এক্সপ্লোর

'Bigg Boss OTT 2': 'অডিশন' টাস্কে পূজা ভট্টের প্রশ্নের মুখে কান্নায় ভাঙলেন জাদ হাদিদ, নতুন ড্রামা 'বিগ বস ওটিটি ২'-তে

'Bigg Boss OTT': র‍্যাশন টাস্কের জন্য অডিশনের আয়োজন করলেন পূজা ভট্ট। তাঁর প্রশ্নে এবার জর্জরিত প্রতিযোগীরা? একাধিক প্রতিযোগীকে তিনি জিজ্ঞেস করলেন তাঁদের আসল উদ্দেশ্য কী?

মুম্বই: 'বিগ বস ওটিটি ২'-এ (Bigg Boss OTT 2) নতুন এক বিশেষ টাস্কের সূচনা করা হয়েছে। যার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিগ বসের বাড়ির সমস্ত র‍্যাশন (Ration Task)। এবার সেই টাস্কের জন্য অডিশনের আয়োজন করলেন অভিনেত্রী ও পরিচালক পূজা ভট্ট (Pooja Bhatt)। তাঁর প্রশ্নের ছটায় একাধিক প্রতিযোগীই হয়ে পড়লেন আবেগঘন। কোন প্রতিযোগী কেমন উত্তর দিলেন? কী অবস্থা 'বিগ বস ওটিটি ২'-এর বাড়িতে?

'বিগ বস ওটিটি ২'-এ নতুন ধামাকা

র‍্যাশন টাস্কের জন্য অডিশনের আয়োজন করলেন পূজা ভট্ট। তাঁর প্রশ্নে এবার জর্জরিত প্রতিযোগীরা? একাধিক প্রতিযোগীকে তিনি জিজ্ঞেস করলেন তাঁদের আসল উদ্দেশ্য কী? একদিকে যেমন মণীশ ও আশিকা বেশ স্ট্যান্ডার্ড উত্তর দিলেন, সেখানে তেমনই কান্নায় ভেঙে পড়লেন জাদ হাদিদ (Jad Hadid)। আবেগঘন হয়েই তিনি বললেন 'বিগ বস'-এ তিনি এসেছেন নিজেকে প্রমাণ করতে ও মানুষের মন জয় করতে। গোটা ঘটনার সূত্রপাত হয়েছে পূজা ভট্টের প্রশ্নোত্তর পর্বের সঙ্গে।

প্রথম পর্বে, 'ভিলেন'-এর চরিত্রের জন্য মণিশার সঙ্গে কথা বলেন পূজা। স্বভাবতই অত্যন্ত রেগে যান মণিশা এবং 'খলনায়ক'-এর চরিত্রে নাম লেখাতে অস্বীকার করেন। 'আমরা এসবের জন্য তৈরি হইনি', ঘর থেকে বের হওয়ার সময় তাঁকে বলতে শোনা যায়। তাঁর সঙ্গে সহমত হয়ে তাঁকে যেতে দেন পূজা, এবং এভাবেই নিজের চরিত্র হারান মণিশা। এরপর আসে দ্বিতীয় রাউন্ড। সেখানে 'হিরোর বন্ধু'র চরিত্রের জন্য অডিশন শুরু করেন পূজা। তিনি আশিকাকে ডাকেন। কিন্তু তিনি শোয়ে আরও ভাল করার এবং আরও ভাল হওয়ার জন্য তাঁর উদ্যম প্রকাশ করতে অস্বীকার করেন। তাঁকে বলতে শোনা যায়, 'আমি কারও ছায়া হয়ে থাকব না এবং নিজের স্থান নিজেই প্রতিষ্ঠা করব। আমি পার্শ্বচরিত্র বা হিরোর বন্ধু হতে পারব না। আমি এখানে প্রত্যেকদিন আরও ভাল করার জন্য এসেছি।'

এরপর আসে তৃতীয় পর্বে পৌঁছয় পূজার অডিশন। সেখানে তিনি অডিশনে ডাকেন জাদ হাদিদ, এবং তাঁর অভিব্যক্তি ছিল সবচেয়ে অপ্রত্যাশিত। লেবানিজ এই মডেলকে পূজা জিজ্ঞেস করেন, ভারতে তাঁর আসার কারণ কী। এই প্রশ্ন শুনে কেঁদে ফেলেন জাদ। তিনি বলেন, 'আমি এখানে মানুষের মন জয় করতে এসেছি। আমি এই দেশে একটা স্থান পেতে চাই এবং কঠিন পরিশ্রম করতে চাই এবং নিজের নাম তৈরি করতে চাই!' এই অডিশনের শেষে এসে কাঁদতে কাঁদতে, আবেগঘন হয়ে পূজাকে জড়িয়ে ধরেন। অবশেষে তিনি সেই চরিত্রটি জেতেনও। 

আরও পড়ুন: Rocky Aur Rani Ki Prem Kahani: যাত্রা শুরু রকি-রানির, প্রথম বলিউড ছবি মুক্তির দিন দক্ষিণেশ্বরে পুজো দিয়ে আশীর্বাদ প্রার্থনা টোটার

'বিগ বস ওটিটি ২'-এ আবেগের এক জটিল ঘূর্ণিঝড় বয়ে চলেছে আপাতত। প্রতিযোগীদের মধ্যে এমনিই উত্তেজনা ও রোমাঞ্চের পারদ ঊর্ধ্বমুখী কারণ এলিমিনেশন পর্ব এগিয়ে আসছে এবং তার আগেই ছিল 'ফিনালে সপ্তাহের টিকিট' ও পূজা ভট্টের সঙ্গে আশিকার ঝগড়া। ফলে বলাই বাহুল্য ড্রামার অন্ত নেই 'বিগ বস ওটিটি'তে। বাড়ির সদস্যদের আবেগের ডালি আরও খুলবে। ঘটনাবহুল 'বিগ বস ওটিটি ২' দেখা যাচ্ছে জিও সিনেমায়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
Dhruv Rathee: গতকাল আটক, আজ শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হল ইউটিউবার ধ্রুব রাঠিকে
গতকাল আটক, আজ শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হল ইউটিউবার ধ্রুব রাঠিকে
Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget