এক্সপ্লোর

Bigg Boss 15: সলমনকে দেখেই কান্নায় ভেঙে পড়লেন শেহনাজ

সিদ্ধার্থ শুক্লর উদ্দেশে শ্রদ্ধাঞ্জলী দিয়ে তৈরি মিউজিক ভিডিও 'তু ইয়েহি হ্যায়' গানে পারফর্ম করেন শেহনাজ। পারফরম্যান্সের পর সঞ্চালক সলমন খানের সঙ্গে দেখা হতেই চোখের জল ধরে রাখতে পারলেন না অভিনেত্রী।

মুম্বই: 'বিগ বস সিজন ১৫' (Bigg Boss 15) একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। এখন অপেক্ষা শুরু মাত্র বিজয়ীর নাম ঘোষণার। 'বিগ বস সিজন ১৫'-র গ্র্যান্ড ফিনালে পর্ব চলছে দুদিন ধরে। গতকাল অর্ধেক পর্ব হয়েছে। আজ গ্র্যান্ড ফিনালের শেষ এপিসোড দেখা যাবে রাত আটটায়। 'বিগ বস'-এর চলতি সিজনে প্রাক্তন বিজয়ী প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লর (Sidharth Shukla) স্মরণে বিশেষ পারফরম্যান্স ছিল অভিনেত্রী শেহনাজ গিলের (Shehnaaz Gill)। অভিনেতার উদ্দেশে শ্রদ্ধাঞ্জলী দিয়ে তৈরি মিউজিক ভিডিও 'তু ইয়েহি হ্যায়' গানে পারফর্ম করেন শেহনাজ। পারফরম্যান্সের পর সঞ্চালক সলমন খানের সঙ্গে দেখা হতেই চোখের জল ধরে রাখতে পারলেন না অভিনেত্রী। কান্নায় ভেঙে পড়লেন। আবেগপ্রবণ হয়ে পড়লেন সলমন খানও (Salman Khan)। তাঁর চোখেও জল। এমনই দৃশ্যের সাক্ষী থাকল বহু দর্শক।

আরও পড়ুন - Lata Mangeshkar Health Update: শারীরিক অবস্থার সামান্য উন্নতি, আইসিইউতে বিশেষ পর্যবেক্ষণে লতা মঙ্গেশকর

সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে গ্র্যান্ড ফিনালেতে প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লর উদ্দেশে বিশেষ পারফরম্যান্সের পর সলমন খানের সঙ্গে স্টেজে কথা বলছেন অভিনেত্রী শেহনাজ গিল। সঞ্চালক সলমন খান যখনই তাঁকে 'হিন্দুস্তান কি শেহনাজ গিল' বলে ডাকেন, তখনই আবেগ ধরে রাখতে পারলেন না অভিনেত্রী। চোখে জল নিয়ে বলেন, 'আপনাকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছি।' আবেগে গলা ধরে আসে শেহনাজের। অভিনেত্রীকে জড়িয়ে ধরে স্বান্তনা দেন ভাইজান। এবার আর চোখের জল ধরে রাখতে পারলেন না শেহনাজ। কান্নায় ভেঙে পড়েন। আবেগপ্রবণ হয়ে পড়েন সলমন খানও। তাঁর চোখেও জল দেখে আবেগপ্রবণ অনুরাগীরা।

শেষবার 'বিগ বস'-এর সেটে শেহনাজ গিলকে দেখা গিয়েছিল সিদ্ধার্থ শুক্লর সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত থাকতে। 'বিগ বস সিজন ১৩'-র বিজয়ী ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্ল। জনপ্রিয় তিনি আগেই ছিলেন। কিন্তু 'বিগ বস'-এর ঘরে প্রতিযোগী হিসেবে তাঁকে দেখা যাওয়ার পর তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া হয়ে ওঠে। সেই সিজনেই প্রতিযোগী হিসেবে ছিলেন শেহনাজ গিলও। দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। যা কেউ কোনওদিন প্রকাশ্যে স্বীকার না করলেও দর্শক থেকে অনুরাগীদের অজানা নয়। ২০২১-এর ২ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন সিদ্ধার্থ। অভিনেতার প্রয়াণে মারাত্মকভাবে ভেঙে পড়েন শেহনাজ। ক্ষত কাটিয়ে আবার বিনোদনের জগতে ফিরে আসতে তাঁর সময় লাগে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda
Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar
Deganga News: সরকারি কলেজের অধ্যাপিকার জমি দখল করে বিজেপির পার্টি অফিস! | ABP Ananda
Suvendu Adhikari: অভয়ার স্মরণসভায় Ratna Debnath এর কথায় চোখে জল মুখ্যমন্ত্রীর | RG Kar Case | ABP
Sanat Dey Arrested |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget