এক্সপ্লোর

Biswanath on Durga Puja: ভোরবেলা পুকুরে স্নান, সকলে মিলে মাটিতে বসে খাওয়া, বিশ্বনাথের পুজোর গল্প

Biswanath Basu Exclusive: বাড়ির পুজোয় কী কী বিশেষ নিয়ম পালিত হয়? অভিনেতা বলছেন, 'আমাদের বাড়িতে রোজই ফল-মিষ্টি-প্রসাদ দিয়ে পুজো দেওয়া হয়। এছাড়াও রোজ নিরামিষ ভোগ হয়'

কলকাতা: পুজোর সময় কোনোবছরই কলকাতা থাকেন না তিনি, চলে যান গ্রামের বাড়িতে। সেখানে ৩৫৩ বছরের পুরনো পুজো হয় মহাসমারোহে। আর সেখানেই পুজোর কয়েকটা দিন কাটে তাঁর। বিশ্বনাথ বসু (Biswanath Basu)। তাঁর কাছে পুজো মানেই ছোটবেলার স্মৃতি, আভিজাত্য আর বাড়ির পুজোর আমেজ। এবারের পুজো কেমন কাটবে তাঁর? এবিপি লাইভের (ABP Live) সঙ্গে সেই পরিকল্পনা ভাগ করে নিলেন অভিনেতা

পুজোর আগেই বিশ্বনাথ সপরিবারে পাড়ি দেন গ্রামের বাড়িতে। অভিনেতা বলছেন, ' আমার গ্রামের বাড়ি মালতীপুরে। শুনেছি ১৬৭০ থেকে আমাদের বাড়ির পুজো শুরু হয়। সেই অনুযায়ী, এই বছর ৩৫৩-এ পা দিল আমাদের পুজো। সপ্তমী থেকে দশমী আমি এক্কেবারে গ্রামের বাড়িতেই সময় কাটাই। ওখানে মা তো থাকেনই, পরিবারের অন্যান্যরাও থাকেন। সবার সঙ্গে মিলে আনন্দ করাটাই আমার কাছে পুজো।'

বাড়ির পুজোয় কী কী বিশেষ নিয়ম পালিত হয়? অভিনেতা বলছেন, 'আমাদের বাড়িতে রোজই ফল-মিষ্টি-প্রসাদ দিয়ে পুজো দেওয়া হয়। এছাড়াও রোজ নিরামিষ ভোগ হয়। তার ব্যবস্থা এক্কেবারে আলাদা। সবাই মিলে একসঙ্গে মাটিতে বসে খাওয়া হয়। আমার পুজোর সূচি অনুসারেই দিন শুরু হয়। ভোরে উঠে পুকুরে স্নান করেই চলে যাই দালানে। জোড় পরি। সারাদিন ওখানেই পুজোর কাজ। সবার সঙ্গে গল্প আড্ডা চলে। দুপুরে খেতে যাই ওপরে, তারপরেই ফিরে আসি আবার। সন্ধেটাও কাটে পুজোর দালানেই। কলকাতা থেকে আমার অনেক বন্ধুরা আসে প্রত্যেকবারই। প্রসাদ নিয়ে যান। কাঞ্চন (Kanchan Mallick), রাহুল-প্রিয়ঙ্কা (Rahul Banerjee and Priyanka Sarkar)... অনেকেই আসেন। সত্যিই এই বাড়ির পুজোটায় একবার এলে মনে থাকবে সবার।'

পুজো মানেই তো নতুন কেনাকাটা। তবে এইদিনে এক্কেবারে নজর দিতে পারেন না বিশ্বনাথ। অভিনেতা বলছেন, 'শপিংয়ের দায়িত্ব আমার স্ত্রীর। আমার, মায়ের, পরিবারের সবার জন্য ওই পোশাক কেনে। তাও পর্যাপ্ত সময় থাকতে। আমি পুজোর কয়েকটা দিন ধুতি-পাঞ্জাবিই পরি। আর সকালে জোড়। আমার কাছে পুজোয় সবার সঙ্গে মিলে আনন্দ করাটাই প্রধান।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Biswanath Basu (@biswanathbasuofficial)

আরও পড়ুন: Biswanath Basu Exclusives: বনেদি বাড়িতে শ্যুটিং, 'নস্যির কৌটো' নিয়ে ছোটবেলার স্মৃতি শোনালেন বিশ্বনাথ

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget