এক্সপ্লোর

Bigg Boss OTT 2: হাসপাতালে ভর্তি 'বিগ বস ওটিটি ২'-র দ্বিতীয় স্থানাধিকারী অভিষেক মলহান, অনুরাগীদের কাছে চাইলেন ক্ষমা

Abhishek Malhan: 'বিগ বস ওটিটি ২'-র শেষ পর্বে পৌঁছেছিলেন এলভিস যাদব, অভিষেক মলহান, মণিষা রানি, বেবিকা ধুর্ভে, পূজা ভট্ট। এলভিস জেতেন এই মরশুম, দ্বিতীয় স্থান পান অভিষেক।

নয়াদিল্লি: সোমবার, ১৪ অগাস্ট লাইভ টেলিকাস্ট হয়েছে জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস ওটিটি ২' (Bigg Boss OTT 2)। সলমন খান (Salman Khan) সঞ্চালিত সেদিন মধ্যরাতের খানিক আগে ঘোষণা করেন বিজয়ীর নাম। নাটকীয় এই অনুষ্ঠানের প্রতি দর্শকের আগ্রহ চিরকালই প্রচুর। প্রিয় প্রতিযোগীর জন্য তাঁদের নাগাড়ে ভোটিংও সেই প্রমাণ দিয়েছে বারবার। 'বিগ বস ওটিটি ২'র বিজয়ী হয়েছেন এলভিস যাদব (Elvish Yadav)। দ্বিতীয় স্থান পেয়েছেন অভিষেক মলহান (Abhishek Malhan)। মঙ্গলবার, নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। 

অনুরাগীদের কাছে ক্ষমা চাইলেন অভিষেক মলহান

'বিগ বস ওটিটি ২'-র শেষ পর্বে পৌঁছেছিলেন এলভিস যাদব, অভিষেক মলহান, মণিষা রানি, বেবিকা ধুর্ভে, পূজা ভট্ট। এলভিস জেতেন এই মরশুম, দ্বিতীয় স্থান পান অভিষেক। মঙ্গলবার, দ্বিতীয় স্থানাধিকারী অভিষেক মলহান তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন যেখানে তিনি অনুরাগীদের কাছে ক্ষমা চাইছেন দ্বিতীয় স্থানে থাকার জন্য। 

এই মরশুমের বিজয়ী এলভিস যাদবকে শুভেচ্ছা জানান অভিষেক। সেই সঙ্গে তিনি এও জানান যে নিজের অনুরাগীদের 'হতাশ' হতে দেখে অত্যন্ত দুঃখিত তিনি। কারণ তিনি 'বিগ বস ওটিটি ২'র শিরোপা জিততে পারেননি। তাঁর পোস্ট করা ভিডিওয় দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় আধশোয়া হয়ে রয়েছেন তিনি এবং হাসপাতালেরই পোশাক রয়েছে তাঁর পরনে। প্রসঙ্গত, অনুষ্ঠানের শেষে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পারফর্ম করতে পারেননি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABHISHEK MALHAN (@fukra_insaan)

তাঁর জন্য লাগাতার ভোট করে যাওয়ার জন্য ভিডিওয় অনুরাগীদের ধন্যবাদ জানান 'ফুকরা ইনসান' ওরফে অভিষেক মলহান। এলভিসকেও শুভেচ্ছা জানান তিনি। অভিষেককে বলতে শোনা যায়, 'প্রথমেই আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই যাঁরা আমাকে ভোট করেছেন। আমি জানি যে আমি ট্রফি জিততে পারিনি, কিন্তু সকলে যে পরিমাণ ভালবাসা আমাকে দিয়েছেন মনে হচ্ছে আমি তার যোগ্যই নই। প্যান্ডা গ্যাং এবং প্রত্যেকে যাঁরা ভোট করেছেন সকলকে ধন্যবাদ।'

আরও পড়ুন: Music Video: ধারাবাহিকের পরিচিত মুখ এবার নায়কের ভূমিকায়, প্রেমের গানে দেখা যাবে 'তোপসে' আয়ুষকে

এখন কেমন আছেন অভিষেক মলহান? ভিডিওয় জানিয়েছেন সেই কথাও। নিজের স্বাস্থ্যের আপডেট দিতে গিয়ে অভিষেক বলেন, 'আমি সবেমাত্র বিগ বসের সেট থেকে ফিরেছি এবং হাসপাতালে এসেছি। প্রেসের সমস্ত সাক্ষাৎকারের অনুরোধ ফিরিয়ে দিতে হয়েছে আমি দুঃখিত। আমি যখন হাসপাতাল থেকে ছাড়া পাব, নিজের অভিজ্ঞতা শেয়ার করতে পারব।' তিনি ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে দ্রুত আরোগ্য কামনার বার্তায় ভরে ওঠে কমেন্টবক্স। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget