এক্সপ্লোর

বিরক্ত করায় বিগ বস প্রতিযোগী আরশি খানের ওপর মারাত্মক রেগে গেলেন সলমন খান

মুম্বই:  বিগ বস প্রতিযোগী আরশি খানের ওপর মারাত্মক চটলেন সলমন খান, কারণ তারকাকে বিরক্ত করেছিলেন এই বিগ বস প্রতিযোগী। জানা গিয়েছে, শনিবারের পর্বে সলমন বিগ বস সদস্যদের তিনজন সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগীর নাম বলতে বলেন। তাঁদের বলা হয় একজন হিট, একজন সুপারহিট এবং আর একজন ব্লকবাস্টার প্রতিযোগী বাছতে। বিগ বসের সদস্যরা আকাশ অনিল ডাডলানিকে সবচেয়ে জনপ্রিয়, আরশি খানকে দ্বিতীয় জনপ্রিয় এবং ঢিনচাক পূজাকে তৃতীয় জনপ্রিয় প্রতিযোগী হিসেবে বাছাই করেন। এরপর সলমন প্রতিযোগীদের সামনে জনপ্রিয়তার বিচারে সেরা কারা, সেই তালিকা প্রকাশ করেন। সলমনের প্রকাশ করা তালিকায় একনম্বরে আসেন হিনা খান, শিল্পা সিন্দে হন সুপারহিট এবং আকাশ হিট। স্বাভাবিকভাবেই তালিকায় নিজের নাম সবচেয়ে প্রথমে শুনে খুশি হন হিনা। আকাশও খুশি ছিলেন, কারণ তিনি মোটামুটি ভাল জায়গায় রয়েছেন এবং গহ্বার খানের থেকে পেয়েছেন একটি বিশেষ উপহারও। প্রসঙ্গত, গতকালের পর্বে ‘গোলমাল এইগেন’ ছবির সদস্যরা এসেছিলেন। সেখানে অজয় দেবগন এবং ছবির সদস্যদের অন্যরা যখন শুভেচ্ছা জানিয়েছেন, তখন নিজের মতো নিজে কথা বলতে ব্যস্ত ছিলেন আরশি। সেটা দেখে মারাত্মক বিরক্ত হন সলমন। তিনি কেন এভাবে তখন কথা বলে যাচ্ছিলেন, জানতে চাওয়া হলে, আরশি বলেন, তাঁর শরীর ভাল নেই। তখন কিছুটা রেগে গিয়েই সলমন তাঁকে বলেন, শরীর ভাল না থাকলে গিয়ে শুয়ে পড়তে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget