এক্সপ্লোর

Amrita Pandey Death: ‘নিজের নৌকা ডুবিয়ে ওর যাত্রা সহজ করে দিলাম’, ইঙ্গিতপূর্ণ পোস্ট নায়িকার, তার পরই উদ্ধার দেহ

Bhojpuri Actress Death: ভাগলপুর জোগসার থানা এলাকায় একটি অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট ছিল অমৃতার।

পটনা: ভোজপুরি ছবির জনপ্রিয় নায়িকা অমৃতা পান্ডের রহস্যমৃত্যু। ফ্ল্যাটের ঘর থেকে উদ্ধার হল নায়িকার মৃতদেহ। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। অমৃতা আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। অমৃতার হোয়াটসঅ্যাপ স্টেটাসও নজর কেড়েছে সকলের। কারণ মৃত্যুর আগে স্টেটাসে ইঙ্গিতপূর্ণ লেখা পোস্ট করেছিলেন তিনি। (Amrita Pandey Death) তাই মৃত্যুর কারণ ঘিরে জল্পনা শুরু হয়েছে।

ভাগলপুর জোগসার থানা এলাকায় একটি অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট ছিল অমৃতার। গত ২৭ এপ্রিল, শনিবার ফ্ল্যাটের মধ্যে অভিনেত্রীর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। সেই মতো খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে। আর তাতেই মৃত্যুর আগে হোয়াটসঅ্যাপ স্টেটাসে অভিনেত্রীর পোস্ট করা একটি লেখা নিয়ে জল্পনা শুরু হয়েছে। (Bhojpuri Actress Death)

মৃত্যুর আগে অমৃতা হোয়াটসঅ্যাপ স্টেটাসে ওই লেখা পোস্ট করেছিলেন বলে জানা গিয়েছে। অমৃতার হোয়াটসঅ্যাপ স্টেটাসে লেখা ছিল, 'দু’নৌকোয় সওয়ার ছিল তার জীবন, নিজের নৌকা ডুবিয়ে ওর যাত্রা সহজ করে দিলাম'। তবে অমৃতার লেখা কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি এখনও পর্যন্ত। বিবাহিত ছিলেন অমৃতা। তাঁর স্বামী রয়েছে।

আরও পড়ুন: ওরাংওটাঙের সঙ্গে তুলনা করে নুসরতকে কটাক্ষ, রুক্মিণীর কত্থক শেখার গল্প, আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি

কী কারণে অমৃতা এই চরম পদক্ষেপ করলেন, তা নিয়ে প্রশ্ন তুলছেন তাঁর অনুরাগীরা। অভিনেত্রীর পরিবার জানিয়েছে, কেরিয়ার ঠিকঠিক চলছিল না। অবসাদেও ভুগছিলেন অমৃতা। অমৃতা অবসাদের চিকিৎসাও করাচ্ছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার। তবে পরিবারে কারও সঙ্গে অশান্তি ছিল কি না, ব্যক্তিগত জীবনে টানাপোড়েন ছিল কি না, সেই নিয়েও উঠছে প্রশ্ন।

মুম্বইয়ে স্বামী চন্দ্রমণি জঙ্গদের সঙ্গে থাকতেন অমৃতা। তাঁর স্বামী পেশায় অ্যানিমেশন ইঞ্জিনিয়ার। গত ১৮ এপ্রিল বোনের বিয়ে উপলক্ষে ভাগলপুর গিয়েছিলেন অমৃতা। বিয়ের অনুষ্ঠান মিটে গেলে স্বামী মুম্বই ফিরে গিয়েছিলেন, কিন্তু অমৃতা আরও কিছু দিন থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

ভোজপুরি তারকা কেশরীলাল যাদবের সঙ্গে ‘দিওয়ানাপন’ ছবিতে অভিনয় করেন অমৃতা। হিন্দি ছবি, টেলিভিশন শো এবং ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। ‘পরিশোধ’ ওয়েবসিরিজে তাঁর অভিনয় নজর কেড়েছিল। পুলিশ সুপার শ্রী রাজ জানিয়েছেন, উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। একটি বিশেষ তদন্তকমিটি গঠিত হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে অভিনেত্রীর পরিবার লোকজন এবং ঘনিষ্ঠদের।

সেরা শিরোনাম

Sourav Ganguly Exclusive: উঠে এল জিতু-রাজবীর প্রসঙ্গ, 'বিগ বস বাংলা'য় হোস্ট হিসেবে কেমন অভিজ্ঞতা, কী বলছেন সৌরভ?
উঠে এল জিতু-রাজবীর প্রসঙ্গ, 'বিগ বস বাংলা'য় হোস্ট হিসেবে কেমন অভিজ্ঞতা, কী বলছেন সৌরভ?
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
Bollywood News: এবার হুমকি পেলেন অভিনেতা তুষার কপূর, ৫ কোটি টাকা চেয়ে এল ফোন, নেপথ্যে সেই বিশ্নোই গ্যাং?
এবার হুমকি পেলেন অভিনেতা তুষার কপূর, ৫ কোটি টাকা চেয়ে এল ফোন, নেপথ্যে সেই বিশ্নোই গ্যাং?
R. Madhavan: ফের 'হরর' ছবির মুখ্যভূমিকায় আর মাধবন, পরিচালনায় বিশাল
ফের 'হরর' ছবির মুখ্যভূমিকায় আর মাধবন, পরিচালনায় বিশাল

ভিডিও

Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda
BJP Rally News : শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল | ABP Ananda
Islampur Chaos : পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে রণক্ষেত্র ইসলামপুর! | ABP Ananda | BJP News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget