এক্সপ্লোর

Bharti Singh: শরীরে একাধিক সমস্যা, বাড়ছে জটিলতা! দ্বিতীয় সন্তানকে নিয়ে চিন্তায় ভারতী সিংহ!

Bharti Singh News: গর্ভাবস্থার সময়, শরীরে অন্যান্য সমস্যা তৈরি হলে তা শিশুর ওপর প্রভাব ফেলতে পারে। আর সেই কারণেই চিন্তায় ভারতী, কারণ সদ্যই তিনি জানতে পেরেছেন, তাঁর সুগার লেভেল যথেষ্ট বেশি।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • দ্বিতীয় সন্তানের আগমনের অপেক্ষায় কমেডিয়ান ভারতী সিংহ।
  • অনিয়ন্ত্রিত সুগারের মাত্রা নিয়ে ভারতী খুবই চিন্তিত।
  • সুগার নিয়ন্ত্রণে ডায়েট ও নিয়ম মেনেও ফল মিলছে না।
  • সন্তানের স্বাস্থ্যের জন্য ভারতী উদ্বিগ্ন, চাইছেন সাহস।

কলকাতা: দ্বিতীয় সন্তানের আগমনের জন্য দিন গুনছেন কমেডিয়ান ভারতী সিংহ (Bharti Singh)। সোশ্যাল মিডিয়ায় ভারতী আর তাঁর স্বামী হর্ষ লিমবাচিয়া সোশ্যাল মিডিয়ায় এসে দ্বিতীয় সন্তানের আগমনের খবর জানিয়েছিলেন। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্য়া, প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন ভারতীকে দ্বিতীয়বার মা হওয়ার জন্য। তবে আপাতত, শরীর ভাল নেই ভারতী সিংহের। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ভ্লগ করেন ভারতী, আর সেখানেই তিনি জানিয়েছেন, শরীর ভাল নেই ভারতীর।

গর্ভাবস্থার সময়, শরীরে অন্যান্য সমস্যা তৈরি হলে তা শিশুর ওপর প্রভাব ফেলতে পারে। আর সেই কারণেই চিন্তায় ভারতী, কারণ সদ্যই তিনি জানতে পেরেছেন, তাঁর সুগার লেভেল যথেষ্ট বেশি। নিয়মিত নিজের শরীরের খেয়াল রাখেন ভারতী, শরীরের সমস্ত প্যারামিটার নিয়মিতভাবে পরীক্ষা করেন তিনি। আর সদ্যই তিনি সুগার পরীক্ষা করে দেখেছেন যে, তাঁর সুগার লেভেল যথেষ্ট বেশি। সেই কারণেই ভারতী বেশ চিন্তিত।

ভারতী তাঁর ভ্লগে বলেছেন, 'আমাকে সকলে একটু সাহস দিন! আজ সকালে খালি পেটে আমি আমার সুগার পরীক্ষা করেছি, আর সেটার মাত্রা অনেক বেশি। আমি মিষ্টিও খাচ্ছি না। সকালে ব্রেকফাস্টে এক কাপ চা খাই। তাও আবার পঞ্জাবের চিনি দিয়ে, ব্রাউন সুগার, তাও আধ চামচ। সারাদিন আর চা খাই না। আমার খুব রাগ হচ্ছে যে এত কিছু নিয়ম মানার পরেও কেন সুগার বাড়ছে।' পাশাপাশি ভারতী আরও বলেন, 'হর্ষও দুবাই গিয়েছে, ওর কিছু কাজ ছিল, তাই তাড়াতাড়ি যেতে হয়েছে। ভারতী বলছেন, 'আমি আমার ডায়েটের খুব খেয়াল রাখি। শুধু বাজরা আর রুটি খেয়ে আছি। ভাত এবং অন্যান্য কার্বোহাইড্রেট একদম বন্ধ করে দিয়েছি। আমি বুঝতে পারছি না, কেন আমার সুগার লেভেল এত বেড়ে গেল। আমি খুব চিন্তিত, কারণ আমি বুঝতে পারছি না। আমি শুধু এটাই চাই যে, এর কোনও প্রভাব আমার সন্তানের উপর যেন না পড়ে।

ভারতী আরও বলেন, 'কয়েকদিন আগে আমি সোনোগ্রাফি করিয়েছিলাম। সেই সময়েই আমার সুগার লেভেল বেশি ছিল। চিকিৎসকেরা তাকে নিশ্চিন্ত করলেও, ভারতী খুব চিন্তিত। চিকিৎসক বলেছিলেন যে, সুগার লেভেল সন্তানের জন্য ভাল না। চিকিৎসক আমায় বকাবকি করেছিলেন। এরপরে আমি 'লাফটার শেফ' শুরু করি। আর আজ আমি সুগার লেভেল পরীক্ষা করতে গিয়ে দেখি, সেটা অনেক বেশি। গোটা বিষয়টা নিয়ে আমি ভীষণ চিন্তায় রয়েছি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Koel Mallick: 'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
Dev-Koel: সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?
সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?
Shakira on Messi: 'কে, কী বলল, তা দিয়ে মানুষকে বিচার করা যায় না', বিশ্বকাপ ফাইনালের আগে শাকিরার মুখে মেসি-বন্দনা
'কে, কী বলল, তা দিয়ে মানুষকে বিচার করা যায় না', বিশ্বকাপ ফাইনালের আগে শাকিরার মুখে মেসি-বন্দনা

ভিডিও

Sonam Wangchuk Hunger Strike News: অনশনরত সোনম ওয়াংচুককে সরিয়ে হাসপাতালে নিয়ে গেল পুলিশ
BJP government in West Bengal: এবার আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে গেলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee News: ‘অবৈধ সাংসদের অবৈধ অফিস ভাঙা হল’, অভিষেকের অফিসে বুলডোজার চলা প্রসঙ্গে বললেন অভিজিৎ দাস ববি
Abhishek Banerjee: 'গরু পাচারের অনেক তথ্য থাকতে পারে এই ল্যাপটপে', অভিষেকের অফিসের সামনে অভিযোগ এক স্থানীয়র
Amit Shah: সীমান্ত সুরক্ষায় জোর দিয়ে উত্তরকন্যায় সমন্বয় বৈঠক অমিত শাহের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget