এক্সপ্লোর

Bengali Web Series: 'নিখোঁজ' স্বস্তিকা-কন্যা, ঘটনার সঙ্গে টোটার যোগসূত্র বের করতে পারবেন পরাণ?

Bengali Web Series Nikhoj: এই গল্প রোমিত সেন নামের এক বিখ্যাত সাংবাদিককে ঘিরে, যিনি জড়িয়ে যান একটি মেয়ের 'নিখোঁজ' হওয়ার ঘটনায়

কলকাতা: একদিনে বলিউডে তাঁর প্রথম ছবি মুক্তি, অন্যদিকে টলিউডে তাঁর নতুন ওয়েব সিরিজ মুক্তির খবর। ১১ অগাস্ট মুক্তি পাচ্ছে টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury) ও স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) অভিনীত ওয়েব সিরিজ, 'নিখোঁজ' (Nikhoj)। এই সিরিজে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee), কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee), লোকনাথ দে (Loknath Dey), শাঁওলি চট্টোপাধ্যায় (Snaoli Chatterjee) ও অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা।

এই গল্প রোমিত সেন (Romit Sen) নামের এক বিখ্যাত সাংবাদিককে ঘিরে, যিনি জড়িয়ে যান একটি মেয়ের 'নিখোঁজ' হওয়ার ঘটনায়। মেয়েটির নাম দিতি। সম্পর্কে সেই দিতিই এক পুলিশ অফিসারের মেয়ে। এই ভূমিকায় অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। রোমিতের চরিত্রে দেখা যাবে টোটাকে। বিখ্যাত সাংবাদিকের অনুরাগী ছিল এই দিতি। কিন্তু, তার নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় কি আদৌ কোনও হাত রয়েছে রোমিতের? সেই উত্তর মিলবে সিরিজের গল্পে। অন্যদিকে, এই পুলিশেরই এক প্রবীণ প্রাক্তন অফিসারের ভূমিকায় দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে।

এই ছবির শ্যুটিং শুরু হওয়ার আগে এবিপি লাইভকে টোটা বলেছিলেন, 'আমি এর আগে এই ধরনের লুকে অভিনয় করিনি কখনও। অয়নের এই ছবিটা থ্রিলার, কিন্তু সেখানে উঠে আসবে সামাাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটও। গল্পের প্রথমে টিভি চ্যানেলের একটি মেয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যান। পুলিশের সন্দেহের তালিকায় অন্যতম গুরুত্বপূর্ণ আমার চরিত্রটি। রোমিত সেন। কারণ নিখোঁজ হওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত ওই মেয়েটির সঙ্গে ছিল রোমিত। এই মহিলা কর্মীর নিখোঁজ হওয়ার ঘটনার সঙ্গে নাম জড়িয়ে যাওয়ার ফলে রোমিতের চরিত্র ঠিক কী কী পরিস্থিতির মধ্যে দিয়ে যায় সেটাই ফুটে উঠবে গোটা ওয়েব সিরিজ জুড়ে। কখনও রাজনৈতিক চাপ, কখনও আবার সামাজিক পরিস্থিতি, রোমিত আদৌ দোষী নাকি তাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে সেই উত্তর লুকিয়ে গল্পে।' টোটা আরও জানিয়েছিলেন, এই ছবিতে ঘটনার তদন্তের দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে স্বস্তিকাকে। একজন ফরেনসিক বিশেষজ্ঞের ভূমিকায় দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে। আর কনীনিকা অভিনয় করবেন টোটার স্ত্রীয়ের চরিত্রে।

১১ অগাস্ট 'হইচই' (Hoichoi)-এর প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে এই ওয়েব সিরিজটি। পরিচালক অয়ন চক্রবর্তী (Ayan Chakraborty)-র এই সিরিজ দর্শকদের কতটা মনে ধরে, তা দেখা কেবল সময়ের অপেক্ষা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hoichoi (@hoichoi.tv)

আরও পড়ুন: Sonu Sood Birthday: অনুরাগীদের মধ্যেই নেমে এলেন রাস্তায়, সোনু সুদের জন্মদিন কাটল ভালবাসা, শুভেচ্ছায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?

ভিডিও

Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম
Shankar Ghosh | পাহাড়ে বিনিয়োগ টানতে নবান্নে উত্তরবঙ্গের শিল্পপতিদের সঙ্গে বৈঠক | ABP ANANDA LIVE
Papar Leak Bill | লোকসভার পর রাজ্যসভায় পাস পরীক্ষা সংশোধনী বিল। সংসদে বিল পাসের পর ফের ভিডিও বার্তা প্রধানমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget