এক্সপ্লোর

Arbaaz Khan Wedding: বিয়ের প্রশ্ন শুনেই সলজ্জ হাসি, পাপারাৎজিদের ইশারায় চুপ করালেন আরবাজ খান!

Arbaaz Khan: মুম্বই পুলিশ আয়োজিত 'উমঙ্গ ২০২৩'-এ চাঁদের হাট। বলিউডের একাধিক তারকাকে সামিল হতে দেখা যায় অনুষ্ঠানে। উপস্থিত হয়েছিলেন আরবাজ খানও। সেখানেই তাঁকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়।

নয়াদিল্লি: গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। ফের নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা পরিচালক আরবাজ খান (Actor Director Arbaaz Khan)। তবে নিজের মুখে এখনও এমন কিছু বলেননি অভিনেতা। কিন্তু পাপারাৎজিদের প্রশ্নে মুখে উজ্জ্বল হাসি নজর এড়ায়নি কারও। 'উমঙ্গ ২০২৩'-এ (Umang 2023) হাজির হতেই বিয়ে নিয়ে প্রশ্ন, কী উত্তর দিলেন আরবাজ?

বিয়ের প্রশ্ন করতেই কী প্রতিক্রিয়া মিলল আরবাজ খানের থেকে?

মুম্বই পুলিশ আয়োজিত 'উমঙ্গ ২০২৩'-এ চাঁদের হাট। বলিউডের একাধিক তারকাকে সামিল হতে দেখা যায় অনুষ্ঠানে। উপস্থিত হয়েছিলেন আরবাজ খানও। শনিবার ভাইরাল হওয়া ভিডিওয় শোনা গেল পাপারাৎজিরা তাঁকে প্রশ্ন করছেন, 'স্যার কাল কোথায় আসতে হবে?'

ইনস্টাগ্রামে 'উমঙ্গ ২০২৩'-এর লাল গালিচার ছবি ভাইরাল। রেড কার্পেটে হাঁটলেন অভিনেতা পরিচালক আরবাজ খানও। এদিন যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে রেড কার্পেটে ছবি শিকারীদের জন্য পোজ দিচ্ছেন আরবাজ। সঙ্গে সঙ্গেই তাঁর বিয়ে নিয়ে প্রশ্ন করতে শুরু করেন পাপারাৎজিরা। বলিপাড়ায় গুঞ্জন দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধতে চলেছেন আরবাজ খান, মেকআপ আর্টিস্ট শৌরা খানের সঙ্গে। গুঞ্জন, আজই, অর্থাৎ ২৪ ডিসেম্বরই বিয়ে সারবেন তাঁরা। তার আগের রাতে, শনিবার 'উমঙ্গ ২০২৩'-এর অনুষ্ঠানে অভিনেতাকে দেখে পাপারাৎজিদের প্রশ্ন, 'স্যার, কাল কোথায় আসতে হবে?' প্রশ্ন শুনে মুখে একগাল চওড়া হাসি নজরে পড়ল অভিনেতার। কিন্তু তবুও মুখ খোলেননি তিনি। বরং হাসতে হাসতে ঠোঁটে আঙুল চেপে চিত্রগ্রাহকদের 'চুপ' করার ইঙ্গিত করলেন তিনি। বিয়ের দিন, সময়, স্থান কিছুই জানা যায়নি, এবং সেই প্রশ্ন করে মিলল না উত্তরও। কেবল লজ্জা পেতে দেখা গেল অভিনেতাকে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bollywood APNA 73 (@bollywoodapna73)

প্রেম, বিয়ে, বিচ্ছেদ, ৫৬ বছরের জীবনে সবকিছুরই অভিজ্ঞতা হয়েছে। খবর মিলেছিল, আবারও জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন অভিনেতা, পরিচালক আরবাজ খান। পাত্রী জনপ্রিয় নায়িকা বা মডেল না হলেও, গ্ল্যামার দুনিয়ারই বাসিন্দা, পেশায় মেকআপ আর্টিস্ট, শৌরা খান। অতি সম্প্রতিই ইতালীয় মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে আরবাজের ব্রেকআপের খবর সামনে আসে। নিজেই সে কথা সংবাদমাধ্যনে জানান জর্জিয়া।

আরও পড়ুন: 'Dunki' Vs 'Salaar': মারাঠা মন্দির থেকে সরল শাহরুখের 'ডাঙ্কি', শো সংখ্যা বাড়ানো হল প্রভাসের 'সালার' ছবির

এখনও পর্যন্ত যা খবর, ঘরোয়া অনুষ্ঠানে, শুধুমাত্র পরিবার এবং কাছের লোকজনকে সাক্ষী রেখেই মুম্বইয়ে বিয়ে সারবেন আরবাজ এবং শৌরা। ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে, বিয়ের মানসিকতা নিয়েই সম্পর্কে জড়ান আরবাজ এবং শৌরা। সেই মতোই বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। অভিনয় জগতে যখন সদ্য সদ্য পা রেখেছেন, সেই সময়ই নয়ের দশকে মালাইকা আরোরা প্রেমে পড়েন আরবাজ। ১৯৯৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। ২০০২ সালে জন্ম নেয় তাঁদের ছেলে আরহান। দীর্ঘ ১৯ বছরের দাম্পত্যে ছেদ পড়ে ২০১৬ সালে। ২০১৭ সালে তাঁদের বিবাহবিচ্ছেদে পড়ে আইনি সিলমোহর। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget