এক্সপ্লোর

মুক্তি পেল মেখলা দাশগুপ্তের পুজোর গান 'দুগ্গা মা'

গোটা এক বছর পরে মা দুর্গার আগমনে পুজোর হুল্লোড়ে মেতে উঠি আমরা সকলে। পুজোয় ঢাকে কাঠি পড়া থেকে পুজোর প্রেম, শিউলির গন্ধ, বারোয়ারি পুজো সবকিছুই উঠে এসেছে এই গানে।

কলকাতা: পুজো এসেছে, পুজোর গান আসবে না তাই কখনও হয় না কি? সম্প্রতি দুর্গাপুজো স্পেশাল গান মুক্তি পেয়েছে গায়িকা মেখলা দাশগুপ্তের ইউটিউব চ্যানেলে। 

সম্প্রতি মুক্তি পেয়েছে মেখলা দাশগুপ্তের পুজোর গান 'দুগ্গা মা'। গানটি গেয়েছেন মেখলা দাশগুপ্ত, এবং যোগ্য সঙ্গত দিয়েছেন সিদ্ধেশ্বর লায়েক। এই গানের সঙ্গীত পরিচালনা করেছেন শুভঙ্কর চট্টোপাধ্যায়। গানটি লিখেছেন সোমরাজ দাস। সঙ্গীত প্রযোজনার দায়িত্বে ছিলেন আদিত্য ঘোষাল। গানে ব্যবহৃত ম্যান্ডোলিন, উকুলেলের মতো বাদ্যযন্ত্র গানে অন্য মাত্রা এনে দিয়েছে। 

গোটা এক বছর পরে মা দুর্গার আগমনে পুজোর হুল্লোড়ে মেতে উঠি আমরা সকলে। পুজোয় ঢাকে কাঠি পড়া থেকে পুজোর প্রেম, শিউলির গন্ধ, বারোয়ারি পুজো সবকিছুই উঠে এসেছে এই গানে। তবে বিশেষ করে প্রাধান্য পেয়েছে পুজোর মিষ্টি প্রেমের গল্প। তাই গানের 'ষষ্ঠীতে মায়ের বোধন, সুরে-তালে মেতে বারোয়ারি/ আড়চোখে সপ্তমীতে, অষ্টমীর অঞ্জলিতে, পাঞ্জাবি ছুঁয়েছে যে শাড়ি/ নবমীতে মন্ত্র ভুলে, তুমি আমি সবাই মিলে হয়ে যাক, রঙবাজি বিন্দাস' কথাগুলি বিশেষ কারও কথা মনে করাতেই পারে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mekhla Dasgupta (@iam_mekhla)

পুজোর সময়ে বেশ কিছু গানের সঙ্গে এই 'দুগ্গা মা' গানটিও যে শ্রোতাদের মন ছোঁবে, সেই আশাই করছেন গায়িকা ও গানের সঙ্গে জড়িত সকলেই।

অন্যদিকে মহালয়ায় মুক্তি পায় দেব মিউজিক প্রযোজিত পুজোর গান 'দুগ্গা মাঈকী জয়'। মহালয়ার পুন্য তিথিতে প্রকাশ পেল পুজো স্পেশাল গান। গানটি গেয়েছেন জিষ্ণু দাশগুপ্ত ও নীলাঞ্জনা দে। সঙ্গীত পরিচালনায় জিষ্ণু দাশগুপ্ত, গানটি লিখেছেন শান্তনু দে। পুজো মানেই যে আনন্দ, পুজো মানেই নাচ - গান - হইচই, সেই বার্তাই ফুটে ওঠে গানে। 

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget