এক্সপ্লোর

'Bigg Boss OTT': আগামী সিজন 'ঝক্কাস' করতে সলমনকে সরিয়ে 'বিগ বস ওটিটি'র সঞ্চালক এবার অনিল কপূর?

'Bigg Boss OTT' Season 3: 'বিগ বস ওটিটি'র দ্বিতীয় সিজন ভারতে ও বিশ্বের ডিজিট্যাল মনোরঞ্জনের ক্ষেত্রে নতুন মাত্রা তৈরি করেছে। প্রবল ভিউয়ারশিপ ও এনগেজমেন্ট পায় এই শো যা অপ্রত্যাশিত ছিল নির্মাতাদের কাছে।

নয়াদিল্লি: প্রকাশ্যে এল 'বিগ বস ওটিটি' সিজন ৩-এর ('Bigg Boss OTT Season 3') টিজার। নির্মাতারা ঘোষণা করলেন আগামী জুন মাসে হাজির হবে এই জনপ্রিয় রিয়েলিটি শোয়ের ওটিটি সংস্করণের তৃতীয় সিজন (Seasom 3 Teaser Out)। টিজারে নির্মাতাদের প্রতিশ্রুতি, আগামী সিজনে থাকবে এমন কিছু, যা ভুলিয়ে দেবে আগের সমস্ত ভাইরাল মুহূর্ত। তবে সবশেষে নজর কাড়ে শোয়ের নতুন ট্যাগলাইন, 'ইয়ে সিজন হোগা খাস, একদম ঝক্কাস'। তাহলে কি বদলে যাচ্ছে এবারের সঞ্চালক?

'বিগ বস ওটিটি ৩'-এর সঞ্চালক বদল? কী বলছে টিজার?

জল্পনা ছিল আগেই। তাতে খানিক ঘৃতাহুতি করল 'বিগ বস ওটিটি ৩'-এর টিজার। প্রোমোয় শোনা গেল 'ইয়ে সিজন হোগা খাস, একদম ঝক্কাস'। যে কোনও সিনেপ্রেমীরই বুঝতে কোনও অসুবিধা হবে না যে 'ঝক্কাস' বলিউড অভিনেতা অনিল কপূরের ট্রেডমার্ক সংলাপ। তাহলে কি এবারের শোয়ের সঞ্চালনা সলমন খানের (Salman Khan) পরিবর্তে করবেন অনিল কপূর (Anil Kapoor)?

এর আগে বিনোদন পত্রিকা 'বম্বে টাইমস' প্রতিবেদন প্রকাশ করে যে সলমন খানের সময়ের অভাবে তাঁর পরিবর্তে এবারের অনুষ্ঠানে দেখা যেতে পারে নতুন সঞ্চালককে। 'বিগ বস ওটিটি ৩'-এর স্ট্রিমিং শুরু হওয়ার কথা ছিল মে মাস থেকেই, কিন্তু পরে সেই তারিখ পিছিয়ে এখন জুনের কথা ঘোষণা করা হয়েছে। শো শুরু হতে দেরি হওয়ার জন্যই নাকি সলমন খান আর সময় দিতে পারেননি বলে খবর, সূত্রের। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by JioCinema (@officialjiocinema)

আরও পড়ুন: Bangla Serial Update: শীতলার মানবী রূপে এবার ছোটপর্দায় দীপান্বিতার আত্মপ্রকাশ, গল্প এগোল ১২ বছর

'বিগ বস ওটিটি'র দ্বিতীয় সিজন ভারতে ও বিশ্বের ডিজিট্যাল মনোরঞ্জনের ক্ষেত্রে নতুন মাত্রা তৈরি করেছে। প্রবল ভিউয়ারশিপ ও এনগেজমেন্ট পায় এই শো যা অপ্রত্যাশিত ছিল নির্মাতাদের কাছে। 'বিগ বস' এমনিতেই অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান। এর ওটিটি সংস্করণের প্রথম সিজনের সঞ্চালনা করেছিলেন কর্ণ জোহর। সেই মরশুমের বিজয়ী ছিলেন দিব্যা আগরওয়াল। দ্বিতীয় সিজনের সঞ্চালনা করেন সলমন খান। বিজয়ী হন সোশ্যাল মিডিয়া সেনসেশন এলভিশ যাদব। এবার তৃতীয় সিজন কতটা 'ঝক্কাস' হয়, তা বলবে সময়। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget