এক্সপ্লোর

Bigg Boss Season 18: 'বিগ বস এবার নজর রাখবে ভবিষ্যতেও', সলমনের হাত ধরে আসছে ১৮তম সিজন, কবে থেকে?

Bigg Boss 18: সলমন খানের সঞ্চালনায় ফিরছে 'বিগ বস ১৮'। দীর্ঘ সময় ধরে তিনিই এই গেম শোয়ের মুখ। তাঁর কথাতেই মনে করা হচ্ছে যে এবার খানিক ট্যুইস্ট থাকবে গেম শোয়ে।

নয়াদিল্লি: ১৮তম সিজন নিয়ে ফিরছে 'বিগ বস' (Bigg Boss 18)। জনপ্রিয় এই রিয়েলিটি গেম শো-র (Reality Game Show) পরবর্তী সিজনের আনুষ্ঠানিক ঘোষণা করা হল। নতুন যে প্রোমো মুক্তি পেয়েছে সেখানে দেখা যাচ্ছে বর্তমান পেরিয়ে এবার ভবিষ্যতের দিকে উঁকি দিতে চলেছে 'বিগ বস ১৮'। এই গেম শোয়ের চিরাচরিত নিয়ম এবার ভাঙতে চলেছে বলেই মনে করা হচ্ছে। 

সলমন খানের হাত ধরে এল 'বিগ বস ১৮' প্রোমো

সলমন খানের (Salman Khan) সঞ্চালনায় ফিরছে 'বিগ বস ১৮'। দীর্ঘ সময় ধরে তিনিই এই গেম শোয়ের মুখ। তাঁর কথাতেই মনে করা হচ্ছে যে এবার খানিক ট্যুইস্ট থাকবে গেম শোয়ে। তাঁকে বলতে শোনা যাচ্ছে, 'এবার বিগ বস দেখবেন ঘরের বাসিন্দাদের ভবিষ্যৎ। তাহলে কে কবে কীভাবে বদলাবে নিজেদের লিখিত ভাগ্য?' আগামী ৬ অক্টোবর থেকে রাত ৯টায় কালার্সে শুরু হচ্ছে 'বিগ বস ১৮'। 

উচ্ছ্বসিত তারকা সঞ্চালক সলমন খান বলেন, ''বিগ বস'-এর ১৮তম সিজনে ফিরে আসাটা মনে হচ্ছে যে আমাদের বছরের পর বছর ধরে গড়ে তোলা এক মহান উত্তরাধিকারের কাছে ফিরে আসছি। প্রতি মরশুমে, আমরা বিনোদনকে পুনরায় সংজ্ঞায়িত করি এবং এবারও তার থেকে আলাদা কিছু হবে না। 'টাইম কা তাণ্ডব' থিমের সঙ্গে 'বিগ বস' শুধু বর্তমানকেই দেখছেন না - তিনি বাড়ির সদস্যদের ভবিষ্যতের দিকেও তাকিয়ে আছেন।' এবার প্রতিযোগীদের কোন পরিস্থিতির সম্মুখীন হতে হয় তা দেখার অপেক্ষায় অনুরাগীরাও। 

আরও পড়ুন: Laapata Ladies: মিলল সুখবর! অস্কার ২০২৫-এর মনোনয়নে ভারত থেকে পৌঁছল 'লাপতা লেডিজ'

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ColorsTV (@colorstv)

গত ২ অগাস্ট শেষ হয়েছে 'বিগ বস ওটিটি' সিজন ৩। সেখানে বিজেতা ঘোষিত হন সানা মকবুল (Sana Makbul)। সানা পেয়েছেন বিগ বসের ট্রফি আর ২৫ লাখ টাকা। দীর্ঘ কয়েক মাসের লড়াইয়ের পরে, বিগ বস-এর ট্রফি হাতে পেয়ে উচ্ছ্বসিত সানা। এদিন কালো পোশাকে সেজেছিলেন তিনি। জয়ের পরে তিনি বলেন, 'নাজ়ী-র আমার ওপর বিশ্বাস ছিল।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget