ওঠেনি তো কী হয়েছে, অনায়াসে বসে পড়লেন বিমানচালকের সিটে!! কেউ তাকে বাধাও দিল না। এখানেই চমকের শেষ নয়। কানে না শুনতে পাওয়া তিতলি তার স্বামীকে বলল কন্ট্রোল রুমের নির্দেশ তাকে জানাতে। তারপর পটাপট নানারকম বাটন প্রেস করতে শুরু করল সে। কোনও প্রথাগত শিক্ষা ছাড়াই, যেন কোনও অলৌকিক উপায়েই আকাশে উড়ল বিমান।
এই অতিরঞ্জিত গপ্পোটি দেখে হেসে কুটিপাটি নেটিজেনরা। ফেসবুকেই ১১ হাজারের বেশি কমেন্ট। তাতে রীতি মতো ট্রোল করা হয়েছে সিরিয়ালের নির্মাতাদের। কেউ লিখেছেন, কত দামের গাঁজা খান আপনারা। কেউ আবার লিখেছেন, তিতলি ট্রাম্পকেও জিতিয়ে আনতে পারবে। এর আগে অপারেশন থিয়েটারে রোগীকে বাঁচাতে বাথরুম ফ্লোর স্ক্রাব ব্যবহার করার দৃশ্য দেখিয়ে হাসির খোরাক হয়েছিল জি বাংলার সিরিয়াল কৃষ্ণকলি। এবার সেই দলে 'তিতলি'ও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget