এক্সপ্লোর

শাহরুখ খানের অফিস লাগোয়া ক্যান্টিন ভেঙে দিল বম্বে পুরসভা, কেন জানতে ক্লিক করুন এখানে

মুম্বই:  বৃহস্পতিবার শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ লাগোয়া একটি ক্যান্টিন ভেঙে দিয়েছে বম্বে পুরসভা। পশ্চিম মালাডে অফিস লাগোয়া ওই ক্যান্টিনটি অবৈধ ভাবে নির্মাণ করা হয়েছিল বলে জানা গিয়েছে। বম্বে পুরসভার কর্মীদের তরফে জানানো হয়েছে একটি খোলা ছাদকে ঢেকে ক্যান্টিনে পরিণত করেছিলেন শাহরুখ। যেকোনও সময় সেখানে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা ছিল। সেই জন্যে বেআইনি ওই নির্মাণটি ভেঙে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, শাহরুখ এবং তাঁর স্ত্রী প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের যৌথ মালিক। তাঁরা মালাডের সুন্দরনগরে ১৬ তলার ডিএলএইচ বিল্ডিংয়ের পুরো চতুর্থ তলটি অফিস চালানোর জন্যে ভাড়া নিয়েছেন। সেখানেই পোস্ট প্রডাকশনের যাবতীয় কাজকর্ম হয়। ওই তলেই অফিস লাগোয়া একটি দু হাজার স্কোয়ার ফিটের ছাদ ঘিরে ফেলে ক্যান্টিনে পরিণত করেছিলেন শাহরুখ। মূলত অফিসের ৩১৬ জন কর্মী এবং অফিসে বিভিন্ন কাজে আসা বাইরের লোকেরাও সেই ক্যান্টিনে যেতে পারতেন। সেই ক্যান্টিনটিই ভেঙে দেওয়া হয়েছে। এই ঘটনা সম্পর্কে রেড চিলিজ-এর এক মুখপাত্র জানিয়েছেন, রেড চিলিজ ভিএফএক্স ওই সম্পত্তির মালিক নয়। তারা ওই তলটি ভাড়া নিয়েছিল। বিল্ডিং লাগোয়া ওই খোলা ছাদটি মূলত অফিসের কর্মীরা বসে খাবার খাওয়ার জন্যে ব্যবহার করতেন। সেখানে সেই হিসেবে কোনও ক্যান্টিন ছিল না, দাবি রেড চিলিজের ওই মুখপাত্রের। কিন্তু ভুল বোঝাবুঝি বশত, বম্বে পুরসভা যে নির্মাণটি ভেঙে দিয়েছে, সেখানে সোলার প্যানেল ছিল। সেখান থেকেই ভিএফএক্স বিভাগে সৌর শক্তি সরবরাহ হত। রেড চিলিজ ভিএফএক্স পুরো বিষয়টি পুরসভার উচ্চপদস্থ আধিকারিকের নজরে আনবে বলে জানা গিয়েছে। এই ঘটনা প্রসঙ্গে মিউনিসিপাল কমিশনার এবং ওয়ার্ড অফিসার চন্দা যাদবের দাবি, ওই ছাদটি খোলা রাখতেই হবে। কিন্তু রেড চিলিজ সেটা নিজেদের প্রয়োজনে ব্যবহার করছিল। এরফলে বিঘ্নিত হচ্ছিল অগ্নি নির্বাপন সংক্রান্ত বিভিন্ন নিয়ম । তবে এই প্রথম কোনও তারকার সম্পত্তিতে হাত লাগাল বম্বে পুরসভা এমন নয়। এরআগে বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার নোটিস দেওয়া হয়েছে রানি মুখোপাধ্যায় এবং সোনি সুদকে। দুজনেই বেআইনি ভাবে নিজেদের বাড়ি এবং রেস্তোরাঁর ভেতরে নির্মাণ করেছিলেন। এক সমাজকর্মীর দাবি, বম্বে পুরসভা ইচ্ছাকৃত ভাবে তারকারদের নির্মাণই ভাঙে বাড়তি প্রচার পাওয়ার জন্যে। বাস্তবে তারা বহু বেআইনি নির্মাণ নিয়ে কোনও পদক্ষেপই গ্রহণ করেনি। সমাজকর্মীর এই দাবি ভিত্তিহীন বলে দাবি করেছে পুর কর্তৃপক্ষ। প্রসঙ্গত, এবছর জুলাইয়ে শাহরুখের বিরুদ্ধে এই বেআইনি নির্মাণের অভিযোগ আসে পুরসভার কাছে। সেখানে গিয়ে ঘটনাস্থল খতিয়ে দেখে পুরকর্মীরা দেখে মালাডের ওই বিল্ডিংয়ে আইন ভেঙে একাধিক নির্মাণ করেছেন শাহরুখ। পুর কর্তৃপক্ষ যাতে ভেঙে দিতে না পারেন সেই জন্যে আদালতে স্টে-অর্ডারের আর্জি জানিয়েছিলেন শাহরুখের আইনজীবী। কিন্তু সেই আর্জি খারিজ করে দেয় আদালত। এরপরই ওই নির্মাণ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয় পুর কর্তৃপক্ষ।

সেরা শিরোনাম

Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
Shilpa Rao: পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget