এক্সপ্লোর

Bigg Boss OTT: কর্ণ জোহরের 'বিগ বস'-এ অংশ নিচ্ছেন কোন ১২ জন তারকা? দেখুন তালিকা

আসুন একে একে দেখে নেওয়া যাক যে, ওটিটি প্ল্যাটফর্মের বিগ বসে এবারের চূড়ান্ত ১২ জন প্রতিযোগী কে কে।

মুম্বই: চলতি সিজনে ওটিটি প্ল্যাটফর্মে 'বিগ বস' শুরু হচ্ছে আগামী সপ্তাহের ৮ তারিখ থেকে। আর টেলিভিশনে 'বিগ বস' শুরু হবে তার প্রায় ৬ সপ্তাহ পর। এই প্রথম দেশের সবথেকে জনপ্রিয় রিয়েলিটি শো টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মে দেখানো হবে। কর্ণ জোহর সঞ্চালক থাকছেন ওটিটি প্ল্যাটফর্মের 'বিগ বস'-এ। অন্যদিকে সলমন খান যথারীতি টেলিভিশনে। কর্ণ জোহরের 'বিগ বস'-এ থাকবেন কোন ১২ জন প্রতিযোগী ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে সেই তালিকা। যদিও আনুষ্ঠানিকভাবে কোনও নাম ঘোষণা করা হয়নি। কিন্তু, সূত্রের খবর অনুযায়ী এই ১২ জনই থাকবেন এবারের 'বিগ বস'-এ। যাঁর একজনকে ইতিমধ্যে প্রোমোতে দেখাও গিয়েছে। আসুন একে একে দেখে নেওয়া যাক যে, ওটিটি প্ল্যাটফর্মের বিগ বসে এবারের চূড়ান্ত ১২ জন প্রতিযোগী কে কে।

১) নেহা ভাসিন - নেহা ভাসিনকেই এবারের বিগ বসে প্রথম প্রতিযোগী হিসেবে প্রোমোতে দেখা গিয়েছে। নেহা ভাসিন হালের বলিউডের অন্যতম জনপ্রিয় গায়িকা। একাধিক হিট গান তাঁরই গাওয়া। সম্প্রতি তাঁর হিট গানগুলো হল, 'চাসনি', 'জগ ঘুমেয়া', 'ধুনকি' এবং 'কুচ খাস হ্যায়'। নেহার অনুরাগীরা এবারের 'বিগ বস'-এ তাঁর পারফরম্যান্স দেখার জন্য উদগ্রীব।

২) অনুশা দান্ডেকর - অনুশা দান্ডেকর জনপ্রিয় তাঁর নানারকম কাজের জন্য। অনুশা একাধারে যেমন ভিডিও জকি তেমনই মডেল, সঞ্চালক এবং গায়িকা হিসেবেও নজর কেড়েছেন। সম্প্রতি অনুশা খবরে এসেছিলেন তাঁর প্রেমিকের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ায়। অভিনেতা করণ কুন্দ্রার সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে যাওয়ার পর তিনি আসছেন বিগ বসের ঘরে। তাঁর অনুরাগীদের আশা, অনুশা তাঁর ব্রেক আপের উপরেও আলোকপাত করবেন এই শোয়ে এসে।

৩) ঋধিমা পন্ডিত - বহু হামারি রজনীকান্ত সিরিয়ালের মাধ্যমে ঋধিমা পন্ডিতকে লোকে ঘরে-ঘরে চেনেন। এর আগে অন্য রিয়েলিটি শোতেও দেখা গিয়েছে তাঁকে। বিশেষ করে খতরো কে খিলাড়ি তাদের মধ্যে অন্যতম। এখন দেখার, ঋধিমা তাঁর রজনীকান্ত অভিব্যক্তি দিয়ে বিগ বসের ঘরেও ভাল পারফরম্যান্স করে দেখাতে পারেন কিনা।

৪) প্রতীক সেহেজপাল - প্রতীক সেহেজপাল মডেল এবং অভিনেতা। তাঁকেও সম্প্রতি বেশ কিছু রিয়েলিটি শোতে দেখা গিয়েছে। যেমন 'লাভ স্কুল থ্রি' এবং 'এস অফ স্পেস'-এ। পবিত্র পুনিয়ার সঙ্গে তাঁর সম্পর্কের বিচ্ছেদের পরেও খবরে এসেছিলেন প্রতীক সেহেজপাল। পবিত্র পুনিয়াকেও দেখা যাবে এবারের বিগ বসে। তাই বিগ বসের ঘরে এবার পুরনো সম্পর্কের নতুন টানাপোড়েন দেখার সুযোগ মিলতে পারে দর্শকদের।

৫) দিব্যা আগরওয়াল - মডেল, অভিনেত্রী এবং রিয়েলিটি শো তারকা দিব্যাকে অনেকেই বেশ পছন্দ করেন। তিনিও থাকছেন এবারের বিগ বস-এ। দিব্যা আগরওয়াল কিন্তু 'এস অফ স্পেস' রিয়েলিটি শোয়ের প্রথম সিজনের চ্যাম্পিয়নও বটে। এবার দেখার বিগ বসেও তিনি চ্যাম্পিয়ন হতে পারেন কিনা।

৬) অক্ষরা সিং - অক্ষরা সিংকে বলা হচ্ছে নতুন ভোজপুরি সেনশেসন। অক্ষরা সিং আলোচনায় আসেন যখন তিনি তাঁর প্রাক্তন প্রেমিক পবন সিংয়ের বিরুদ্ধে অভিযোগ করেন। পবন সিং নায়ক এবং গায়ক হিসেবে অত্যন্ত জনপ্রিয়। অক্ষরা সিং অভিযোগ করেছিলেন পবন সিং এবং তাঁর সাঙ্গোপাঙ্গোরা তাঁকে অশ্লীল এসএমএস করেছেন। অক্ষরা এই সম্পর্কে ইতি টানেন তারপরেই।

৭) নেহা মালিক - নেহা মালিক একাধারে যেমন মডেল এবং অভিনেত্রী। তেমনই তিনি একজন ফ্যাশন ব্লগারও বটে। তাঁকে একাধিক জনপ্রিয় পাঞ্জাবী মিউজিক ভিডিওতে পারফর্ম করতে দেখা গিয়েছে। দেখা যাক বিগ বসের দর্শকরা তাঁকে কতটা পছন্দ করেন।

৮) মানসি বশিষ্ঠ - মানসি অভিনেত্রী হিসেবে নজর কাড়া শুরু করেছেন। 'ইশক মে মরজায়া ২'-তে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। তিনি অভিনয় জীবনকে গুরুত্ব দেওয়ার জন্য কর্পোরেট সেক্টরের চাকরি ছেড়ে এসেছেন।

৯) পবিত্র লক্ষ্মী - দক্ষিণ ভারতের অভিনেত্রী এবং নৃত্যশিল্পী। গত বছর তাঁর একটি বিতর্কিত ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এরপর বিগ বসের মতো রিয়েলিটি শোয়ের মঞ্চে পবিত্র লক্ষ্মী। দেখার তিনি কেমন পারফর্ম করেন।

১০) করণ নাথ - তাঁকে আর কার মনে নেই। 'ইয়ে দিল আশিকানা' দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। যদিও ছবির গান যতটা জনপ্রিয় হয়েছিল, করণ নাথ ততটা নন। দেখা যাক, বিগ বসের দর্শকরা তাঁকে কতটা পছন্দ করেন।

১১) উরফি জাভেদ - উরফি জাভেদ টেলিভিশনে অত্যন্ত পরিচিত নাম এবং মুখ। তাঁকে একাধিক জনপ্রিয় শোয়ে কাজ করতে দেখা গিয়েছে। যেমন 'মেরি দুর্গা', 'বড়ে ভাইয়া কি দুলহানিয়া', 'বেপনহা', 'ইয়ে রিস্তা কেয়া ক্যাহেলাতা হ্যায়' আর অবশ্যই 'কসৌটি জিন্দেগি কা'। তাঁকে 'পাঞ্চ বিট ২'-তেও সম্প্রতি দেখা গিয়েছে।

১২) জিশান খান - 'কুমকুম ভাগ্য' টেলিভিশন সিরিয়ালের জন্য অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন জিশান খান। গোয়া থেকে ছুটি কাটিয়ে ফেরার সময় তাঁক নিয়ে বিতর্ক তৈরি হয়। এখন দেখার 'কুমকুম ভাগ্য'-র পর বিগ বসের ঘরে এসে তাঁর ভাগ্য কতটা সঙ্গ দেয়।   

সেরা শিরোনাম

Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী

ভিডিও

Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget