এক্সপ্লোর

এক মাসের মধ্যে কোভিড আক্রান্ত হয়ে প্রয়াত ইউটিউবার ভুবন বামের বাবা ও মা

করোনা কেড়েছে প্রিয়জনকে। কোভিড আক্রান্ত হয়ে খুব অল্পদিনের ব্যবধানে প্রয়াত হলেন বিখ্যাত ইউটিউবার ভুবন বামের বাবা ও মা। পুরনো ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে একরাশ মনখারাপ উগড়ে দিলেন ভুবন। সবসময় মুখে হাসি লেগে থাকে যে ছেলের, সে অভিভাবকহীন। আবেগে ভাসলেন অনুরাগীরাও।

কলকাতা: করোনা কেড়েছে প্রিয়জনকে। কোভিড আক্রান্ত হয়ে খুব অল্পদিনের ব্যবধানে প্রয়াত হলেন বিখ্যাত ইউটিউবার ভুবন বামের বাবা ও মা। পুরনো ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে একরাশ মনখারাপ উগড়ে দিলেন ভুবন। সবসময় মুখে হাসি লেগে থাকে যে ছেলের, সে অভিভাবকহীন। আবেগে ভাসলেন অনুরাগীরাও।

শনিবার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন ভুবন বাম। সেখানে দেখা যাচ্ছে মা পদ্মা বাম এবং বাবা অবনীন্দ্র বামের মাঝখানে বসে রয়েছেন তিনি। সবার মুখেই খুশির ছাপ। কিন্তু ক্যাপশান জুড়ে থাকল কেবল প্রিয়জনকে হারানোর বেদনা। ভুবন লিখছেন, 'জীবনের দুটি স্তম্ভকে আজ হারালাম। মা আর বাবাকে ছাড়া কোনও কিছুই আর আগের মত হবে না। এক মাসে আমার জীবনের সব কিছু ওলট পালট হয়ে গেল। বাড়িঘর, স্বপ্ন, সব কিছুই। মা আমার পাশে নেই। বাবা আমার সঙ্গে নেই। আমায় আবার নতুন করে বাঁচতে শিখতে হবে। কিন্তু সেটা করতে আর ইচ্ছা করছে না।'

ভুবন আরও লিখছেন, ‘আমি কি একজন ভাল সন্তান হতে পেরেছি? ওঁদের বাঁচানোর যথাসাধ্য চেষ্টা কি আমি করেছি? এই প্রশ্নগুলো নিয়েই আমাকে বাকি জীবনটা বেঁচে থাকতে হবে। ওঁদের খুব তাড়াতাড়ি আবার দেখতে চাই আমি। আশা করি সেই দিনটা খুব তাড়াতাড়ি আসবে।’

ভুবনের এই পোস্টে গিয়ে রাজকুমার রাও, তাহিরা কশ্যপ, কার্তিক আরিয়ান এবং বরুণ ধবনের মতো তারকারা শোকপ্রকাশ করেছেন। সান্তনা দিয়েছেন তাঁকে। নেটাগরিকদের একাংশও তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন।

সংবাদমাধ্যমকে দেওয়া একটি বিবৃতিতে ভুবনের টিম থেকে জানানো হয়, 'খুব দুঃখের সঙ্গে আমরা ভুবন বামের পরিবার নিয়ে একটি খারাপ খবর দিচ্ছি। ১১.০৫.২০২১ তারিখে ভুবনের বাবা অবনীন্দ্র বাম কোভিডে আক্রান্ত হয়ে মারা যান। এরপর গত ১২.০৬.২০২১ তারিখে ভুবনের মা পদ্মা বাম কোভিডে আক্রান্ত হয়ে মারা যান। এক মাসের মধ্যেই জীবনের দুই প্রিয় মানুষকে হারিয়েছেন ভুবন। ওনারা চিরকাল সুন্দর স্মৃতি হয়ে বেঁচে থাকবেন।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Soham Chakraborty : এবার বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী ! 'বিরাট প্রতারণা', জামিনঅযোগ্য ধারায় FIR
এবার বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী ! 'বিরাট প্রতারণা', জামিনঅযোগ্য ধারায় FIR
Srijla Guha: নতুন সিরিজে সৃজলা গুহ, আবেগ, প্রেমের মিশেলে তৈরি করবেন 'কলকাতা কোলাজ'
নতুন সিরিজে সৃজলা গুহ, আবেগ, প্রেমের মিশেলে তৈরি করবেন 'কলকাতা কোলাজ'
Swarup Biswas: 'এই বিশ্বাস ব্রাদার্স দিনের পর দিন জমি-বাড়ি দখল করেছে', স্বরূপ গ্রেফতার হতেই তোপ সৌরভের
'এই বিশ্বাস ব্রাদার্স দিনের পর দিন জমি-বাড়ি দখল করেছে', স্বরূপ গ্রেফতার হতেই তোপ সৌরভের
Rudranil Ghosh on Swarup Arrest: 'ধর্মের কল বাতাসে নড়ে', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই বিস্ফোরক রুদ্রনীল ঘোষ
'ধর্মের কল বাতাসে নড়ে', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই বিস্ফোরক রুদ্রনীল ঘোষ

ভিডিও

#SununMukhyamantri | গত দেড় দশকে রাষ্ট্রযন্ত্র যাঁদের যন্ত্রণায় ঠেলে দিয়েছিল,কী প্রশ্ন করছেন তাঁরা?
#SununMukhyamantri | নতুন বিজেপি সরকারের কাছে, কী চাইছে পশ্চিমবঙ্গ? | ABP ANANDA LIVE
#Sununmukhyamantri। নতুন সরকারের কাছে কী প্রত্যাশা প্রতিবাদীদের? কী বলছেন শাসক-বিরোধী বিধায়করা
শিবপ্রসাদের সঙ্গে মনোমালিন্য হয়? মহিলা পরিচালক বলে সুযোগ কম পেয়েছেন? অকপট নন্দিতা রায়
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget