এক্সপ্লোর

Lata Mangeshkar Health Update: শারীরিক অবস্থার সামান্য উন্নতি, আইসিইউতে বিশেষ পর্যবেক্ষণে লতা মঙ্গেশকর

করোনা সংক্রমণ এবং নিউমোনিয়ার সমস্যা নিয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। ভর্তি হওয়া থেকেই তাঁকে আইসিইউতে চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে।

মুম্বই: গত ৯ জানুয়ারি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। করোনা (Coronavirus) সংক্রমণের পাশাপাশি তাঁর নিউমোনিয়ার সমস্যাও ছিল। তার উপর বর্ষীয়ান গায়িকার বয়স চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। চিকিৎসকরা আগেই জানিয়েছিলেন যে, বয়সের কারণে সুস্থ হতে সময় নিচ্ছেন লতা মঙ্গেশকর। সম্প্রতি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে, ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি (Lata Mangeshkar Health)। পাশাপাশি গত দিন দুই আগে ভেন্টিলেশন সাপোর্টও খুলে দেওয়া হয়েছে তাঁর। বর্তমানে আইসিইউতেই বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন কিংবদন্তি গায়িকা।

করোনা সংক্রমণ এবং নিউমোনিয়ার সমস্যা নিয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন লতা মঙ্গেশকর। ভর্তি হওয়া থেকেই তাঁকে আইসিইউতে চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে। বিশিষ্ট চিকিৎসক প্রতীত সমদানীর তত্বাবধানে রয়েছেন বর্ষীয়ান গায়িকা। হাসপাতালের পক্ষ থেকে তাঁর স্বাস্থ্যের খবর জানিয়ে বলা হয় যে, বিরানব্বই বছর বয়সী গায়িকার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। চিকিৎসক প্রতীত সমদানীর তত্বাবধানে আইসিইউতে বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন তিনি। দুদিন আগে ভেন্টিলেশন সাপোর্ট খুলে দেওয়া হয়েছে তাঁর। বর্তমানে আইসিইউতেই রাখা হবে তাঁকে।

আরও পড়ুন - Sandhya Mukhopadhyay Health: স্থিতিশীল হলেও এখনও সঙ্কটমুক্ত নন সন্ধ্যা মুখোপাধ্যায়

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ট্যুইট করা হয় লতা মঙ্গশকরের অ্যাকাউন্ট থেকে। সেখানে লেখা হয়, 'লতা দিদির শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। এখনও বেশ কিছুদিন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালেই আইসিইউতেই থাকতে হবে তাঁকে। দয়া করে দিদির শারীরিক অবস্থা নিয়ে কোনওরকম গুজব ছড়াবেন না। তাঁর সুস্থতার লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে। প্রার্থনা করুন যেন লতা দিদি খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন। সকলকে পাশে থাকার জন্য ধন্যবাদ।' হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন বর্ষীয়ান গায়িকা। তাঁর শ্বাস-প্রশ্বাসের পদ্ধতিকে স্বাভাবিক ছন্দে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে তাঁকে “trial of extubation (off the invasive Ventilator)” দেওয়া হয়। তাতে সাড়া দিয়েছেন সঙ্গীতশিল্পী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget