এক্সপ্লোর

Bengali Serial Update: সুস্মিতার পোস্টে মনখারাপের ছোঁয়া, নতুন ধারাবাহিকের আগমনে শেষ হচ্ছে 'পঞ্চমী'?

Sushmita Dey: আজ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন সুস্মিতা। সেখানে, ধারাবাহিকের সাজেই রয়েছেন তিনি ও শিঞ্জিনি। দুজনেই শেয়ার করে নিয়েছেন হাসি, মজা ও নাচের পোস্ট

কলকাতা: শুরু হচ্ছে নতুন ধারাবাহিক, আর তার জেরেই কি শেষ হচ্ছে ধারাবাহিক 'পঞ্চমী'? সোশ্যাল মিডিয়ায়, নায়িকার পোস্টে বাড়ল জল্পনা। এই ধারাবাহিকের নায়িকা সুস্মিতা দে (Sushmita Dey) আর এই ধারাবাহিকেরই খলনায়িকা শিঞ্জিনি চক্রবর্তী (Shinjini Chakraborty)-র বন্ধুত্বের কথা বেশ চর্চিত। সোশ্যাল মিডিয়ায় শ্যুটিংয়ের ফাঁকে বিভিন্ন মজার মুহূর্ত শেয়ার করে নেন তাঁরা। নিজেদের বন্ধুত্ব নিয়ে বেশ খোলামেলা এই দুই অভিনেত্রী। তবে আজ পর্দার 'পঞ্চমী'-র পোস্টে কেন মনখারাপের ছোঁয়া? 

আজ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন সুস্মিতা। সেখানে, ধারাবাহিকের সাজেই রয়েছেন তিনি ও শিঞ্জিনি। দুজনেই শেয়ার করে নিয়েছেন হাসি, মজা ও নাচের পোস্ট। ক্যাপশানে সুস্মিতা লিখেছেন, 'আমি এগুলোকেই সবচেয়ে বেশি মিস করব।' উত্তরে শিঞ্জিনি লিখেছেন, 'কাঁদব কি?' দুই নায়িকার এই কথোপকথন দেখেই দুয়ে দুয়ে চার করেছেন অনুরাগীরা। দুই বন্ধুকে আর একসঙ্গে দেখা যাবে না মানেই কি শেষ হচ্ছে ধারাবাহিক? সেকথা অবশ্য খোলসা করেননি কেউই। 

প্রসঙ্গত, কয়েকমাস আগেই এই ধারাবাহিক থেকে সরে গিয়েছেন রাজদীপ গুপ্ত (Rajdeep Gupta)। তবে এবিপি লাইভকে (ABP Live) তিনি জানিয়েছিলেন, নিজের ইচ্ছায় সরে যাননি তিনি। গল্প অনুযায়ী শেষ হয়েছিল তার অধ্যায়, আর তাই ধারাবাহিকে আর দেখা যাবে না তাঁকে। তবে গল্প শেষ হওয়ার কোনও ইঙ্গিত ছিল না সেখানে। অন্যদিকে ধারাবাহিকের গল্পও মোড় নিয়েছিল অন্যদিকে। নতুন সাজে গল্পে দেখা যাচ্ছে সুস্মিতা ও শিঞ্জিনিকে। কিন্তু নতুন ধারাবাহিকের আগমনেই কি তড়িঘড়ি শেষ করে দিতে হবে এই ধারাবাহিক নাকি এর পিছনে রয়েছে টিআরপি-র অঙ্কও? 

ফের ছোটপর্দায় ওম সাহানি (Om Sahani)। যীশু সেনগুপ্ত (Jissu Sengupta) ও নীলাঞ্জনা সেনগুপ্তের (Nilanjana Sengupta)-র প্রযোজনায় স্টার জলসার (Star Jalsa)-র পর্দায় আসছে নতুন ধারাবাহিক ' Love বিয়ে আজ কাল।' এই ধারাবাহিকে ওমের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে মৌমিতা সরকারকে। ছোটপর্দায় এই প্রথম জুটি বাঁধছেন এই দুই অভিনেতা অভিনেত্রী। সদ্য প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের প্রোমো। সেখানে পাওয়া যাচ্ছে চরিত্রদের আঁচ। ওমকে এখানে দেখা যাবে, একজন ধনী, দাম্ভিক বার-মালিকের চরিত্রে। ধারাবাহিকে তাঁর নাম ওম প্রকাশ ঘোষ। অন্যদিকে মৌমিতাকে দেখা যাবে বারের নতুন গায়িকার চরিত্রে। তাঁর চরিত্রের নাম শ্রাবণ। তাঁর গান শুনে মুগ্ধ হয়ে বেশি টাকা দিয়ে গান গাওয়ার অফার দেয় ওম। কিন্তু সেই টাকা প্রত্যাখ্যান করে চলে যায় শ্রাবণ। কীভাবে তাঁদের মধ্যে রসায়ন জমবে, সেই গল্প নিয়েই ধারাবাহিক এগিয়ে যাবে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Susmita Dey (@susmitadey.official)

আরও পড়ুন: Ameesha Patel: সাফল্য পেয়েছে 'গদর ২', এবার 'কহো না পেয়ার হ্যায়'-এর স্মৃতি ফিরিয়ে হৃতিকের সঙ্গে কাজ করতে চান আমিশা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget