এক্সপ্লোর

Bigg Boss OTT 2: অবাক কাণ্ড সলমনের! ভাইরাল ছবিতে এবার সমালোচনার মুখে 'বিগ বস ওটিটি'র সঞ্চালক

Salman Khan: সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়। 'বিগ বস ওটিটি সিজন ২'-এ শেষ সপ্তাহের 'উইকেন্ড কা ওয়ার' চলার সময় সলমন খানের হাতে দেখা গেল কী? এও সম্ভব?

মুম্বই: 'বিগ বস ওটিটি' সিজন ২ (Bigg Boss OTT 2) চলছে পুরোদমে। সঞ্চালনার (Host) দায়িত্ব সামলাচ্ছেন অভিনেতা সলমন খান (Salman Khan)। তাঁর সঞ্চালনা এমনিতে অনুরাগীরা খুবই পছন্দ করেন। এর আগে 'বিগ বস'-এরও সঞ্চালনা করেছেন তিনি। এই অনুষ্ঠান ছেড়ে এমনিতেই অনুরাগীরা উঠতে পারেন না, তার ওপর একের পর এক সমালোচনা, বিতর্ক তো চলতেই থাকে। এবার আকর্ষণের কেন্দ্রে কোনও প্রতিযোগী নন, স্বয়ং সঞ্চালকই। তিনি নাকি সিগারেট হাতে সঞ্চালনা করছিলেন বলে দেখা গেছে সম্প্রতি ভাইরাল হওয়া ছবিতে। 

সমালোচনার মুখে সলমন খান

সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়। 'বিগ বস ওটিটি সিজন ২'-এ শেষ সপ্তাহের 'উইকেন্ড কা ওয়ার' চলার সময় সিগারেট হাতে দেখা গেল অভিনেতা সঞ্চালক সলমন খানকে। নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এবং অবশ্যই এই নিয়ে শুরু হয়েছে আলোচনা। 

দর্শকের তীক্ষ্ণ নজর এড়িয়ে চলা খুবই কঠিন। এবারও তাই হল। 'উইকেন্ড কা ওয়ার' পর্ব চলার সময় দর্শক দেখতে পেলেন সলমন খান যখন বাকি প্রতিযোগীদের সঙ্গে কথা বলছিলেন, তখন তাঁর হাতে রয়েছে একটি জ্বলন্ত সিগারেট। ঘটনায় যারপরনাই হতচকিত ও স্তম্ভিত সাধারণ মানুষ। এই পর্বের একাধিক ছবি ও ভিডিও ভাইরাল হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওয় দেখা যাচ্ছে সলমন খান কথা বলার সময় হাতে ধরে রয়েছেন সিগারেট। 

 

সাধারণ মানুষের প্রতিক্রিয়া

নেটিজেনরা, যাঁদের মধ্যে রয়েছেন অনুরাগী ও সমালোচক, দুই পক্ষই, ট্যুইটার, ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে নিজেদের মতামত প্রকাশ করেছেন। অনেকেই বেশ হতবাক। অনেকেই যেমন একদিকে সলমনের এমন কাণ্ডে অত্যন্ত হতাশ, তাঁদের বক্তব্য টেলিভিশনের পর্দায় সলমন খান কোন বুদ্ধিতে সিগারেট খাওয়ার কথা ভাবলেন। অন্যদিকে অপর এক দল আবার দাঁড়িয়েছেন সলমনের পক্ষে। তাঁদের কথায়, ধূমপান করা একেবারেই ব্যক্তিগত ইচ্ছা, তাছাড়া অনেক তারকাই তাঁদের ব্যক্তিগত জীবনে ধূমপান করেন এবং আমরা তা জানি। এক নেটিজেন লেখেন, 'কী ভণ্ড, প্রতিযোগীদের ভদ্রতার জ্ঞান দিয়ে নিজের সব ভুলভাল কাজ করে যাচ্ছে।' অনেকে আবার মজা করে বলছেন, অনুষ্ঠানের এডিটরের আর চাকরিটা থাকলে হয়, কারণ তিনিই তো ওই নির্দিষ্ট ক্লিপটি কেটে বাদ দিতে ভুলে গেছেন। 

আরও পড়ুন: 'Jawan' Prevue: 'সমাজের ভুল শুধরে' দিতে হাজির 'জওয়ান', শাহরুখের আগামী ছবির ঝলকে মিলল চারটি লুক

প্রসঙ্গত, 'বিগ বস ওটিটি' সিজন ২-এর সময়সীমা সম্প্রতি বৃদ্ধি করা হয়েছে। এখন এই অনুষ্ঠান চলবে ১৩ অগাস্ট পর্যন্ত। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
Arijit Singh: 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!
'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget