এক্সপ্লোর

Bengali Web Series: দুর্ঘটনা থেকে জন্ম নিল নতুন 'রাজনীতি'-র, চলতি মাসেই মুক্তি পাবে সৌরভের নতুন ওয়েব সিরিজ

Bengali Web Series by Sourav: সিরিজের শুরুটা কিছুটা এমন, গল্পের নায়িকা অর্থাৎ রাশির জীবনে ঘটে যায় একটি দুর্ঘটনা। একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় কোমায় চলে যায় সে।

কলকাতা: একটা দুর্ঘটনা কী বদলে দেবে বাস্তব, চেনা-অচেনা সম্পর্কগুলোকে! পরিবারের মধ্যেই শুরু হবে এক অদ্ভূত 'রাজনীতি'-র, যার থেকে বেরিয়ে আসা অসম্ভব? দীর্ঘদিন পরে প্রযোজনা সংস্থা এসভিএফের (SVF)-এর সঙ্গে পরিচালক হিসেবে জুটি বেঁধেই একগুচ্ছ চমক দিচ্ছেন সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)। হইচই (Hoichoi)-এর ওয়েব প্ল্যাটফর্মের জন্য নতুন ওয়েব সিরিজ সাজিয়েছেন তিনি। নাম, 'রাজনীতি' (Raajniti)।

আজ 'হইচই'-এর তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেওয়া হয়েছে একটি টিজার। সেখানে দেখা যাচ্ছে একটি দুর্ঘটনার দৃশ্য। আর তারপরে, ভাঙা কাচে ফুটে উঠছে চরিত্রদের মুখ। সৌরভের পরিচালিত এই সিরিজের মুখ্যভূমিকায় দেখা যাবে অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)-কে। তাঁর চরিত্রের নাম রাশি। তাঁর জীবনের গল্প ঘিরেই এগিয়ে যাবে ওয়েব সিরিজের কাহিনী। দিতিপ্রিয়ার বাবার চরিত্রে অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। দিতিপ্রিয়ার মায়ের চরিত্রে দেখা যাবে কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে (Koneenica Banerjee)। দিতিপ্রিয়ার প্রেমিকের চরিত্রে থাকছেন অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)।

সিরিজের শুরুটা কিছুটা এমন, গল্পের নায়িকা অর্থাৎ রাশির জীবনে ঘটে যায় একটি দুর্ঘটনা। একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় কোমায় চলে যায় সে। দুর্ঘটনার আগের সমস্ত ঘটনা, বর্তমানে সে কেন, কেন এই পরিস্থিতিতে রয়েছে, সমস্ত মুছে যায় রাশির স্মৃতি থেকে। সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সুস্থ হতে থাকে রাশি। কিন্তু তার এই সুস্থতার সফর বড় সুখের হয় না। রাশির চোখের সামনে খুলে যায় তারই পরিবারের কিছু গোপন সত্যি, রাজনীতি আর অজানা সব মুখোশ। চেনা মানুষেরাই অচেনা হয়ে ওঠে রাশির কাছে। তারপর? সেই উত্তর মিলবে সিরিজে। 

রাজনীতি নিয়ে পরিচালক সৌরভ এবিপি লাইভকে বলছেন, ' 'আমার নতুন ওয়েব সিরিজের নামটা খুব স্পষ্টভাবে তুলে ধরছে বিষয়বস্তুকে। তবে কোনও দলীয় ভাবধারার আদলে এই ওয়েব সিরিজ তৈরি নয়, একেবারে স্বতন্ত্র্য একটি গল্প। আমি কোনও একটি বিশেষ দলীয় ভাবধারা নিয়ে না চললেও নিজের রাজনৈতিক চেতনা রয়েছে বলেই বিশ্বাস করি। আমরা কেউ রাজনীতির বাইরে নই। সেই চেতনায় ভর করেই এই 'রাজনীতি'-র জন্ম। এই গল্প একটা পরিবারের। গৃহকর্তা একজন সাংসদ, পরিবারের বাকি চরিত্রদের সঙ্গেও অদ্ভুত যোগ রয়েছে রাজনীতির। তবে কোনও দলীয় ভাবাবেগে আঘাত করবে না এই সিরিজ। দলের উর্ধ্বে আমাদের রোজকার জীবনে, অফিসে, পরিবারে... সব জায়গাতেই তো রাজনীতি লুকিয়ে থাকে। এই 'রাজনীতি'-ও তেমনই।'

এখনও চলছে রাজনীতির পোস্ট প্রোডাকশেনর কাজ। চলতি মাসের শেষের দিকেই মুক্তি পাওয়ার কথা এই ওয়েব সিরিজের। 

আরও পড়ুন: World Asthma Day 2023 : প্রবল গ্রীষ্ম বাড়ায় অ্যাজ়মার প্রবণতা, তীব্র হয় কষ্ট, কীভাবে বাঁচবেন

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hoichoi (@hoichoi.tv)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget