এক্সপ্লোর

'Bholaa' wrap: একসঙ্গে নবম ছবির শ্যুটিং শেষ করলেন অজয়-তাব্বু, আসছে 'ভোলা'

'Bholaa': ২০১৯ সালের হিট তামিল ছবি 'কৈথি'র হিন্দি রিমেক এই ছবিটি প্রথমে পরিচালনা করার কথা ছিল ধর্মেন্দ্র শর্মার। তামিল ছবির গল্প মূলত এক প্রাক্তন দোষীকে ঘিরে।

নয়াদিল্লি: শ্যুটিং শেষ হল অজয় দেবগণ (Ajay Devgn) ও তাব্বুর (Tabu) আগামী ছবি 'ভোলা'র (Bholaa Wrap Up)। এটি তাঁদের একসঙ্গে নবম ছবি। শুক্রবার 'ভুল ভুলাইয়া ২' অভিনেত্রী অজয় দেবগণের সঙ্গে সেট থেকে একটি ছবি পোস্ট করে ব়্যাপের কথা ঘোষণা করেন।

'ভোলা' ছবির শ্যুটিং শেষ

শুক্রবার ইনস্টাগ্রামে তাব্বু একটি ছবি পোস্ট করেন। সেখানেই শ্যুটিং শেষের কথা ঘোষণা করেন। ছবি পোস্ট করে তিনি লেখেন, 'দেখো!! আমরা একসঙ্গে আমাদের নবম ছবি শেষ করলাম!'

ছবিতে তাব্বুকে একটি সাদা শার্ট ও জ্যাকেট পরে দেখা যাচ্ছে। ছবিতে তিনি একজন নির্ভীক উচ্চপদস্থ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। তাঁর পাশে দাঁড়িয়ে সহ-অভিনেতা অজয় দেবগণ একটা কালো কুর্তা ও গলায় লাল গামছা জড়িয়ে।

'ভোলা' অজয় দেবগণের পরিচালনায় তৈরি চতুর্থ ছবি। এর আগে ২০০৮ সালে 'ইউ, মি অউর হাম', ২০১৬ সালে 'শিবায়' ও ২০২২ সালে 'রানওয়ে ৩৪' মুক্তি পেয়েছিল অজয় দেবগণের পরিচালনায়।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tabu (@tabutiful)

২০১৯ সালের হিট তামিল ছবি 'কৈথি'র হিন্দি রিমেক এই ছবিটি প্রথমে পরিচালনা করার কথা ছিল ধর্মেন্দ্র শর্মার। তামিল ছবির গল্প মূলত এক প্রাক্তন দোষীকে ঘিরে। এই ব্যক্তি জেল থেকে ছাড়া পাওয়ার পর প্রথমবার নিজের মেয়ের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সে জড়িয়ে পড়ে পুলিশ ও ড্রাগ মাফিয়ার মুখোমুখি সংঘর্ষে। 

এর আগে 'বিজয়পথ', 'হকিকত', 'তকশক', 'ফিতুর', 'দৃশ্যম', 'গোলমাল এগেন' ও 'দে দে পেয়ার দে' ছবিগুলিতে একসঙ্গে কাজ করেছেন অজয় ও তাব্বু। 'ভোলা' ছাড়াও এই দুই তারকাকে একসঙ্গে দেখা যাবে 'দৃশ্যম ২' ছবিতে। 

আরও পড়ুন: Liger Box Office Collection Day 2: প্রথম দিনে দুর্দান্ত ব্যবসা করলেও, হিন্দি বলয়ে মাথা তুলতে পারছে না 'লাইগার'

অভিষেক পাঠক পরিচালিত 'দৃশ্যম ২' ছবিতে দেখা যাবে অক্ষয় খান্না, শ্রীয়া সরন, রজত কপূর ও ইশিতা দত্তকে।

সেরা শিরোনাম

Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Abir Chatterjee: 'বহুরূপী-২' এর অফার ফিরিয়েছিলেন আবির চট্টোপাধ্যায়? ফ্র্যাঞ্চাইজি নিয়ে কী মতামত নায়কের?
'বহুরূপী-২' এর অফার ফিরিয়েছিলেন আবির চট্টোপাধ্যায়? ফ্র্যাঞ্চাইজি নিয়ে কী মতামত নায়কের?
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Bollywood News: হাসপাতালে ভর্তি এই বলি অভিনেত্রীর শ্বশুর, ক'দিন আগেই তাঁর সঙ্গে যোগ থাকা সংস্থায় হয়েছে IT Raid
হাসপাতালে ভর্তি এই বলি অভিনেত্রীর শ্বশুর, ক'দিন আগেই তাঁর সঙ্গে যোগ থাকা সংস্থায় হয়েছে IT Raid

ভিডিও

Akhruzzaman |
Weather Update Today | শেষ বর্ষার বৃষ্টি, আজ ও কাল কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Kalyan Banerjee | CM Suvendu Adhikari-কে 'কুরুচিকর আক্রমণ', Kalyan Banerjee-এর বাড়ির সামনে বিক্ষোভ দেখাল BJP কর্মী-সমর্থকরা
Anubrata Mondal |
West Bengal New Syllabus Row | ভারতের 'দর্শন-গৌরব'কে তুলে ধরতে পাঠ্যক্রমে একাধিক বদল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget