এক্সপ্লোর

'Dunki' Vs 'Salaar': মারাঠা মন্দির থেকে সরল শাহরুখের 'ডাঙ্কি', শো সংখ্যা বাড়ানো হল প্রভাসের 'সালার' ছবির

Maratha Mandir: শাহরুখ খান ও মারাঠা মন্দিরের সুসম্পর্ক সেই নব্বইয়ের দশক থেকে। এই সিনেমাহল কর্তৃপক্ষ কখনওই শাহরুখ খানের সিনেমার স্ক্রিনিং করবে না, তা ভাবাই যায় না। তবুও...

নয়াদিল্লি: বড়দিনের আবহে ফের বড়পর্দায় ফিরেছেন কিং খান (King Khan)। ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছে শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত 'ডাঙ্কি' (Dunki)। কিন্তু এর আগে মুক্তি পাওয়া 'পাঠান' (Pathaan) বা 'জওয়ান'-এর (Jawan) মতো বক্স অফিসে দুর্দান্ত সাফল্য লাভ করতে পারছে না রাজু হিরানির (Rajkumar Hirani) ছবি। ২২ ডিসেম্বর মুক্তি পেয়েছে প্রভাসের 'সালার' (Salaar)। দুরন্ত ব্যবসা করছে এই ছবি। এই আবহে শোনা যাচ্ছে, মুম্বইয়ের 'মারাঠা মন্দির' (Maratha Mandir) থিয়েটার থেকে নাকি সরানো হল কিং খানের সিনেমা। 

মারাঠা মন্দির থেকে সরল 'ডাঙ্কি'?

শাহরুখ খান ও মারাঠা মন্দিরের সুসম্পর্ক সেই নব্বইয়ের দশক থেকে। এই সিনেমাহল কর্তৃপক্ষ কখনওই শাহরুখ খানের সিনেমার স্ক্রিনিং করবে না, তা ভাবাই যায় না। কিন্তু 'ডাঙ্কি'র ক্ষেত্রে এমনই অভাবনীয় কাণ্ড ঘটল। 

শাহরুখ খান অভিনীত রাজকুমার হিরানি পরিচালিত 'ডাঙ্কি'র শো সরল আইকনিক মারাঠা মন্দির থেকে। তার বদলে নতুন শো পেল প্রভাসের 'সালার'। হ্যাঁ! একেবারেই ঠিক পড়ছেন। এমনটাই ঘটেছে। 

একাধিক প্রতিবেদন সূত্রে খবর, কেবলমাত্র মুম্বইয়ের মারাঠা মন্দিরই নয়, একাধিক ফিল্ম এক্সিবিটর, বিশেষত সিঙ্গল স্ক্রিন কর্তারা, 'ডাঙ্কি'র শো সরিয়ে সেই স্থানে আনছেন প্রশান্ত নীল পরিচালিত 'সালার-পার্ট ওয়ান: সিজফায়ার'। কেন এমন সিদ্ধান্ত? কোনও পরিষ্কার উত্তর না মিললেও অনেকেই বলছেন যে মানুষের উৎসাহ যে ছবির প্রতি বেশি, সেই ছবিকেই প্রেক্ষাগৃহে স্থান দেওয়া হচ্ছে। 

আরও পড়ুন: Meera on Priyanka and Parineeti Chopra: সম্পর্কে তুতো বোন, কিন্তু নন ঘনিষ্ঠ, ইন্ডাস্ট্রিতে পা রেখে কোনও সাহায্য পাননি, প্রিয়ঙ্কা-পরিণীতির বিরুদ্ধে 'অভিযোগ' মীরার

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি বলছেন মারাঠা মন্দিরের প্রত্যেক শোয়ে কেবলমাত্র 'সালার'ই দেখানো হচ্ছে। 

বক্স অফিসে 'ডাঙ্কি' ভার্সেস 'সালার'

মুক্তির তারিখ ঘোষণার সময় থেকেই চর্চায় ছিল 'ডাঙ্কি' ও 'সালার'। মাত্র একদিনের তফাতে দুই প্রতীক্ষিত ছবি বক্স অফিসে কেমন লড়াই করতে পারে সেটাই ছিল দেখার। যত দিন এগোতে শুরু করল, শুরু হল একাধিক বিতর্ক। একদিকে যখন শোনা যাচ্ছিল যে অগ্রিম বুকিংয়ে এগিয়ে আছে 'সালার', তখন এও শোনা যাচ্ছিল একাধিক জাতীয় মাল্টিপ্লেক্স চেন 'ডাঙ্কি'র শো সংখ্যা বেশি রাখছেন এবং তার  ফলস্বরূপ নাকি ক্ষুব্ধ 'সালার' নির্মাতারা। প্রথম দিনের বক্স অফিস আয়ের নিরিখে যদিও পরিষ্কারভাবে শাহরুখকে পিছনে ফেলেছেন প্রভাস। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget